এক্সপ্লোর

Koel Mallick: 'কোয়েল মল্লিক আগেই প্ল্যান করেছিলেন, তৃণমূলে থাকবেন না', সুকান্ত মজুমদারের মন্তব্যে বড় ইঙ্গিত

Sukanta Majumdar on Koel Mallick: ওপরতলার নেতাদের জন্য় লকগেট খুলে দিয়েছে বিজেপি। তিন জন প্রাক্তন তৃণমূল সাংসদ ইস্তফা দিয়ে বিজেপির টিকিটে ফের রাজ্যসভায় প্রার্থী হয়েছেন

অনির্বাণ বিশ্বাস, বিজেন্দ্র সিংহ, কলকাতা: সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের দেখানো পথেই কি হাঁটতে চলেছেন, সদ্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসেবে পদত্যাগ করা কোয়েল মল্লিক? এবার কি কোয়েল মল্লিককে রাজ্যসভার টিকিট দেবে বিজেপি? এ নিয়ে ক্রমশ জল্পনা বাড়ছে সুকান্ত মজুমদারের মন্তব্যে। এরইমধ্যে সূত্রের খবর, ইস্তফা দিতে পারেন রাজ্যসভার তৃণমূলের আরও দুই সাংসদ।

কোয়েলের বিজেপিতে যোগদানে সিলমোহর সুকান্তর?

ওপরতলার নেতাদের জন্য় লকগেট খুলে দিয়েছে বিজেপি। তিন জন প্রাক্তন তৃণমূল সাংসদ ইস্তফা দিয়ে বিজেপির টিকিটে ফের রাজ্যসভায় প্রার্থী হয়েছেন। তার ঠিক পরই, বৃহস্পতিবার রাজ্য়সভার তৃণমূল সাংসদ থেকে ইস্তফা দেন কোয়েল মল্লিকও। তিনিও কি এবার সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশচিক বরাইকের পথেই হাঁটবেন? তাঁর কি বিজেপির টিকিটে রাজ্যসভায় যাওয়া কার্যত পাকা? বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলছেন, 'কোয়েল মল্লিক আগে থেকেই প্ল্যান করেছিলেন উনি যে তৃণমূলে উনি থাকবেন না। আগামী দিনে তিনি আবার রাজ্যসভায় পৌঁছবেন। যেরকম বাকি ৩ জন সাংসদের সাথে হয়েছে, বিজেপির শক্তি রাজ্যসভাতে আরও বাড়ছে।'

জল্পনা আরও জোরাল হয়েছে পদত্য়াগের ঠিক পরই কোয়েল মল্লিকের সঙ্গে নরেন্দ্র মোদির অত্য়ন্ত ঘনিষ্ঠ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সাক্ষাৎ ঘিরে। এর আগে, ৮ জুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লিতে থাকাকালীন, নরেন্দ্র মোদি, অমিত শাহদের অত্যন্ত ঘনিষ্ঠ, কেন্দ্রীয় মন্ত্রী এই ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়েই বৈঠক করেছিলেন তৃণমূলের লোকসভার বিদ্রোহী সাংসদরা। সেই বৈঠকেই তারা NDA-কে সমর্থনের সিদ্ধান্ত নেন। এবার তৃণমূল সাংসদ হিসেবে পদত্য়াগের পর সেই ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠক করলেন কোয়েল মল্লিকও।

সুকান্ত মজুমদার এদিন আরও বলেন, 'বিগত দিনে দেখেছি যাঁরা আমাদের নেতাদের সঙ্গে দেখা করেছেন, তাঁরা প্রত্যেকেই আবার বিজেপির টিকিটে আসতে চেয়েছেন কারণ তাঁদের এখনও অনেকটা সময় বাকি। কোয়েল মল্লিকের তো মনে হয় প্রায় ৫ বছর বাকি। ১ বছরও হয়নি মনে হয় এখনও। স্বাভাবিকভাবে উনি চাইবেন অন্য কোনও রাজনৈতিক দলের হয়ে, এসে সেখান থেকে থাকার।' রাজ্য়সভায় তৃণমূলের সাংসদ সংখ্য়া ইতিমধ্য়ে ১৩ থেকে ৯-এ নেমে এসেছে। সূত্রের দাবি, রাজ্য়সভায় তৃণমূল আরও দুর্বল হয়ে পড়তে পারে। কারণ, কোয়েল মল্লিকের পর, পদ ছাড়তে পারেন তৃণমূলের আরও দুই রাজ্যসভার সাংসদ।  রাজনীতির বাইরে অন্য় ক্ষেত্রে থেকে এই ২ জনকে রাজ্য়সভায় পাঠিয়েছিল তৃণমূল। এবার তাঁরাও পদ ছাড়তে পারেন বলে সূত্রের দাবি। শেষ অবধি তৃণমূলের পরিণতি কী হবে? ক'জনই বা থাকবে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। 

 

আরও পড়ুন: Dev-Koel: সাংসদ পদ থেকে ইস্তফা, জল্পনার মধ্যেই দেবের সঙ্গে দেখা করলেন কোয়েল! নতুন সমীকরণ?

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Advertisement

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget