এক্সপ্লোর

Aparajita Auddy on Swapan Debnath: 'মদ খাওয়ার মন্তব্য মেয়েদের কদর্য আক্রমণ'.. উনি মুখ্যমন্ত্রীকেও সম্মান করেন না', স্বপন দেবনাথ প্রসঙ্গে অপরাজিতা আঢ্য

Aparajita Auddy on Swapan Debnath Comment: অপরাজিতা বলছেন, 'উনি কীভাবে এই কথা বলেছেন জানি না। রাস্তায় রাত ২টোর সময়ে যে মেয়েরা বসে আন্দোলন করছেন, কই তাঁদের তো আমরা কেউ মদ খেতে দেখিনি'

কলকাতা: আর জি কর-কাণ্ডের প্রতিবাদে আন্দোলন, কুরুচিকর আক্রমণ মন্ত্রী স্বপন দেবনাথের। তিনি বলছেন, 'রাতদখল করতে গিয়ে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা। মা-বাবারা খোঁজ নিয়েছেন, মেয়ে কোথায় যাচ্ছে? আমার এলাকায় একটি হোটেলে, মহিলারা রাতে মদ খেতে যান। বলে দিয়েছি, এখন থেকে আর ওই হোটেলে মহিলারা মদ খেতে যাবেন না। কোনও অঘটন ঘটলে কী হবে? সে জন্য আমাদের পাহারা দিতে হচ্ছে। মোমবাতি জ্বালান, মিছিল করুন, কিন্তু মেয়ে কোথায় যাচ্ছে খোঁজ রাখুন মা-বাবা। কিছু হলে আমাদের ঘাড়ে দায় এসে পড়ছে', আজ যাঁরা প্রতিবাদ করছেন, কাল তাঁরা বিদেশে ঘুরতে যাচ্ছেন, মন্তব্য মন্ত্রী স্বপন দেবনাথের। আর এবার, এই বিষয় নিয়ে মুখ খুললেন অপরাজিতা আঢ্য় (Aparajita Auddy)। 

আরও পড়ুন: Ranjit Mallick on Durga Puja: পুজো হবে, উৎসব নয়, ১০০ বছরে প্রথমবার বন্ধ থাকবে রঞ্জিত মল্লিক-কোয়েলদের বাড়ির দরজা

অপরাজিতা বলছেন, 'উনি কীভাবে এই কথা বলেছেন জানি না। রাস্তায় রাত ২টোর সময়ে যে মেয়েরা বসে আন্দোলন করছেন, কই তাঁদের তো আমরা কেউ মদ খেতে দেখিনি। যে রাত দুটোর সময় বসে মদ খাবে, সে আন্দোলনের অংশ হবে না। সে হয়তো কোনও আনন্দ বা অন্য কোনও কারণে মদ খাবে। মদ খাওয়ার জন্য রাস্তায় বসে আন্দোলন করছে, এটা তো অত্যন্ত মিথ্যে কথা। অত্যন্ত খারাপ, অত্যন্ত অপমানজনক একটা কথা। উনি বলেছেন, আমি সব হোটেল মালিককে বলেছি মদ না দিতে। যাঁরা আন্দোলন করছেন, কেউ হোটেলে বসে করছেন না। সবাই রাস্তায় বসে করছে। আরও একটা জিনিস আমার মনে হয়.. আমাদের যিনি অভিভাবক, মাননীয়া মুখ্যমন্ত্রী.. তিনিও তো একজন মহিলা। তিনি মুখ্যমন্ত্রী.. তিনি আমাদের অভিভাবক। সুতরাং তিনি ওঁরও অভিভাবক। তিনি ওই দলটিকে মেনে চলেন। যাঁরা এই ধরণের কথা বলেন, তাঁরা কোনও মহিলাকে সম্মান করেন না। ওঁকেও (মুখ্যমন্ত্রীকে) সম্মান করেন না। আসলে এনাদের মনের মধ্যে যে ভাবটা আছে... সেটা এভাবেই বেরিয়ে পড়ে। এঁরা এত মুখোশ পরে থাকেন, সময় বিশেষে মুখোশটা রাখতে পারেন না। গতকালও সুপ্রিম কোর্ট বলেছে ছেলে মেয়ে সবাই সমান সমান। ওঁর কোনও অধিকারই নেই এই ধরণের বক্তব্য রাখার। আমার বাড়ির ছেলে মেয়েরা যদি কিছু করেন তাহলে দায়িত্ব অভিভাবক হিসেবে আমার। উনি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কদর্য্য এই কথা কোনোভাবেই বলতে পারেন না।'

আরও পড়ুন: Arijit Singh: 'প্রতিবাদ করতে হলে কলকাতায় গিয়ে পথে নামুন', ব্রিটেনে 'আর কবে' গাওয়ার অনুরোধ আসতেই বললেন অরিজিৎ সিংহ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ISI Agent Arrested: ১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
১৫ দিনের মধ্যে ফাঁস ৩টি জঙ্গি মডিউল, কীভাবে বদলাচ্ছে নাশকতার ছক ? ISI চর সন্দেহে জালে আরও ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Embed widget