এক্সপ্লোর

Aryan Khan Instagram: সোশ্যাল মিডিয়ায় সরানো হল আরিয়ানের প্রোফাইল পিকচার, মুছল কমেন্টও

২৮ দিন পর আর্থার রোড জেল থেকে বাড়ি ফিরলেন শাহরুখ পুত্র আরিয়ান খান।  সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন না তিনি। কেবল বদলে ফেললেন নিজের সোশ্যাল মিডিয়ার কিছুটা অংশ। 

মুম্বই: ২৮ দিন পর আর্থার রোড জেল থেকে বাড়ি ফিরলেন শাহরুখ পুত্র আরিয়ান খান।  সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন না তিনি। কেবল বদলে ফেললেন নিজের সোশ্যাল মিডিয়ার কিছুটা অংশ। 

বাড়ি ফিরেই নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের ডিপি বা প্রোফাইল পিকচার মুছে দিয়েছেন আরিয়ান খান। মুছে দিয়েছেন তাঁর পুরনো ছবির সমস্ত কমেন্টও। গত ২৮ দিন সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন না আরিয়ান। এই সময়ে তাঁর সোশ্যাল মিডিয়া ভরে উঠেছিল বিভিন্ন কটাক্ষ ও কুরুচিকর মন্তব্যে। অনেকেই আরিয়ানের প্রোফাইলে বাবা শাহরুখ খানকে নিয়েও মন্তব্য করেছিলেন সেই সমস্ত মন্তব্যই সোশ্যাল মিডিয়া থেকে মুছে দিয়েছেন আরিয়ান। তবে নতুন করে কোনও পোস্ট করেননি তিনি। 

মাদককাণ্ডে গ্রেফতারির ২৫ দিন পর, বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট থেকে জামিন পান শাহরুখ খানের ছেলে আরিয়ান। জামিন মঞ্জুর হয় আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচারও। তবে জামিন পেলেও বৃহস্পতিবার বাড়ি ফেরা হয়নি আরিয়ানের। শুক্রবার শাহরুখ ভক্তরা তাকিয়ে ছিলেন আর্থার রোড জেলের মেগা-রিলিজের দিকে। কিন্তু, দিনের শেষে তা আর হয়নি। মাদক-মামলায় জামিন পেলেও, শুক্রবার জেল থেকে ছাড়া পাননি আরিয়ান খান। শুক্রবার সন্ধে ছ’টা নাগাদ আইনি প্রক্রিয়া সেরে সেশনস কোর্ট  থেকে বেরোন জুহি চাওলা। শনিবার সকালে মন্নতে ফিরছেন শাহরুখ-পুত্র। জামিনের শর্ত অনুযায়ী, প্রতি শুক্রবার তাঁকে NCB--র কাছে হাজিরা দিতে হবে। জমা রাখতে হবে পাসপোর্ট। বিচারপতির নির্দেশ ছাড়া বিদেশে যেতে পারবেন না আরিয়ান।

 ২ অক্টোবর, মুম্বইয়ে ক্রুজ পার্টিতে মাদককাণ্ডে আটক করা হয় আরিয়ানকে।  ৭ অক্টোবর আরিয়ানকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠায় আদালত। ৮ অক্টোবর কিলা কোর্টে আরিয়ানের জামিনের আর্জি খারিজ হয়ে যায়। আইনজীবীরা জামিনের আর্জি জানিয়ে দায়রা আদালতে গেলে, ২০ অক্টোবর সেখানেও আবেদন খারিজ হয়ে যায়। ২১ অক্টোবর আরিয়ানের জেল হেফাজতের মেয়াদ ৩০ অক্টোবর অবধি বাড়ায় আদালত।

শুধু আরিয়ান নয়, ছেলে ফেরার পর এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কিং খান বা গৌরী খানও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dibyendu Bhattacharya: 'শাকিব আর শাহরুখ ২ জনেই নিজের জায়গায় সেরা, তুলনায় বিশ্বাসী নই', বাংলাদেশে কাজ করে এসে কী অভিজ্ঞতা দিব্যেন্দুর?
'শাকিব আর শাহরুখ ২ জনেই নিজের জায়গায় সেরা, তুলনায় বিশ্বাসী নই', বাংলাদেশে কাজ করে এসে কী অভিজ্ঞতা দিব্যেন্দুর?
Dev on Ghatal Master Plan: 'ঘাটাল মাস্টার প্ল্যান আসলে ভোট ব্যাঙ্ক, হয়ে গেলেই ভোট শেষ', বিজেপিকে আক্রমণ শানালেন দেব
'ঘাটাল মাস্টার প্ল্যান আসলে ভোট ব্যাঙ্ক, হয়ে গেলেই ভোট শেষ', বিজেপিকে আক্রমণ শানালেন দেব
KBC Woman Arrested: 'কোন বনেগা ক্রোড়পতি'-তে জিতেছিলেন ৫০ লক্ষ টাকা! সেই প্রতিযোগীই গ্রেফতার আর্থিক তছরূপের অভিযোগে!
'কোন বনেগা ক্রোড়পতি'-তে জিতেছিলেন ৫০ লক্ষ টাকা! সেই প্রতিযোগীই গ্রেফতার আর্থিক তছরূপের অভিযোগে!
Rakhi Sawant: 'আমি খোলামেলা পোশাক পরলে তবেই মায়ের চিকিৎসা হত, বাড়িতে হাঁড়ি চাপত', অতীত নিয়ে অকপট রাখী সবন্ত
'আমি খোলামেলা পোশাক পরলে তবেই মায়ের চিকিৎসা হত, বাড়িতে হাঁড়ি চাপত', অতীত নিয়ে অকপট রাখী সবন্ত

ভিডিও

Shanta Dutta Dey | 'বাবা সতর্ক করেছেন কখনও যেন মুখ্যমন্ত্রী না হই', মন্তব্য শান্তা দত্ত দে'র
Arup Chakraborty | 'সাড়ে ১০ কোটি বাঙালিকে হয়রানির লাইনে দাঁড় করিয়েছে', বিজেপিকে আক্রমণ অরূপের
Syed Samsil | মহাযুদ্ধে 'বিটকেল বাঙালি' সৈয়দ শামসিল | ABP Ananda LIVE
Afreen Begum:
Kunal Sarkar:

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Election Commission: এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজার্ভার? কী হবে বুথে নজরদারির?
Gold-Silver Price : আবার বাড়বে সোনা-রুপোর দাম? কোনটায় বিনিয়োগ করা শ্রেয়?
আবার বাড়বে সোনা-রুপোর দাম? কোনটায় বিনিয়োগ করা শ্রেয়?
PM Modi : পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
পশ্চিম এশিয়ায় সংঘর্ষের জেরে সংকট, দেশবাসীর উদ্দেশে বড় বার্তা প্রধানমন্ত্রীর...
West Bengal Assembly Election 2026: প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'
প্রচারের মঞ্চেই দলীয় প্রার্থীকে সতর্ক করে মমতার হুঁশিয়ারি, 'ছেলেকে বলবে...'
Congress Candidate List : 'আজ বেশি রাতে কিংবা কাল সকালের মধ্যেই তালিকা প্রকাশ', কত আসনে প্রার্থী জানিয়ে দিল কংগ্রেস...
'আজ বেশি রাতে কিংবা কাল সকালের মধ্যেই তালিকা প্রকাশ', কত আসনে প্রার্থী জানিয়ে দিল কংগ্রেস...
Weekly Horoscope: ব্যবসা ও আইনি বিষয়ে খুব সতর্ক থাকুন ! এই সপ্তাহে আর কী কী ঘটবে আপনার জীবনে ? পড়ুন সাপ্তাহিক রাশিফল
ব্যবসা ও আইনি বিষয়ে খুব সতর্ক থাকুন ! এই সপ্তাহে আর কী কী ঘটবে আপনার জীবনে ? পড়ুন সাপ্তাহিক রাশিফল
Abhinandan Singh: ঘরোয়া ক্রিকেট খেলেননি, সটান আইপিএলে অভিষেক! কোহলিকে দুবার আউট করে হইচই ফেলেছিলেন
ঘরোয়া ক্রিকেট খেলেননি, সটান আইপিএলে অভিষেক! কোহলিকে দুবার আউট করে হইচই ফেলেছিলেন
Bengaluru News: 'তোমার লজ্জা করে না, জঙ্গি...' ক্লাসের মাঝেই পড়ুয়াকে আক্রমণ অধ্যাপকের
'তোমার লজ্জা করে না, জঙ্গি...' ক্লাসের মাঝেই পড়ুয়াকে আক্রমণ অধ্যাপকের
Embed widget