এক্সপ্লোর

Ayan Mukherjee Father: দোলের দিন দুঃসংবাদ কাজল, রানির পরিবারে, প্রয়াত পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা

Ayan Mukherjee Father Death: ১৯৪১ সালের ২২ নভেম্বর উত্তরপ্রদেশের কানপুরে জন্ম হয় দেব মুখোপাধ্যায়ের

কলকাতা: দোলযাত্রার দিনেই দুঃসংবাদ রানি মুখোপাধ্যায়, কাজলদের পরিবারে। প্রয়াত পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্য়ায়। গত বছর দুর্গাপুজোতেও রানি মুখোপাধ্যায় ও কাজলের সঙ্গে সর্বক্ষণ ছায়াসঙ্গী হয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু ১৪ মার্চ সকাল সাড়ে সাতটা নাগাদ ঘুমের মধ্যেই প্রয়াত হলেন কাজল ও রানি মুখোপাধ্যায়ের কাকা। বেশ কিছুদিন ধরেই নাকি অসুস্থ ছিলেন তিনি। হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল তাঁকে। তবে মৃত্যুকালে বাড়িতেই ছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। শুক্রবার বিকেল ৪টে নাগাদ মুম্বইয়ের ভিলে পার্লেতে পবন হংস শ্মশানে শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

১৯৪১ সালের ২২ নভেম্বর উত্তরপ্রদেশের কানপুরে জন্ম হয় দেব মুখোপাধ্যায়ের। বাবা শশধর মুখোপাধ্যায় ছিলেন ফিল্মালয় স্টুডিয়োর মালিক এবং ‘লভ ইন সিমলা’-এর মতো উল্লেখযোগ্য ছবি প্রযোজনা করেছিলেন। দেবের মা সতীদেবী মুখোপাধ্যায় ছিলেন কিংবদন্তী অভিনেতা অশোক কুমার, অনুপ কুমার এবং কিশোর কুমারের বোন। দেবের দাদা ছিলেন কাজলের বাবা শোমু মুখোপাধ্যায়। পরিবারের রুপোলি পর্দার সঙ্গে যোগ মাথায় রেখেই নিজেই অভিনয় দুনিয়াতেই পা রেখেছিলেন দেব। তবে এই কেরিয়ারে তিনি বিশেষ সাফল্য পাননি। ‘আঁসু বান গে ফুল’, ‘কিং আঙ্কেল’, ‘কামিনে’ এবং ‘ম্যায় তুলসী তেরে অঙ্গন কি’-এর মতো ছবিতে অভিনয় করা সত্ত্বেও তাঁকে সেভাবে কেউ চিনতেন না। দেবের পরিচিতি ছিল তাঁর পরিবারের সূত্র ধরেই। 

তবে ছেলে অয়ন নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করেছেন। তবে অভিনেতা হিসেবে নন, পরিচালক হিসেবে। কাজল ও রানি মুখোপাধ্যায়ের পুজোয় সক্রিয়ভাবে অংশ নিতেন দেব। হামেশাই কাজল ও রানির পাশে তাঁর ছবি ধরা পড়ত। তাঁদের দুজনের সঙ্গেই দেবের খুব ভাল সম্পর্ক। ইতিমধ্যেই দেবের বাড়িতে এসেছেন অনেকেই। রণবীর কপূর ও আলিয়া ভট্ট ও এসে পৌঁছেছেন। তাঁরাই সামলাচ্ছেন অয়নকে। আজ হোলি। মায়ানগরীতে আজ রঙের উৎসব। কিন্তু তারমধ্যেই দুঃসংবাদ এল পরিবারে। এখন সবাই গিয়েছেন দেবের বাড়িতে। 

ব্যক্তিগত জীবনে দুটো বিবাহ করেছিলেন দেব। তাঁর প্রথম পক্ষের মেয়ের নাম সুনীতা। পরিচালক আশুতোষ গোয়ারেকরকে বিবাহ করেছেন তিনি। তাঁর দ্বিতীয় বিয়ের পরে সন্তান অয়নের জন্ম। ওয়ের আপ সিড, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি, ব্রহ্মাস্ত্র-এর মতো ছবি পরিচালনা করেছেন তিনি। 

আরও পড়ুন: Saheb-Sushmita: ভালবাসা রঙের আবিরে মাখামাখি সাহে-সুস্মিতা, অনুরাগীরা বলছেন, 'তোমাদের ছাড়া দোল অসম্পূর্ণ'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Don 3 Controversy: রণবীর সিংহের বিরুদ্ধে এবার ফেডারেশনে অভিযোগ ফারহান আখতারের! বিশ বাঁও জলে 'ডন ৩'
রণবীর সিংহের বিরুদ্ধে এবার ফেডারেশনে অভিযোগ ফারহান আখতারের! বিশ বাঁও জলে 'ডন ৩'
Jojo Health Update: গুরুতর অস্ত্রোপচার, বন্ধ রাখতে হয়েছিল শো! এখন কেমন আছেন সঙ্গীতশিল্পী জোজো?
গুরুতর অস্ত্রোপচার, বন্ধ রাখতে হয়েছিল শো! এখন কেমন আছেন সঙ্গীতশিল্পী জোজো?
Paresh Rawal: ফের সমস্যা? সুদসমেত টাকা ফেরত দিয়ে 'হেরা ফেরি ৩' ছেড়ে বেরিয়ে গেলেন পরেশ রাওয়াল?
ফের সমস্যা? সুদসমেত টাকা ফেরত দিয়ে 'হেরা ফেরি ৩' ছেড়ে বেরিয়ে গেলেন পরেশ রাওয়াল?
Dev: রবিবাসরীয় সকালে রাজার বেশে দেব! ইঙ্গিত দিলেন নতুন চমকের
রবিবাসরীয় সকালে রাজার বেশে দেব! ইঙ্গিত দিলেন নতুন চমকের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget