এক্সপ্লোর

জামিনের আর্জি খারিজ, মাদককাণ্ডে ১৪ দিনের জেল হেফাজতে আরিয়ান, খবর এনসিবি সূত্রে

আজ এই মামলায় ১৪ দিনের জেল হেফাজত হল শাহরুখ পুত্র আরিয়ানের। জামিনের আর্জি খারিজ করে জেল হেফাজতের নির্দেশ আদালতের।

মুম্বই: শনিবার গভীর রাতে, মুম্বই থেকে গোয়া যাওয়ার পথে, বিলাসবহূল ক্রুজে অভিযান চালিয়ে শাহরুখ খানের ছেলে আরিয়ান-সহ আটজনকে গ্রেফতার করে এনসিবি। অভিযোগ মাদক নেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। আজ এই মামলায় ১৪ দিনের জেল হেফাজত হল শাহরুখ পুত্র আরিয়ানের। জামিনের আর্জি খারিজ করে জেল হেফাজতের নির্দেশ আদালতের।

বলিউডের বাদশা শাহরুখ খানের ছেলে অরিয়ানের নাম, মাদককাণ্ডে জড়িয়ে পড়া নিয়ে, গত কয়েকদিন ধরেই তোলপাড় চলছে দেশজুড়ে! বৃহস্পতিবারও জামিন পেলেন না শাহরুখপুত্র আরিয়ান খান। দু’দফায় এনসিবি হেফাজতের পর এবার তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠাল আদালত। 

২ রা অক্টোবর মুম্বইয়ে, কর্ডেলিয়া নামের বিলাসবহূল ক্রুজ শিপে রেভ পার্টি চলাকালীন অভিযান চালায় NCB। গ্রেফতার করা হয়, শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, মুনমুন ধামেচা-সহ ৮ জনকে। উদ্ধার করা হয় কোকেন, চরস, এমডিএমএ-র মতো মাদক। মাদককাণ্ডে ধৃত শাহরুখপুত্র-সহ সেই ধৃত আটজনের এনসিবি হেফাজতের মেয়াদের বৃহস্পতিবারই ছিল শেষ দিন। এদিন বিকেলে ধৃতদের আদালতে তোলা হয়। 


শুনানির শুরুতে এদিন এনসিবির আইনজীবী অনিল সিংহ বলেন, মাদককাণ্ডে ধৃত আরিয়ান খান ও আরবাজ মার্চেন্টকে জেরা করে অর্চিত কুমার নামে আরেক অভিযুক্তের হদিশ মেলে। তাঁকে গ্রেফতার করা হয়েছে। এখন এই তিনজনকে মুখোমুখি জেরা করার প্রয়োজন রয়েছে। মঙ্গলবার গভীর রাতে মুম্বইয়ের পওয়াই এলাকা থেকে অর্চিত কুমারকে গ্রেফতার করে এনসিবি। সূত্রের দাবি, তাঁর কাছ থেকেও মাদক উদ্ধার হয়েছে। তাঁকে ৯ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

এই অর্চিত কুমারকেই আরিয়ান ও আরবাজের সঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য ফের ধৃতদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় এনসিবি। যার উত্তরে শাহরুখ পুত্রের আইনজীবী সতীশ মানশিণ্ডে প্রশ্ন তোলেন, অর্চিত কুমারকে আগেই গ্রেফতার করা হয়েছিল।তাহলে আগেই কেন তিনজনকে বসিয়ে জেরা করা হল না? ৫ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরেও, যখন কোনও তথ্য সামনে আসেনি, তখন কেন ফের আরিয়ানকে হেফাজতে নেওয়ার জন্য আবেদন করা হচ্ছে? পাশাপাশি তিনি বলেন, তদন্তে যদি আগামীদিনে কোনও তথ্য সামনে আসে, তাহলে আরিয়ানকে ফের ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে এনসিবি।

সব পক্ষের সওয়াল-জবাব শুনে আরিয়ানের সঙ্গে বাকি সাত জনকেও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার মুম্বইয়ের বান্দ্রা এলাকা থেকে এক বিদেশি নাগরিককে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। সূত্রের খবর, ধৃতের থেকে উদ্ধার হয়েছে মেফেড্রোন বা এমডি নামের মাদক। এই নিয়ে মাদককাণ্ডে রবিবার থেকে ধৃতের সংখ্যা হল ১৮।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget