এক্সপ্লোর

এবার সিবিএফসি-র কোপে 'বাবুমশাই বন্দুকবাজ', ৪৮টি দৃশ্য ছাঁটতে হবে, ক্ষুব্ধ ছবি নির্মাতারা

মুম্বই:  সেন্সর বোর্ডকে নিয়ে ইদানিংকালে বেশিরভাগ ছবি নির্মাতাই ক্ষুব্ধ। কারণ, ছবিতে একটুও যৌন সুড়সুড়ি  মূলক দৃশ্য, উত্তেজক কথা, ধূমপানের দৃশ্য থাকলেই, কাঁচি চালানোর নির্দেশ দেয় সিবিএফসি। এবার সেন্সর কোপের নবতম সংযোজনের নাম 'বাবুমশাই বন্দুকবাজ'। ছবিটির ৪৮টি দৃশ্য ছাঁটায়ের নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। নয়া এই ফরমানের জেরে ক্ষুব্ধ ছবির নির্মাতারা। ছবির অন্যতম সহ-প্রযোজক কিরণ শ্রফ অভিযোগ তুলেছেন, ছবিটি নিয়ে যখন আলোচনা করছিলেন সিবিএফসি সদস্যরা, তখন তাঁরা তাঁর সম্পর্কে কটূক্তি পর্যন্ত করেছেন। ছবিতে অভিনয় করেছেন নওয়াজউদ্দীন সিদ্দিকি এবং বিদিতা। সহকারী প্রযোজকের অভিযোগ, ছবিতে যতগুলো দৃশ্য ছাঁটাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে, সেটা দেখে বোঝা যাচ্ছে সেন্সর বোর্ড সদস্যদের লোককে অকারণে বিপদে ফেলার অভ্যাস রয়েছে। ছবির পরিচালক পহেলাজ নিহালানির সঙ্গেও দেখা করেছিলেন। সিবিএফসি প্রধান তখন তাঁকে বলেন, তিনি ভাগ্যবান যে ছাঁটাই করেও তাঁর ছবি মুক্তির অনুমতি পেয়েছে। নিহালানির দাবি, এই ছবিতে অশ্লীল কথার ডিকশানারি খোলা হয়েছে। এধরনের প্রাপ্তবয়স্ক ছবি বাচ্চাদের দেখা থেকে ছবি নির্মাতারা কীভাবে আটকাবেন?  জানতে চেয়েছেন নিহালানি। এদিকে ছবির পরিচালকের দাবি, ৪৮ দৃশ্য যদি ছাঁটাই করা হয়, তাহলে ছবিতে আর অবশিষ্ট কিছুই থাকবে না। যেহেতু ছবিটা একটি গ্রাম্য পটভূমিতে তৈরি হয়েছে, তাই এধরনের ভাষার ব্যবহার এখানে প্রয়োজন ছিল। দৃশ্য ছাঁটাই হলে, ছবির আসল ফ্লেভরটাই শেষ হয়ে যাবে বলেও দাবি করেছেন কিরণ শ্রফ। এদিকে সিবিএফসির ওপর রেগে গিয়ে, আইএফটিডিএ-কে অভিযোগ জানিয়েছেন 'বাবুমশাই বন্দুকবাজে'র নির্মাতারা। তাঁরা কিরনের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তারও কড়া ভাষায় নিন্দা করেছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কাছে সিবিএফসির দুই সদস্য, যাঁরা কিরণ শ্রফকে হেনস্থা করেছিলেন, তাঁদের সাসপেন্ড করার আর্জিও জানানো হয়েছে। এই পুরো বিষয় সম্পর্কে নিহালানির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget