এক্সপ্লোর

Sameer Wankhede: ক্রুজ কর্ডেলিয়া মাদককাণ্ডে ক্লিনচিট শাহরুখ পুত্রের, বিপাকে এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর চার্জশিটে উল্লেখ, আরিয়ানের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এই ঘটনায় তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে এনসিবির বিরুদ্ধে।

মুম্বই: ক্রুজ কর্ডেলিয়া মাদককাণ্ডে ক্লিনচিট পেলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর চার্জশিটে উল্লেখ, আরিয়ানের বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এই ঘটনায় তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছে এনসিবির বিরুদ্ধে। কাঠগড়ায় তৎকালীন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে। যা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কেন্দ্র।

৮ মাসে আগে আরব সাগরের তীরে তোলপাড় ফেলে দেওয়া ক্রুজ কর্ডেলিয়া মাদক মামলায় শেষপর্যন্ত ক্লিনচিট পেলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তাঁর বিরুদ্ধে কোনও তথ্য প্রমাণ পেল না অন্তর্গত নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। মাদক-যোগের অভিযোগে শাহরুখ-পুত্রকে যে NCB গ্রেফতার করেছিল, সেই এনসিবির চার্জশিটেই ক্লিনচিট দেওয়া হয়েছে আরিয়ান খানকে। আর তাতেই বিপাকে পড়েছেন এনসিবির তৎকালীন তদন্তকালীন অফিসার সমীর ওয়াংখেড়ে!

এনসিবির চার্জশিটে উল্লেখ করা হয়েছে, শাহরুখ খানের ছেলে আরিয়ান ক্রুজ কর্ডেলিয়ায় মাদক কিনেছিলেন কিংবা মাদক পাচার করেছিলেন, এমন কোনও তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। আরিয়ান মাদক সেবন করেছিলেন কি না, সে তথ্যও মেলেনি! কারণ, ধরা পড়ার পরে তাঁর মেডিক্যাল টেস্টই করাননি এনসিবির তদন্তকারীরা। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ডিরেক্টর জেনারেল এস এন প্রধান জানান, ১৪ জনের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে, ৬ জনের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যায়নি।

মুম্বইয়ের কর্ডেলিয়া প্রমোদতরীতে হানা দিয়ে মাদক-যোগের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করে এনসিবি। ধৃতদের মধ্যে ছিলেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান। মাদককাণ্ডে ২৭ দিন জেলে থাকতে হয় আরিয়ানকে। মাদক-সিন্ডিকেট এবং বিদেশি মাদক পাচারকারীদের যোগসূত্রের অভিযোগে NDPS আইনের ৩৭ ও ২৭ নম্বর জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে এনসিবি। একাধিকবার জামিন খারিজ হয় শাহরুখ খানের বড় ছেলের।

আরও পড়ুন: Deepika Padukone: 'স্কুলে পড়ানোর আগেই মা বুঝিয়েছিলেন সবটা' নিজের 'পিরিয়ড স্টোরি' নিয়ে অকপট দীপিকা

কিন্তু, ৮ মাস পরে NCB’রই চার্জশিটেই আরিয়ানকে ক্লিনচিট দেওয়ার পরে ফের প্রশ্ন উঠছে, তবে কি শাহরুখ খানের ছেলেকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল? সত্যিই তা হয়ে থাকলে কারণ কী? কারা যুক্ত ছিল ষড়যন্ত্রে? যাঁর নেতৃত্বে NCB’র যে টিম ক্রুজ কর্ডেলিয়া মাদককাণ্ডের তদন্ত করছিল, সেই সমীর ওয়াংখেড়ের ভূমিকা নিয়েও বড়সড় প্রশ্ন উঠেছে। ক্রুড কর্ডেলিয়াকাণ্ডে তদন্তে গাফিলতির তত্ত্বে মান্যতা দিয়েছে NCB’র বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট। আরিয়ান খানের গ্রেফতারির পরই NCP নেতা নবাব মালিক অভিযোগ করেন, শাহরুখ-পুত্রকে পরিকল্পনামাফিক ফাঁসানো হচ্ছে। এনসিবির তৎকালীন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধেও নানা অনিয়মের অভিযোগ তোলেন তিনি। এই ইস্যুতে রাজনৈতিক তরজায় সরগরম হয়ে ওঠে বাণিজ্য নগরী।

বিস্তর বিতর্কের পরে গত বছর ৬ নভেম্বর সমীর ওয়াংখেড়ের হাত থেকে তদন্তভার নিয়ে নেয় এনসিবি গঠিত স্পেশাল ইনভেস্টিগেশন টিম। সূত্রের খবর, সিট-এর রিপোর্টে NCB’র টিমের তদন্তে গাফিলতির যে অভিযোগ উঠেছে, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget