এক্সপ্লোর

ঘৃণায় ভরা মেসেজ, হুমকি, সলমনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সুশান্ত অনুরাগীদের নিশানায় আরশি খান!

সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার পর সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েছেন বলিউডের বিশেষ কয়েকজন ব্যক্তিত্ব। এরমধ্যে রয়েছেন বিশিষ্ট পরিচালক কর্ণ জোহর সহ বেশ কয়েকজন তারকা সন্তান।

মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের আত্মহত্যার পর সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে পড়েছেন বলিউডের বিশেষ কয়েকজন ব্যক্তিত্ব। এরমধ্যে রয়েছেন বিশিষ্ট পরিচালক কর্ণ জোহর সহ বেশ কয়েকজন তারকা সন্তান। সদ্যই সোনাম কপূর তাঁকে বিদ্রুপের কিছু স্ক্রিন শট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এবার সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের তোপের মুখে পড়েছেন টেলিভিশন শো বিগ বস খ্যাত আরশি খানও। আর্শি খান জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমূলক বার্তা তিনি পাচ্ছেন। আরশি বলেছেন, বেশিরভাগ মেসেজেই তাঁকে সলমন খানের থেকে দূরে থাকার কথা বলা হয়েছে। সেইসঙ্গে তাঁকে বিদ্রুপের মুখেও পড়তে হচ্ছে। আরশির অভিযোগ, শুধু সোশ্যাল মিডিয়াতেই নয়, কয়েকটি নম্বর থেকে তাঁকে ফোনও করা হচ্ছে, যারা তাঁর সঙ্গে অভব্য আচরণ করছেন। এ ব্যাপারে আরশি বলেছেন, সবাই জানেন আমি সলমনের কত বড় ফ্যান। আর তা নিয়ে আমার কোনও লুকোছাপা নেই। এখনই নয়, বিগ বসের সময় থেকেই এ কথা আমি বলে এসেছি। এখন সুশান্তর মৃত্যুর পর কেউ কেউ আমাকে মেসেজ করছে, ফোন করছে। জানি না, আমার ব্যক্তিগত নম্বর ওরা পেল কীভাবে। আরশি আরও বলেছেন, শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় আমাকে মেসেজ করে কেউ কেউ সলমন খানকে আনফলো করতে বলছেন। ওই ব্যক্তিরা সলমনের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে খুবই আপত্তিজনক অভিযোগ করছে। এ ধরনের কথাবার্তা জানাতে পারি না। কিন্তু সেগুলি আমার কাছে খুবই সমস্যাজনক। কিন্তু আমি চুপচাপ এ সব মেনে নেব না। এর বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। উল্লেখ্য, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর খবর সামনে আসার পর আরশি খানও প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলেন। তিনি লিখেছিলেন, সাফল্যই সবকিছু নয়, জীবনে মানসিক শান্তিরও খুবই প্রয়োজন।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget