এক্সপ্লোর

হাতে ছবি ছিল না, মুন্নাভাই-এর আগে পুরো কর্মহীন ছিলেন আর্শাদ ওয়ার্সি!

মুম্বই: এখন ইন্ডাস্ট্রিতে তিনি সার্কিট। করেছেন ‘ইশকিয়া’ ও ‘জলি এলএলবি’-র মত ছবি। কিন্তু অভিনেতা আর্শাদ ওয়ার্সি জানাচ্ছেন, ‘মুন্নাভাই এমবিবিএস’ ও ‘সেহর’ ছবির আগে প্রায় ৩ বছর কর্মহীন ছিলেন তিনি। সংসার চলছিল কারণ স্ত্রী মারিয়া গোরেত্তির চাকরি ছিল একটা। ‘তেরে মেরে সপনে’ ছবিতে বলিউডে অভিষেক হয় আর্শাদের। তাঁর অভিনয় উচ্চ প্রশংসিত হয়। কিন্তু আর্শাদ নিজেই জানিয়েছেন, তারপর পরপর দুতিনটি ছবি ফ্লপ করায় ইন্ডাস্ট্রি থেকে কার্যত হারিয়ে যান তিনি। প্রায় ৩ বছর হাতে কোনও কাজ ছিল না। উপার্জনের জন্য ছোটখাট নানা কাজ করতেও বাধ্য হন তিনি। তারপর তাঁর হাতে আসে ‘অ্যায়সা ভি হোতা হ্যায়’, ‘সেহর’ ও অবশ্যই জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া ‘মুন্নাভাই এমবিবিএস’। লোকের মুখে মুখে উঠে আসে সার্কিটের নাম। কিন্তু আর্শাদ জানিয়েছেন, এত প্রতিকূলতার মধ্যেও নিজের প্রতিভার ওপর থেকে কখনও বিশ্বাস সরে যায়নি তাঁর। তাঁর কথায়, নিজের কাজ সম্পর্কে ধারণা না থাকলে আত্মবিশ্বাস হারিয়ে ফেলা স্বাভাবিক। কিন্তু যদি তা জানা থাকে, তবে আজ বাদে কাল মানুষ স্বীকৃতি দেবেই। arshad-sanjay পিছনে বড় নাম থাকার সুবাদে যে সব অভিনেতারা প্রতিভা ছাড়াই ছবির জগতে এসেছেন তাঁদের জন্য খারাপ লাগে তাঁর। কারণ নিজের যেখানে যোগ্যতা নেই, সেই জগতে জোর করে ঢোকার চেষ্টা করে নিজেদেরই বোকা বানান তাঁরা। তাঁদের পিছনে কোটি কোটি টাকা খরচ হয়, তারপর লোকে বুঝতে পারে, তাঁরা একেবারেই অভিনয় ক্ষমতাহীন। এই ধরনের অভিনেতাদের ভয় পাওয়া উচিত। তিনি কখনও ভয় পাননি কারণ প্রথম ছবিতেই বুঝতে পারেন অভিনয় তাঁর কাছে জলের মতন। তিনি এটা করতে পারবেন। arshad-amitabh আর সার্কিটের চরিত্র যা তাঁকে জীবনের সেরা পরপর হিট দিয়েছে? আর্শাদ জানাচ্ছেন, প্রাথমিকভাবে মনে হতে পারে, চরিত্রটায় কিছু নেই, একটা সাধারণ গুন্ডা ছাড়া সে কিছু নয়। মুন্নাভাইয়ের আশপাশে ঘোরা আর পাঁচটা গুন্ডার মতই, শুধু তাদের থেকে তার ডায়ালগ কয়েকটা বেশি। কিন্তু ক্ষমতা থাকলে সেই চরিত্রেই আপনি প্রাণপ্রতিষ্ঠা করতে পারবেন। যদি তা না থাকত, তবে লোকে কবেই ভুলে যেত সার্কিটকে! আর্শাদের আগামী ছবি ‘ইরাদা’, মুক্তি পাচ্ছে ১৭ তারিখ। থ্রিলার এই ছবিতে নাসিরুদ্দিন শাহের সঙ্গে অভিনয় করেছেন তিনি, যাঁর সঙ্গে ‘ইশকিয়া’ সিরিজ করেছেন।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Kapoor: কোটি কোটি টাকা খরচ করে একাধিক ফ্ল্যাট কিনছেন সোনম কপূর, কিন্তু তাতে বিরক্ত প্রতিবেশীরা!
কোটি কোটি টাকা খরচ করে একাধিক ফ্ল্যাট কিনছেন সোনম কপূর, কিন্তু তাতে বিরক্ত প্রতিবেশীরা!
Darshana Banik: একাধিক সমস্যা নিয়ে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে, এখন কেমন আছেন দর্শনা বণিক?
একাধিক সমস্যা নিয়ে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে, এখন কেমন আছেন দর্শনা বণিক?
Kolkata News: পরমব্রতর ‘রগড়ানি’ মন্তব্যকে সমর্থন! অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ, দিলীপ ঘোষ বললেন…
পরমব্রতর ‘রগড়ানি’ মন্তব্যকে সমর্থন! অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ, দিলীপ ঘোষ বললেন…
Sonu Sood: 'এদিকে মনুষ্যত্বের কথা বলি, আর ভুলে যাই...', পথকুকুরদের বাঁচানোর অধিকার নিয়ে সরব সোনু সুদ
'এদিকে মনুষ্যত্বের কথা বলি, আর ভুলে যাই...', পথকুকুরদের বাঁচানোর অধিকার নিয়ে সরব সোনু সুদ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget