এক্সপ্লোর

Arijit Singh Retires from Playback: প্লেব্যাক থেকে আচমকা অবসরের সিদ্ধান্ত কেন অরিজিৎ সিংহের? কারণ জানালেন শিল্পী নিজেই!

Arijit Singh: মঙ্গলবার রাতে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় একটি সংক্ষিপ্ত বার্তা পোস্ট করেন অরিজিৎ।

কলকাতা: সাফল্যের শিখরে থাকাকালীন হঠাৎ প্লেব্যাক থেকে অবসর ঘোষণা। আর ছবিতে গান গাইবেন না বলে সটান ঘোষণা করে দিলেন। অরিজিৎ সিংহের এই ঘোষণায় তাঁর কোটি কোটি অনুরাগীর মন ভেঙে খান খান হয়ে গিয়েছে। কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন তিনি, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। সেই আবহেই অরিজিতের একটি মন্তব্য নজর কেড়েছে তাঁর অনুরাগীদের। হঠাৎ এমন সিদ্ধান্তের নেপথ্য কারণ নিয়ে অরিজিৎ ইঙ্গিত দিলেন কি না, উঠছে প্রশ্ন। এই মুহূর্তে সেই নিয়েই শোরগোল নেটদুনিয়ায়। (Arijit Singh)

মঙ্গলবার রাতে হঠাৎই সোশ্যাল মিডিয়ায় একটি সংক্ষিপ্ত বার্তা পোস্ট করেন অরিজিৎ। আর তাতেই আবেগের বিস্ফোরণ ঘটে। অরিজিতের সিদ্ধান্তে স্তম্ভিত হয়ে যান সকলে। কারণ খুঁজতে বসে যান নেটিজেনরা। প্রথমে প্রশ্ন এড়িয়ে চললেও, ধীরে ধীরে অনুরাগীদের কৌতূহল নিবৃত্ত করতে সচেষ্ট হন অরিজিৎ।  হালকা ছলেই নিজের মনোভাব বুঝিয়ে দেন। আর তাঁর সেই উত্তরই এখন জল্পনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। (Arijit Singh Retires from Playback)


Arijit Singh Retires from Playback: প্লেব্যাক থেকে আচমকা অবসরের সিদ্ধান্ত কেন অরিজিৎ সিংহের? কারণ জানালেন শিল্পী নিজেই!

কেন এমন সিদ্ধান্ত নিলেন হঠাৎ, প্রাইভেট X হ্যান্ডলের কথোপকথন বিভাগে অরিজিৎকে প্রশ্ন করেন এক অনুরাগী। উত্তরে অরিজিৎ লেখেন, 'এই সিদ্ধান্তের নেপথ্যকারণ শুধুমাত্র একটি নয়। একাধিক কারণ রয়েছে। আমি অনেক দিন ধরেই এটা করার চেষ্টা করছিলাম। অবশেষে সাহসে কুলিয়ে উঠতে পরেছি। একটি কারণ হল, খুব তাড়াতাড়ি একঘেয়ে লাগতে শুরু করে আমার। যে কারণে এক-একটি গানের ব্যবস্থাপনাও পাল্টাতে থাকি আমি। সেই মতো স্টেজে পারফর্ম করি। তাই বলা যেতে পারে, একঘেয়েমি এসে যায় তাড়াতাড়ি’। 

আর একটি পোস্টে অরিজিৎ লেখেন, ‘আর একটি কারণ হল, আমি চাই কোনও গায়ক আসুন এবং আমাকে সত্যিকারের অনুপ্রেরণা জোগান’। সত্যিই কি তাহলে একঘেয়ে বোধ থেকে এমন সিদ্ধান্ত নিলেন অরিজিৎ, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

অরিজিতের এই সিদ্ধান্ত নিয়ে অনুরাগীরাও নানা তত্ত্ব সামনে এনেছেন। অরিজিতের পোস্ট ঘিরে একদিকে যখন আবেগের বিস্ফোরণ ঘটছে, সেই সময় বেশ কয়েক জন অরিজিতের শিল্পীসত্তাকে বাঁচিয়ে রাখার পক্ষে সওয়াল করেন। তাঁদের মতে, ইদানীং কালে বলিউড এবং অরিজিৎ কার্যতই পরস্পরের সমার্থক হয়ে উঠেছিলেন। অতি খাজা ছবিতেও অরিজিতের গান রাখার হিড়িক দেখা যাচ্ছিল। এতে অরিজিতের গানগুলি একই রকমের হয়ে যাচ্ছিল, তাঁর বহুমুখী প্রতিভা আঘাতপ্রাপ্ত হচ্ছিল, 'ভার্সেট্যালিটি' হারাচ্ছিলেন অরিজিৎ।

তবে বলিউডে কান পাতলে শোনা যাচ্ছে, অরিজিৎ আপাতত পরিচালনায় মন দিতে চাইছেন। একটি অ্যাডভেঞ্চার ছবি নিয়ে শীঘ্রই হাজির হচ্ছেন তিনি, যা গোটা দেশে মুক্তি পাবে। ছবিটির প্রযোজক মহাবীর জৈন। কেরিয়ারে নতুন অধ্য়ায় শুরু করতে যাচ্ছেন বলেই কি তাহলে প্লেব্যাক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত? সেই নিয়েও জল্পনা চলছে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget