এক্সপ্লোর

Article 15 Completes 2 Years: দর্শককে হলমুখী করতে গেলে 'আর্টিকেল ১৫'-এর মত ছবির দরকার: আয়ুষ্মান

'আর্টিকেল ১৫' ছবির ২ বছর পূর্ণ। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল আয়ুষ্মান খুরানা অভিনীত এই ছবিটি।

মুম্বই: 'আর্টিকেল ১৫' ছবির ২ বছর পূর্ণ। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল আয়ুষ্মান খুরানা অভিনীত এই ছবিটি। আয়ুষ্মান খুরানা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন মনোজ পাহওয়া, কুমুদ মিশ্র, ঈশা তলওয়ার ও সায়নী গুপ্ত। ছবিটির পরিচালনার দায়িত্বে ছিলেন অনুভব সিনহা। অনুরাগীদের একেবারে কড়া বাস্তবের মাটিতে নিয়ে গিয়ে ফেলেছিল এই ছবিটি। উত্তরপ্রদেশের প্রেক্ষাপটে তৈরি হওয়া এই ছবিটি বিতর্কের মুখেও পড়েছিল। 

গতকাল অর্থাৎ ২৮ জুন ২ বছর পূরণ করল ছবিটি। এদিন আয়ুষ্মান খুরানা এদিন বলেন, দর্শককে আরও বেশি সিনেমাহলমুখী করার জন্য এই ধরনের ছবি আরও দরকার। এর আগেও বিভিন্ন চরিত্রে দক্ষতার সঙ্গেই অভিনয় করেছেন আয়ুষ্মান। 'ভিকি ডোনার' অভিনেতা এদিন আরও বলেন, ' আমার কাছে আর্টিকেল ১৫ ছবিটি চিরকালই ভীষণ আলাদা হয়ে থাকবে। আমার অভিনয় জীবনে এমন একটা কাজ দেওয়ার জন্য অনুভব সিনহাকে অনেক ধন্যবাদ। এই ছবিটা আমার চোখ খুলে দিয়েছিল। নিজেকে নিজে নতুন করে চিনেছিলাম। এর আগে আমি কখনও ভাবিনি যে এমন একটা চরিত্রে আমি অভিনয় করব।'

কড়া বাস্তবতাকে তুলে ধরেছিল বলেই এই ছবি আলোচনার বিষয় হয়ে উঠেছিল। আয়ুষ্মান বলছেন, 'আমাদের এমন ছবি তৈরি করা উচিত যেটা নিয়ে দর্শকরা আলোচনা করতে পারবেন। 'আর্টিকেল ১৫' এমনই একটা ছবি। আমার মনে হয় লকডাউন মানুষকে অনেকটা ভাবনার জায়গা করে দিয়েছে। এখন মানুষ কেবলমাত্র ছবি দেখতে চায় না, সেগুলো নিয়ে বিশ্লেষণ করতে চায়। মানুষ একইসঙ্গে বিনোদন চায় আবার ভাবনার রসদও চায়। গোটা বিশ্বে এখন বিভিন্ন বিষয়ে ছবি তৈরি হচ্ছে। সেই ছবিগুলি চেনা ধারার থেকে বেশ ভিন্নধর্মী। মানুষ এখন বিষয়ভিত্তির ছবি দেখতেই পছন্দ করছে।

'আর্টিকেল ১৫' ছবিতে একজন আইপিএস অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন আয়ুষ্মান খুরানা। দুটি দলিত মেয়ের ধর্ষণ ও খুনের ঘটনাকে ঘিরেই আবর্তিত হয়েছে গল্পটি। শেষবারের মত গুলাবো সিতাবো ছবিতে দেখা গিয়েছিল আয়ুষ্মানকে। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল ছবিটি।

সেরা শিরোনাম

Sadhak Bamakhyapa: বন্ধ হওয়ার কথা ছিল শো, কিন্তু সেই শুক্রবারেই আরও প্রেক্ষাগৃহে প্রাইম টাইম পেল 'সাধক বামাক্ষ্যাপা'
বন্ধ হওয়ার কথা ছিল শো, কিন্তু সেই শুক্রবারেই আরও প্রেক্ষাগৃহে প্রাইম টাইম পেল 'সাধক বামাক্ষ্যাপা'
Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
সেই ২৬/১১ ! আবার মুম্বইতে বিরাট হামলার হুমকি, 'উড়িয়ে দেওয়া হবে অমিতাভের 'জলসা', এইসব স্থানে বিস্ফোরণের ছক'
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি
হাসপাতালে শরীরের উপর সারারাত হটব্যাগ ! পুড়ে মৃত্যু বলি-সঙ্গীত পরিচালকের মায়ের, ডাক্তারের বড় শাস্তি

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget