এক্সপ্লোর

Arijit Singh Retires: প্লেব্যাক থেকে আচমকা 'অবসর' অরিজিৎ সিংহের? গায়কের পোস্ট ঘিরে ধোঁয়াশা, কাতর অনুরাগীরা

Arijit Singh: কেন ছবিতে আর গান গাইবেন না, তার কারণ যদিও খোলসা করেননি অরিজিৎ।

মুম্বই: প্রজাতন্ত্র দিবসেই নতুন ছবির গান মুক্তি পেয়েছে। আর তার পরই বড় ঘোষণা সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহের। ছবিতে আর প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করবেন না বলে জানিয়ে দিলেন তিনি। অরিজিৎ যেভাবে প্লেব্যাক থেকে অবসর ঘোষণা করলেন, তাতে কার্যতই ব্যাকুল হয়ে উঠেছেন তাঁর অনুরাগীরা। কেন ছবিতে আর গান গাইবেন না, তার কারণ যদিও খোলসা করেননি অরিজিৎ। (Arijit Singh)

এদিন অরিজিতের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি লেখা পোস্ট করা হয়, যাতে লেখা হয়, 'হ্যালো, সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এত বছর ধরে শ্রোতা হিসেবে আপনারা আমাকে যা দিয়েছেন, তার জন্য সকলকে ধন্যবাদ। অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনও নতুন কাজ নেব না আমি। আমি এটা বন্ধ করছি। গোটা যাত্রাপর্ব দারুণ ছিল'। (Bollywood News)

অরিজিৎ আরও লেখেন, 'ঈশ্বরের অসীম কৃপা ছিল আমার উপর। আমি ভাল সঙ্গীতের অনুরাগী। ভবিষ্যতে আরও আরও শিখব, সামান্য শিল্পী হিসেবে সঙ্গীতসাধনা চালিয়েও যাব। পাশে থাকার জন্য ধন্যবাদ'।

তবে ছবিতে গান না গাইলেও, সঙ্গীতের সাধনা এবং সঙ্গীত সৃষ্টির কাজ থেকে তিনি সরবেন না বলে স্পষ্টতই জানিয়েছেন অরিজিৎ। লেখেন, 'পরিষ্কার বলছি, সঙ্গীতের কাজ বন্ধ করছি না'। কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি, এক অনুরাগী জানতে চান এক অনুরাগী। হেসেই উড়িয়ে দেন অরিজিৎ। তবে আপাতত যে কাজগুলি হাতে রয়েছে, তা শেষ করবেন বলে জানান।

কেন এমন সিদ্ধান্ত, তা খোলসা করেননি অরিজিৎ। তবে অনুরাগীদের প্রশ্নের উত্তরে বেশ কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি। একটি পোস্টে লেখেন, ‘এই সিদ্ধান্তের নেপথ্যে কারণ শুধু একটি নয়। একাধিক কারণ রয়েছেষ আমি অনেক দিন ধরেই এটা করার চেষ্টা করছিলাম। অবশেষে সাহসে কুলিয়ে উঠতে পরেছি। একটি কারণ হল, খুব তাড়াতাড়ি একঘেয়ে লাগতে শুরু করে আমার। যে কারণে একটি গানের ব্যবস্থাপনাও পাল্টাতে থাকি আমি। সেই মতো স্টেজে পারফর্ম করি। তাই বলা যেতে পারে, একঘেয়েমি এসে যায় তাড়াতাড়ি’। আর একটি পোস্টে অরিজিৎ লেখেন, ‘আর একটি কারণ হল, আমি চাই কোনও গায়ক আসুন এবং আমাকে সত্যিকারের অনুপ্রেরণা জোগান’।


Arijit Singh Retires: প্লেব্যাক থেকে আচমকা 'অবসর' অরিজিৎ সিংহের? গায়কের পোস্ট ঘিরে ধোঁয়াশা, কাতর অনুরাগীরা

X হ্যান্ডলে অন্য একটি পোস্টে অরিজিৎ লেখেন, 'কিছু কাজ এখনও বাকি আছে। সেগুলি শেষ করব। অর্থাৎ এই বছর কিছু রিলিজ পাবেন'। অরিজিতের এই সিদ্ধান্তে হতবাক তাঁর অনুরাগীরা। অনেকে স্তম্ভিতও। একজন লেখেন, 'টেস্ট ক্রিকেট থেকে বিরাটের অবসরে যতটা আঘাত পেয়েছিলাম, তেমনই আঘাত পেলাম'। আর একজন লেখেন, 'সত্যিই! তুম হি হো, বিনতে দিল, লাল ইশক...আমাদের প্রজন্মকে এত হিট দিয়েছেন। ওঁকে ভালবাসি, শিল্পী হিসেবে সম্মান করি। দুর্দান্ত গান। কিন্তু আজ কাল সর্বত্র ওঁরই কণ্ঠ। ওঁর ভার্সেট্যালিটি  মিস করতে শুরু করি'। অন্য একজন লেখেন, 'আমি চাই এটা ভুয়ো খবর হোক'।


Arijit Singh Retires: প্লেব্যাক থেকে আচমকা 'অবসর' অরিজিৎ সিংহের? গায়কের পোস্ট ঘিরে ধোঁয়াশা, কাতর অনুরাগীরা

প্রজাতন্ত্র দিবসেই সলমন খান অভিনীত 'ব্যাটল অফ গালওয়ান' ছবিতে অরিজিতের গাওয়া 'মাতৃভূমি' গানটি মুক্তি পেয়েছে। তার পরই হঠাৎ প্লেব্যাক থেকে অবসর ঘোষণা করলেন কেন গায়ক, উঠছে প্রশ্ন।


Arijit Singh Retires: প্লেব্যাক থেকে আচমকা 'অবসর' অরিজিৎ সিংহের? গায়কের পোস্ট ঘিরে ধোঁয়াশা, কাতর অনুরাগীরা

২০০৫ সালে রিয়্যালিটি শো 'ফেম গুরুকুলে' অংশ নেন অরিজিৎ। ২০১১ সালে বাংলা ছবি 'এগারো'তে 'আমাদের সূর্য মেরুন' গানটি গেয়েছিলেন। তবে নাম হয় 'বোঝে না সে বোঝে না' গানটি গেয়ে। ২০১১ সালে প্রথম বার হিন্দি ছবিতে গান গাওয়ার সুযোগ পান অরিজিৎ। 'মার্ডার ২' ছবিতে 'ফির মহম্মত' গানটি বিপুল জনপ্রিয় হয়। এর পর অরিজিৎ এবং বলিউড কার্যত পরস্পরের সমার্থক হয়ে দাঁড়ায়। দু'দু'টি জাতীয় পুরস্কারও পান অরিজিৎ। ২০২৫ সালে তাঁকে 'পদ্মশ্রী' সম্মানে সম্মানিত করে কেন্দ্রীয় সরকার।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget