এক্সপ্লোর

পুলওয়ামা হামলা: সমবেদনা জানাতে স্বেচ্ছায় শ্যুটিং বন্ধ রাখলেন অমিতাভ, সহবাগ, হরভজনরা

মুম্বই: পুলওয়ামা জঙ্গিহানার প্রতিবাদ চলায় ২ ঘণ্টা শ্যুটিং বন্ধ রাখলেন মেগাস্টার অমিতাভ বচ্চন ও প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। গত বৃহস্পতিবারের ভয়াবহ জঙ্গি হামলার বিরুদ্ধে রবিবার গোরেগাঁওয়ের ফিল্মসিটিতে প্রতিবাদ জানায় ২৪টি সংস্থা। সেই সময় বিজ্ঞাপনী শ্যুটিং করছিলেন সেহবাগ, হরভজন সিংহ, সুরেশ রায়না, মহম্মদ কঈফ, ভিভিএস লক্ষ্মণ সহ অন্যান্যরা। সেই প্রতিবাদে অংশ নিতে স্বেচ্ছায় প্রায় ২ ঘণ্টা শ্যুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেন ক্রিকেটাররা। সহবাগ বলেন, জওয়ানদের জন্য যা করা হচ্ছে, তাঁদের বলিদানের তুলনায় নগন্য। আমরা তাই আন্দোলনকারীদের ধন্যবাদ জানাতে চাই এবং সেই প্রতিবাদে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিই। আমরা ব্যথিত। তবে, আশা যে ভবিষ্যতে ভাল দিন আসবে। হরভজন জানান, জওয়ানদের এই আত্মত্যাগ বিফলে যাবে না। বলেন, এটা কঠিন সময়। এখন সকলের উচিত একতা বজায় রাখা, যাতে ওরা আমাদের না ভাঙতে পারে। আমাদের সবসময় রক্ষা করার জন্য আমরা সেনাদের প্রতি কৃতজ্ঞ। ক্রিকেটার বা অভিনেতা-- আমরা কেউ-ই হিরো নই। দেশের আসল হিরো হল সেনা। এদিনের প্রতিবাদে অংশ নিয়েছিলেন চিত্রনাট্যকার থেকে শুরু করে মেক-আপ আর্টিস্ট, পোশাক, জুনিয়র আর্টিস্ট, সম্পাদক, অ্যাকশন এবং নৃত্যশিল্পীরা। সেখানে আসন্ন ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শ্যুটিংয়ের জন্য উপস্থিত হয়েছিলেন অমিতাভ বচ্চন। প্রতিবাদে তিনি সক্রিয়ভাবে অংশ না নিলেও, ভেতরে বসেছিলেন শ্যুটিং বন্ধ করে। তবে, অভিনেত্রী নিয়া শর্মা, ইশা কোপিক্কর এবং পরিচালক মুকেশ ছাবরা সকলেই অংশ নেন প্রতিবাদে। চলচ্চিত্র ফেডারেশনের তরফে জানিয়ে দেওয়া হয়, কোনও ছবিতে পাক শিল্পীদের নেওয়া হবে না। তাঁদের সম্পূর্ণ বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী, কোনও পাক গায়কের গানও বলিউডের ছবিতে দেখা যাবে না।

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget