এক্সপ্লোর

Aryan Khan Bail: আরিয়ানের জামিন মঞ্জুরের ঘোষণায় কী প্রতিক্রিয়া বলিউড সেলেবদের?

একাধিক বলিউড তারকাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গেল। শাহরুখ-গৌরী খানের মতো তাঁরাও যেন আরিয়ান খানের জামিন মঞ্জুরের ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন। 

মুম্বই: শাহরুখ খানের ছেলেকে মাদককাণ্ডে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। এমন খবর পাওয়ার পর থেকে বলিউডের বহু তারকাকেই সমর্থনে দেখা গিয়েছে। সলমন খান, ফারাহ খানের মতো তারকাদের মন্নতে যেতে দেখা গিয়েছে। এছাড়াও বলিউডের একাধিক বড় তারকাদের আরিয়ানকে (Aryan Khan) সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছে। হৃত্বিক রোশন, সুজান খান, সোমি আলি, রবিনা ট্যান্ডন, রনবিজয় সিংহ, পূজা ভট্ট, স্বরা ভাস্করের মতো তারকারা আরিয়ানের সঙ্গে হওয়া ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁর পাশে থেকেছেন। আর ২৬ দিনের দীর্ঘ আইনি জটিলতার পর অবশেষে শাহরুখ-পুত্রের জামিন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট। এবারও একাধিক বলিউড তারকাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গেল। শাহরুখ-গৌরী খানের মতো তাঁরাও যেন আরিয়ান খানের জামিন মঞ্জুরের ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেললেন। 

গত ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরী কর্ডেলিয়ার রেভ পার্টি থেকে আটক হন আরিয়ান খান। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যরো। আর তারপরের ছাব্বিশটা দিন চলেছে শুধু তাঁর জামিন মঞ্জুরের তীব্র আইনি লড়াই। বারবার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ায় আরিয়ানের আইনজীবীরা আবেদন করেন বম্বে হাইকোর্টে। আর গতকাল বম্বে হাইকোর্ট স্বস্তি দিয়ে জামিন মঞ্জুর করেছে আরিয়ানের। শাহরুখ-পুত্রের জামিন মঞ্জুরের ঘোষণার পরই বলিউড তারকারা সোশ্যাল মিডিয়ায় স্বস্তিব নিঃশ্বাস ফেলে পোস্ট করেছেন। 

বলিউড অভিনেতা মাধবন এদিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'ঈশ্বরকে অনেক ধন্যবাদ। বাবা হিসেবে আমি অনুভব করতে পারছি কতটা স্বস্তি এই খবর। প্রার্থনা করি সবকিছু ভালো আর ইতিবাচক হোক'। অভিনেতা সোনু সুদ নিজের টুইটার হ্যান্ডলে লেখেন, 'সময় যখন বিচার করে, তখন কোনও সাক্ষীর প্রয়োজন হয় না।' পরিচালক সঞ্জয় গুপ্তা প্রতিক্রিয়ায় লেখেন, 'আমি খুবই খুশি যে আরিয়ানের জামিন মঞ্জুর হয়েছে। তার সঙ্গে খুবই খারাপ লাগছে এই সিস্টেমের জন্য। যেখানে এক তরতাজা প্রাণকে জেলের গরাদের মধ্যে ২৫ দিন আটকে রাখা হল কোনও অপরাধ না করার পরও। এই ব্য়বস্থা এখনই বদলানো দরকার। আরিয়ান তোমাকে অনেক শক্ত হতে হবে আর ঈশ্বর তোমার মঙ্গল করুন।'

পরিচালক হনশল মেহতা আবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোকে কটাক্ষ করে লিখেছেন, 'আমি চাই আজ বিস্ফোরণ করতে।' বিতর্কিত মন্তব্যের জন্য প্রায় খবরে থাকেন রামগোপাল বর্মা। আরিয়ানের জামিন মঞ্জুরের খবরে তিনি প্রতিক্রিয়ায় ফের প্রশ্ন তুলে দিয়েছেন। লিখেছেন, 'যদি মুকুল রোহতাগীর সওয়াল জবাব আরিয়ানকে জামিন এনে দিতে পারে, এর অর্থ আগের আইনজীবীরা অক্ষম ছিলেন আর তাঁদের জন্য আরিয়ান জেলের গরাদের ভিতর দিন কাটাচ্ছিল?' গায়ক মিকা সিংহ নিজের টুইটার হ্যান্ডলে লিখেছেন, 'শুভেচ্ছা জানাই আরিয়ান খানকে। অবশেষে জামিন মঞ্জুর হওয়ায় আমি খুবই খুশি। ভাই শাহরুখ খান ঈশ্বরের বাড়িতে জেরি হতে পারে কিন্তু অন্ধকার নয়।' 

শাহরুখ খানের সঙ্গে ছবি পোস্ট করে ভালোবাসার ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কর্ণ জোহর। অভিনেত্রী সোনম কপূর আবার ছোট্ট আরিয়ানের সঙ্গে গৌরীর একটি মিষ্টি ছবি পোস্ট করে লিখেছেন,'অবশেষে'। আরিয়ান খানের জামিন মঞ্জুরের ঘোষণা এভাবেই প্রতিক্রিয়া জানিয়েছে বলিউড।

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget