এক্সপ্লোর

Arjun Kapoor: মায়ের মৃত্যুবার্ষিকীতে অর্জুন কপূরের আবেগপ্রবণ পোস্ট দেখে চোখে জল নেট নাগরিকদের

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে মায়ের সঙ্গে ছোটবেলার একটা ছবি পোস্ট করেছেন অর্জুন কপূর। ছবিতে দেখা যাচ্ছে মায়ের কোলে অভিনেতা। আর দুজনেই হাত তুলে উপরে কিছু দেখাচ্ছেন।

মুম্বই: ছেলের বলিউডে আত্মপ্রকাশ দেখে যেতে পারেননি মা। বলিউড অভিনেতা অর্জুন কপূরের (Arjun Kapoor) ডেবিউ ছবি 'ইশকজাদে' মুক্তির আগেই এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন তাঁর মা মোনা কপূর। আর আজ অভিনেতার মায়ের মৃত্যুবার্ষিকী। দেখতে দেখতে ১০ বছর হয়ে গেল তিনি এই পৃথিবীতে নেই। মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগপ্রবণ পোস্ট করলেন অর্জুন কপূর। যা দেখে চোখে জল এল নেট নাগরিকদের।

আরও পড়ুন - Bachchhan Paandey Review: সিনেমার মধ্যে সিনেমা তৈরির গল্প, 'বচ্চন পাণ্ডে'র বিনোদন কতটা উপভোগ করলেন দর্শকেরা?

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে মায়ের সঙ্গে ছোটবেলার একটা ছবি পোস্ট করেছেন অর্জুন কপূর। ছবিতে দেখা যাচ্ছে মায়ের কোলে অভিনেতা। আর দুজনেই হাত তুলে উপরে কিছু দেখাচ্ছেন। মায়ের মৃত্যুবার্ষিকীতে এমন একটা ছবি পোস্ট করে অর্জুন কপূর লিখেছেন, 'ওটাই সেই জায়গা মা যেখানে ফের আমাদের দেখা হবে। উপর থেকে তুমি আমাকে আর অংশুলাকে দেখছ। আমি তোমাকে খুব মিস করছি। তোমার সঙ্গে একবার দেখা হওয়ার জন্য, তোমার হাসি একবার দেখার জন্য, তোমার গলার স্বর একবার শুনতে পাওয়ার জন্য, সমস্ত কিছুর জন্য অপেক্ষা করতে আর পারছি না। তোমার সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে আমার। ১০ বছর হয়ে গেল আমি তোমাকে শেষবার দেখেছি। জীবনের সমস্ত কিছুতে, সাফল্যে, ব্যর্থতায় একটা জিনিসই আমায় মনে করিয়ে দিয়েছে যে তুমি এখানে নেই। জীবন আমার সঙ্গে সঠিক কাজ করেনি। অত্যন্ত নিষ্ঠুর কাজ করেছে। তোমাকে বড্ড তাড়াতাড়ি নিয়ে চলে গেল। তুমি দেখতে পেলে না যে তোমার আত্মত্যাগ কী দাম পাচ্ছে। অনেকেই আমার মুখের দিকে তাকিয়ে বলে যে আমি নাকি মন খুলে হাসি না। কী করে আমি তাদের বলব যে আমার হাসি তো ১০ বছর আগেই চলে গিয়েছে। কে বুঝবে আমার সঙ্গে চারপাশে কী হচ্ছে। আমি জানি না তোমাকে ছাড়া আমি কী। আর পাঁচটা সাধারণ ছেলের মতো আমি ব্যবহার করতে পারি না অন্যের সঙ্গে। আজকের এই দিনটা অত্যন্ত খারাপ একটা দিন। আগামীকালটা হয়তো ভালো হবে কিংবা আরও খারাপ। আমার চারপাশে তোমাকে আর পাব না। আমাকে এভাবেই লড়াই করে যেতে হবে। আশা করি তুমি উপর থেকে সব দেখছ। আর তোমার যোদ্ধা অর্জুনের জন্য গর্ববোধ করছ।'

প্রসঙ্গত, ছবি প্রযোজক বনি কপূরের প্রথম স্ত্রী মোনা কপূর। পরবর্তীকালে তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর শ্রীদেবীকে বিয়ে করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget