এক্সপ্লোর

Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

Arijit Singh News: সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিংহ একটি পোস্ট করেছেন আজ। সেখানে তিনি লিখেছেন, 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কী পারি?'

কলকাতা: অরিজিৎ সিংহ (Arijit Singh) সবসময়েই ছকভাঙা। নির্বাচনের আগে গুঞ্জন ছড়িয়েছিল, তিনি বিজেপির হয়ে ভোটে দাঁড়াতে পারেন। তবে সেই সমস্ত জল্পনাকে নস্যাৎ করে দিয়ে, অরিজিৎ রয়েছেন অরিজিতেই। তাঁর জিয়াগঞ্জের বাড়িতে সময় কাটান, প্রয়োজন হলে, কাজ থাকলে মুম্বইতে যান। সদ্যই ভারত সফরের ঘোষণা করেছেন অরিজিৎ। গোটা দেশের বিভিন্ন শহরে গিয়ে, কনসার্ট করবেন অরিজিৎ। তাঁর সেই কনসার্ট নিয়ে যখন গোটা দেশে উন্মাদনা, তখনই সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিংহের একটি পোস্টে, অবাক হয়েছেন অনেকেই।

সোশ্যাল মিডিয়ায় কী লিখেছেন অরিজিৎ সিংহ?

সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিংহ একটি পোস্ট করেছেন আজ। সেখানে তিনি লিখেছেন, 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কী পারি? গেরুয়ার ভয়ে করি গেরুয়ার জয় গান, গেরুয়াময় হয়েছে আমার প্রাণ'। এই প্রথম নয়, এর আগেও সোশ্যাল মিডিয়ায় নাম কার করে একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন অরিজিৎ সিংহ। যখনই তাঁকে রাজনীতি নিয়ে প্রশ্ন করা হয়েছে, তিনি তখনই এড়িয়ে গিয়েছেন। কখনোই তিনি রাজনীতি নিয়ে সরাসরি মন্তব্য করতে চাননি। জানিয়ে দিয়েছেন, তিনি রাজনীতি নিয়ে আগ্রহী নন। তবে সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত প্রকাশ করতে কখনও পিছপা হন না অরিজিৎ সিংহ।


Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

এর আগেও সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করেছেন অরিজিৎ সিংহ

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার, বিভিন্ন বিষয় নিয়ে সরব হয়েছেন, অরিজিৎ সিংহ (Arijit Singh)। তিনি নিজের শর্তে বাঁচেন, মতপ্রকাশ করেন। আরজি কর আন্দোলনের সময়ে, তাঁর 'আর কবে' গানের হাত ধরে যেন নতুন ভাষা পেয়েছিল নাগরিক আন্দোলন। এরপরে, নিট প্রশ্ন ফাঁস থেকে শুরু করে, ছাত্র আন্দোলনে উত্তাল দিল্লি নিয়েও রুখে দাঁড়িয়েছিলেন অরিজিৎ সিংহ। সোশ্যাল মিডিয়ায় তাঁর ইঙ্গিতপূর্ণ অথচ মজার পোস্ট করে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় অরিজিৎ সিংহ লিখেছিলেন, 'আমি তো সাধারণ কথা বকতেছিলাম। দলবাজরা এমন ক্ষেপে যায় ক্যানে (কেন)? এই তো ক'দিন আগে আমরা জনসাধারণ একটা দলকে বাড়ি ঢুকতে দিসি (দিয়েছি)। আমরা ঢুকতে দিসি তাই ঢুকেছিস। এবার আর কোথায় কোথায় ঢুকবি বাপ? আগে থেকে বলে দে। সেদিন আমার কবিতাটা নিয়ে যেখান সেখান চেঁচামেচি করলি। এখন তোদের নিয়ে লিখব ভাবি। কিন্তু এখন নাকি বাংলায় কিছু বললে, হাজতবাস হচ্ছে? সত্যি কথা? তা হাজতে কত জনা ধরে? জায়গা আছে? মাসি হোক বা মেসো.. আস্তে করে কেশো..'

 

আরও পড়ুন: Mahalaya 2026: দেবী দুর্গার ভূমিকায় শুভশ্রী, মহালয়ার ভোরে আর কোন কোন নায়িকাকে দেখা যাবে দেবী-বেশে?

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
SRK Legal Notice to Influencer: ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
Laughtersane Niranjan: 'সমালোচনা আর ঘৃণার মধ্যে পার্থক্য রয়েছে..', বিগ বসের ঘরে 'লাফটারসেন' নিরঞ্জন, ট্রোলিং নিয়ে সরব টিম
'সমালোচনা আর ঘৃণার মধ্যে পার্থক্য রয়েছে..', বিগ বসের ঘরে 'লাফটারসেন' নিরঞ্জন, ট্রোলিং নিয়ে সরব টিম
Advertisement

ভিডিও

Subhomoy Maitra |
Sovandeb on NCPI | সংবিধান দিবসে এনসিপিআই-কে একহাত নিলেন শোভনদেব, কী বললেন? #constitutionday
Biswajit Basu |গার্ডেনরিচে একাধিক বহুতল ঘিরে অভিযোগ। প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন হাজির
Siliguri News: শিলিগুড়িতে ফের পুলিশের উপর হামলার অভিযোগ, জখম OC, ১ পুলিশকর্মী
Nitin Gadkari :
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget