এক্সপ্লোর

বাবা হচ্ছো? রণবীর সিংহকে প্রশ্ন পরিণীতির

দীপিকা পাডুকোনের মা হতে চলা নিয়ে যদিও কেউই প্রকাশ্যে এখনও পর্যন্ত কোনও নিশ্চিত করে কিছু জানাননি। তাও সোশ্যাল মিডিয়ায় এমন রটনা রটছে যে, খুব শীঘ্রই নাকি মা-বাবা হতে চলেছেন দীপিকা-রণবীর। 

মুম্বই : টলিউডে এই মুহূর্তের সবথেকে বড় খবর। মা হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী এবং সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। তাঁকে নিয়ে বিতর্কের শেষ নেই। কিন্তু শত বিতর্কেও যে কান দেওয়ার পাত্রী নন নুসরত, তা তাঁর আচরণেই স্পষ্ট। বেশ কয়েকদিন ধরেই বলিউডের আনাচে কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে, দীপিকা পাডুকোন (Deepika Padukone) এবং রণবীর সিংহ (Ranveer Singh) নাকি তাঁদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। দীপিকা পাডুকোনের মা হতে চলা নিয়ে যদিও তাঁরা কেউই প্রকাশ্যে এখনও পর্যন্ত কোনও নিশ্চিত করে কিছু জানাননি। তাও সোশ্যাল মিডিয়ায় এমন রটনা রটছে যে, খুব শীঘ্রই নাকি মা-বাবা হতে চলেছেন দীপিকা-রণবীর। 

সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে লাইভ চ্যাটে আলাপচারিতা অনেক সেলেবরাই করে থাকেন। সরাসরি তারকাদের সঙ্গে কথা বলতে পারেন অনুরাগীরাও। তাই প্রিয় তারকার সঙ্গে কথা বলতে পেরে তাঁদেরকে নানা ব্যক্তিগত প্রশ্নও করতে বাকি রাখেন না নেটিজেনরা। কিছুদিন আগেই এক অনুরাগী শ্রুতি হাসানকে প্রশ্ন করে বসেন যে, তিনি কবে বিয়ে করছেন। খুবই সোজা সাপটা উত্তর দিয়ে শ্রুতি হাসান বলেছেন, 'আমার মনে হয় না এখন আমি বিয়ে করছি। আর আমরা এখন ২০২১ সালে বাস করছি। এখন পৃথিবীতে অনেক কিছু আছে আলোচনা করার। সেগুলো ছেড়ে আমি কবে বিয়ে করছি, এটা আলোচনা কিংবা প্রশ্ন করার বিষয় হতে পারে না।' তেমনই সম্প্রতি ইনস্টাগ্রামে লাইভ চ্যাটে ছিলেন বলিউডের আর এক অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। 'আস্ক মি এনিথিং' নামের অনুষ্ঠানে সত্যিই এক অনুরাগী তাঁকে অদ্ভূত প্রশ্ন করে বসলেন। 

লাইভ চ্যাট চলাকালীন এক অনুরাগী কমেন্টে লেখেন, 'রণবীর সিংহ তো বাবা হয়ে গেলেন।' অনুরাগীর এই কমেন্ট দেখে পরিণীতি চোপড়াও করলেন বুদ্ধিমতির মতো কাজ। নিজে সেই কমেন্টের উত্তর না দিয়ে সোজা 'গালি বয়' অভিনেতা রণবীর সিংহকে ট্যাগ করে লিখে দিলেন, 'দয়া করে উত্তর দিন রণবীর সিংহ'। যদিও 'লুটেরা' নায়ককে সেই কমেন্টের কোনও উত্তর দিতে দেখা যায়নি।

প্রসঙ্গত, রণবীর সিংহের সঙ্গে দুটো ছবিতে একসঙ্গে কাজ করেছেন পরিণীতি চোপড়া। একটা 'লেডিজ ভার্সেস রিকি বহেল'। অন্য়টা 'কিল দিল'। শেষবার অভিনেত্রীকে সাইনা নেওয়ালের বায়োপিক 'সাইনা'-তে অভিনয় করতে দেখা গিয়েছে। জানা যাচ্ছে খুব শীঘ্রই 'অ্যানিমল' ছবিতে রণবীর কপূর এবং অনিল কপূরের সঙ্গে দেখা যাবে পরিণীতিকে।

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Abir Chatterjee: 'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
'বহুরূপী-২' এর অফার ফিরিয়েছিলেন আবির চট্টোপাধ্যায়? ফ্র্যাঞ্চাইজি নিয়ে কী মতামত নায়কের?
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Bollywood News: হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid
হাসপাতালে ভর্তি এই বলি অভিনেত্রীর শ্বশুর, ক'দিন আগেই তাঁর সঙ্গে যোগ থাকা সংস্থায় হয়েছে IT Raid

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget