এক্সপ্লোর

Rajeev and Charu: '১ বছর ধরেই তো অনলাইনে পোশাক বিক্রি করি, কিন্তু আমি...', রাজীবের অভিযোগের উত্তরে বিস্ফোরক উত্তর চারুর

Asopa Charu News: চারুর কথায়, 'কথায়, 'যাঁরা জীবনের কঠিন সময়টা দেখেননি, তাঁদের পক্ষে যে কোনও রকমের মন্তব্য করাটা ভীষণ সোজা।'

কলকাতা: ফের একবার শিরোনামে সুস্মিতা সেনের (Sushmita Sen) ভাই রাজীব সেন ও তাঁর প্রাক্তন স্ত্রী অসোপা চারু (Ashopa Charu)-র সম্পর্ক। সদ্যই মুম্বই ছেড়ে একমাত্র কন্যাকে নিয়ে বিকানেরে পাড়ি দিয়েছেন চারু। তিনি জানিয়েছেন, যাওয়ার আগে তিনি রাজীবকে জানিয়ে গিয়েছিলেন তাঁর সিদ্ধান্তের কথা। আর চারুর এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছেন রাজীব ও। এবার তার উত্তর দিলেন চারু।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে একটি ছবি। অনলাইনে পোশাক বিক্রি করছেন সুস্মিতা সেনের (Sushmita Sen)-এর প্রাক্তন ভ্রাতৃবধূ অসোপা চারু (Ashopa Charu)। রাজীব সেনের সঙ্গে বিবাহবিচ্ছেদের বছর ঘুরেছে। অসোপা চারু আর রাজীবের একরত্তি কন্যাসন্তানও রয়েছে, নাম জিয়ানা। চারু জানিয়েছেন, জিয়ানার খরচ সামলাতে না পেরেই মুম্বই ছেড়েছেন তিনি। সেই সঙ্গে, মুম্বইতে মেয়েকে একা ছেড়ে রেখে শ্যুটিংয়ে যেতেও মন চাইছে না তাঁর। মাসে নাকি দেড় লাখেরও বেশি টাকা খরচ হচ্ছে জিয়ানার জন্য। একা মা চারুর পক্ষে তা সামলানো সম্ভব হচ্ছে না। সেই কারণেই বিকানেরের বাড়িতে চলে গিয়েছেন চারু। সেখানেই অভিনেত্রীর বাবা ও মা থাকেন।  চারুর ইচ্ছা, সেখানে মেয়েকে নিয়ে গেলে মেয়ে অন্তত দাদু দিদার সঙ্গ পাবে। মুম্বইতে একা একা মায়ের সঙ্গে থাকা কঠিন হয়ে পড়ছে মেয়ে জিয়ানার পক্ষেও এমনটাই জানিয়েছেন চারু। তবে এই বিষয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন সুস্মিতা সেনের ভাই রাজীব সেন। 

আর সেই বিষয়ে মুখ খুলেছেন চারুর প্রাক্তন স্বামী রাজীব। তাঁর অভিযোগ, কন্যা জিয়ানাকে ইচ্ছা করেই তাঁর থেকে দূরে রাখা হচ্ছে। যাতে রাজীব জিয়ানার কাছে যখন খুশি না চলে যেতে পারেন, সেই কারণে চারু জিয়ানাকে নিয়ে চলে গিয়েছেন বিকানের। এখানেই শেষ নয়, জিয়ানার সঙ্গে রাজীবের শেষবার দেখা হয়েছে জানুয়ারিতে। জিয়ানা রাজীবকে যতটা মিস করে, ততটাই রাজীব মিস করেন তাঁর একরত্তি কন্যাকে। কিন্তু রাজীবের অভিযোগ, এই টানাপোড়েনের মধ্যে পড়ে সবচেয়ে বেশি যার ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে জিয়ানা। সে বাবা এবং মা দুজনকে পাচ্ছে না। রাজীব আরও অভিযোগ করেছেন, তিনি সদ্য দিল্লি গিয়েছিলেন এখটি কাজে। তখন তিনি চারুর সঙ্গে যোগাযোগ করেছিলেন যে তিনি জিয়ানার সঙ্গে দেখা করতে আসতে চান। চারু কোনও উত্তর দেয়নি বলে অভিযোগ তাঁর। রাজীব বলছেন, চারু মিথ্যে কথা বলছেন সবার কাছে যে তিনি রাজীবের থেকে কখনও জিয়ানাকে দূরে রাখতে চান না। আসল কথা হল, রাজীবের থেকে জিয়ানাকে দূরে সরানোর জন্যই তিনি বিকানের চলে গিয়েছেন। 

এই কথা চারুর কানে যাওয়ার পরে তিনি উত্তর দিয়েছেন। তাঁর কথায়, 'যাঁরা জীবনের কঠিন সময়টা দেখেননি, তাঁদের পক্ষে যে কোনও রকমের মন্তব্য করাটা ভীষণ সোজা। কিছু কিছু মানুষ দেখেননি কীভাবে লোনের ব্যবস্থা করতে হয়। মধ্যবিত্তদের জীবনে কী কী কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, সেটা কিছু মানুষ কোনোদিন জানবে না।' এখানেই থেমে নেই চারু। রাজীব অভিযোগ করেছিলেন, চারু নাকি তাঁর সঙ্গে মেয়ে জিয়ানাকে দেখা করতে দিচ্ছেন না। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে চারুর দাবি, বিচ্ছেদের পরেও চারুর তাঁর প্রাক্তন শ্বশুরবাড়ির সঙ্গে খুব ভাল সম্পর্ক রয়েছে। যাতে রাজীব জিয়ানার সঙ্গে দেখা করতে আসতে পারেন, সেই চেষ্টাও করেছেন চারু। কিন্তু ফলপ্রসূ হয়নি।

রাজীব অভিযোগ তুলেছিলেন যে, চারু যদি এতটাই আর্থিকভাবে খারাপ পরিস্থিতির মধ্যে থাকেন, তাহলে তিনি কীভাবে ক্রুজ ট্রিপ করছেন? উত্তরে চারু জানিয়েছেন, ওই ট্রিপটি আসলে একটি প্রচার ছিল। ওই সফরের জন্য চারুর কোনও পয়সা লাগেনি। অভিনেত্রী আরও জানিয়েছেন, তিনি গত ১ বছর ধরেই অনলাইনে পোশাক বিক্রি করছেন। কিন্তু তা নিয়ে তিনি কাউকে কিছু জানাতে চাননি। ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চেয়েছিলেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পরে তিনি নাকি মুখ খুলতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন

ভিডিও

Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের
NEET Kolkata Protest News | ধর্মতলায় মিছিল থেকে ধুন্ধুমার, ধৃত ১৬ জনকে আদালতে পেশ | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | আরও বিপাকে অভিষেক, এবার মহেশতলা থানায় নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Dharmendra Pradhan News | দলগতভাবে ধর্মেন্দ্র প্রধানের পাশে দাঁড়াচ্ছে বিজেপি | ABP ANANDA LIVE
NEET Protest News | যেভাবে লাঠি চালানো হয়েছে, পেলেট গান ব্যবহার করা হয়েছে, AK 47 নিয়ে তাড়া করা হচ্ছে, এটা উদ্বেগজনক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget