এক্সপ্লোর

Aryan Khan: 'শটস' হাতে নববর্ষকে স্বাগত আরিয়ান খানের, জমকালো পার্টির ভিডিও ভাইরাল

Aryan Khan Viral Video: ২০২১ সালের অক্টোবরে, মুম্বইয়ের এক প্রমোদতরীতে NCB রেড করে এবং সেখান থেকে মাদক রাখার অভিযোগে যাঁদের আটক করা হয় তাঁদের অন্যতম আরিয়ান খান।

মুম্বই: নতুন বছরকে স্বাগত জানাতে বন্ধুদের সঙ্গে উৎসবে মাতলেন শাহরুখ পুত্র (Shah Rukh Khan) আরিয়ান খান (Aryan Khan)। ৩১ ডিসেম্বর রাতের পার্টির ভিডিও ভাইরাল (Viral Video)। পার্টিতে 'শটস' (shots) খেতে দেখা যায় আরিয়ানকে। স্বভাবতই তাঁর ভিডিও এখন আলোচনার কেন্দ্রে, সৌজন্য মাদক কাণ্ডে আরিয়ানের গ্রেফতারি। 

মদ শটস হাতে ভাইরাল আরিয়ান খান

সাধারণ মানুষ থেকে তারকা প্রায় প্রত্যেকেই গতকাল বর্ষশেষের উদযাপনে মেতেছিলেন। বাদ পড়েননি কিং খানের ছেলেও। এদিন তাঁকে পার্টিতে দেখা যায় ডেনিম লুকে। বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা, মজা, হুল্লোড়ে মাততে দেখা যায় তাঁকে। ভাইরাল ভিডিওয় নজরে পড়লেন 'বলিউডের বেস্টফ্রেন্ড' ওরি। সেখানে দেখা যাচ্ছে ওরি আর আরিয়ান পার্টির বার কাউন্টারে দাঁড়িয়ে 'শটস' নিচ্ছে। এরপর তাঁদের সঙ্গে যোগ দেন অজয়-কাজলের মেয়ে নায়সা দেবগণ ও বেদান্ত মহাজন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @aryankhan_fanz

একাধিক সূত্র মারফৎ খবর, পার্টির আয়োজন করা হয়েছিল আরিয়ান খানের নতুন অ্যালকোহল লেবেলের তরফে। গত বছরই তারকাপুত্র সুরার দুনিয়ায় পা রাখার কথা প্রকাশ করেন, ঘোষণা করেন নতুন অ্যালকোহল লেবেল আনবেন বলেও। তাঁর পোশাকের ব্র্যান্ড D'Yavol X, এবং একই নামে তাঁর মদের ব্র্যান্ডও। অন্যদিকে আরিয়ান যখন মুম্বইয়েই বন্ধুদের সঙ্গে পার্টি করে নতুন বছরকে স্বাগত জানাচ্ছিলেন, তখন তাঁর বোন সুহানা খান নববর্ষ উদযাপন করলেন ব্যক্তিগত পরিসরে। শোনা যায়, বিগ বির নাতি অগস্ত্য নন্দর সঙ্গে সম্পর্কে রয়েছেন সুহানা। তাঁরা একসঙ্গেই নববর্ষ উদযাপন করতে উড়ে গেছেন দেশের বাইরে, তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন নব্যা নন্দ। 

প্রসঙ্গত, খান পরিবারের থেকে ২০২৪ সালে অনেক কিছু পেতে পারেন দর্শক। ওটিটিতে পরিচালক হিসেবে ডেবিউ করতে চলেছেন তারকা পুত্র। ওয়েব সিরিজের পরিচালনা করছেন তিনি, প্রাথমিকভাবে খবর এই সিরিজের নাম 'স্টারডম'। এই সিরিজে একাধিক তারকার ক্যামিও হবে বলেও খবর, যাঁদের মধ্যে কর্ণ জোহর, রণবীর সিংহ অন্যতম। এই বছরে শোনা যাচ্ছে এক ফ্রেমে বাবা ও মেয়ে অর্থাৎ শাহরুখ-সুহানাকেও দেখতে পাবেন দর্শক। সূত্রের খবর, অ্যাকশন থ্রিলার 'কিং' নামক ছবিতে একসঙ্গে কাজ করবেন তাঁরা। 

আরও পড়ুন: New Year Party: বর্ষবরণের রাতে ঘরোয়া পার্টিতে অনুপম, সৃজিত, যীশুরা.. আমন্ত্রিত সৌরভ-দর্শনাও

২০২১ সালের অক্টোবরে, মুম্বইয়ের এক প্রমোদতরীতে NCB রেড করে এবং সেখান থেকে মাদক রাখার অভিযোগে যাঁদের আটক করা হয় তাঁদের অন্যতম আরিয়ান খান। পরবর্তীকালে অবশ্য ছাড়াও পান। সেই থেকে শিরোনামে থাকেন তারকাপুত্র। এবার তাঁকে মদ্যপান করতে দেখে সেই কাণ্ডের সূত্র টেনে আরিয়ানকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনদের একাংশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget