এক্সপ্লোর

Aryan Khan: ফের বম্বে হাইকোর্টের দ্বারস্থ আরিয়ান খান! কেন?

গত অক্টোবর মাসে মাদক কান্ডে আরিয়ান খানের গ্রেফতারি থেকে জামিন, কোনও প্রসঙ্গেই প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি শাহরুখ খানকে। বলিউড সুপারস্টারের এই আচরনের প্রশংসা করেছেন বহু বিশিষ্টরা।

মুম্বই: গত ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীর রেভ পার্টি থেকে মাদক কান্ডে আটক হন বলিউড সুপারস্টার শাহরুখ খানের (Shahrukh Khan) বড় ছেলে আরিয়ান খান (Aryan Khan)। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। এরপর জামিন পাওয়ার জন্য চলেছে দীর্ঘ আইনি লড়াই। নিম্ন আদালতে যখন কিছুতেই আরিয়ান খানের জামিনের আর্জি মঞ্জুর হচ্ছিল না, তখন বম্বে হাইকোর্টে জামিনের আবেদন নিয়ে যান আরিয়ানের আইনজীবীরা। এবং বম্বে হাইকোর্ট শাহরুখ পুত্রের জামিন মঞ্জুর করে। এক লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড ছাড়াও জামিন মঞ্জুরের অন্যতম শর্ত হিসেবে ছিল, প্রতি সপ্তাহের শুক্রবার এনসিবি অফিসে হাজিরা দিতে হবে আরিয়ানকে। তেমনই প্রতি সপ্তাহে এনসিবি অফিসে হাজিরা দিচ্ছিলেন আরিয়ান। কিন্তু ফের আদালতের দ্বারস্থ হলেন তিনি। কেন?

আরও পড়ুন - Katrina Wedding Ring: হিরে বসানো মঙ্গলসূত্রে চোখ আটকে গিয়েছে? ক্যাটরিনার বাগদানের আংটির দাম জানা আছে?

জানা যাচ্ছে, জামিন পাওয়ার পর প্রতি সপ্তাহের শুক্রবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসে হাজিরা দিচ্ছিলেন আরিয়ান খান। এদিন তিনি বম্বে হাইকোর্টে আবেদন করেন, যাতে প্রতি সপ্তাহের হাজিরাতে পরিবর্তন করা যায়। সূত্রের খবর, প্রতি শুক্রবার যাতে তাঁকে এনসিবি অফিসে হাজিরা না দিতে হয়, সেই আবেদন নিয়ে ফের বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। আবেদনে জানানো হয়েছে, ইতিমধ্যেই আরিয়ান খানের মামলা মুম্বই থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছে। যাবতীয় তদন্তের কাজ সেখান থেকেই হচ্ছে। তাই মুম্বই অফিসে প্রতি শুক্রবার হাজিরার শর্ত যাতে শিথিল করা হয়, সেই আবেদনই রাখা হয়েছে আরিয়ানের আইনজীবীদের পক্ষ থেকে। শাহরুখ পুত্রের আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী সপ্তাহে এই আবেদনের শুনানি থাকতে পারে।

প্রসঙ্গত, গত অক্টোবর মাসে মাদক কান্ডে আরিয়ান খানের গ্রেফতারি থেকে জামিন, কোনও প্রসঙ্গেই প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি শাহরুখ খানকে। বলিউড সুপারস্টারের এই আচরনের প্রশংসা করেছেন বহু বিশিষ্টরা। আরিয়ানের গ্রেফতারিতে নিজের সমস্ত ছবির শ্যুটিংয়ের কাজও স্থগিত করে দেন বাদশা। শোনা যাচ্ছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে ফের ছবির শ্যুটিংয়ে ফিরবেন তিনি। তাঁর হাতে রয়েছে 'পাঠান' ছবির কাজ। যেখানে তাঁর বিপরীতে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। এছাড়াও বেশ কয়েকটি ছবিতে দেখা যেতে চলেছেন শাহরুখ খানকে।

সেরা শিরোনাম

Deepika Padukone: ৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
৮ ঘণ্টা শিফটের দাবি দ্বিতীয় কারণ! আসলে এই দাবি না মিটতেই সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি ছাড়েন দীপিকা!
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Govinda-Sunita Controversy: বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget