এক্সপ্লোর

BAFTA 2024: 'বাফটা'য় সেরার শিরোপা পেলেন কিলিয়ান মারফি-এমা স্টোন, রইল বিজয়ীদের সম্পূর্ণ তালিকা

77th BAFTA: 'পুওর থিংস', 'অপেনহাইমার' অনুষ্ঠানের লাইম লাইট কেড়ে নেয় বলা চলে। ক্রিস্টোফার নোলানের ছবি এবার 'বাফটা'য় ৭টি পুরস্কার পায়। এমা স্টোনের 'পুওর থিংস' ৫টি পুরস্কার পেয়ে তালিকায় দ্বিতীয় স্থানে।

নয়াদিল্লি: ১৯ ফেব্রুয়ারি, ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে শুরু হয় '৭৭তম ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডস' (77th British Academy Film Awards)। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন অভিনেতা ডেভিড টেন্যান্ট (David Tennant)। এদিনের অনুষ্ঠানে ভারত থেকে প্রেজেন্টার হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। 'বেস্ট ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ' বিভাগের পুরস্কার প্রদান করেন তিনি। 'পুওর থিংস' (Poor Things) ও 'অপেনহাইমার' (Oppenheimer) অনুষ্ঠানের লাইম লাইট কেড়ে নেয় বলা চলে। ক্রিস্টোফার নোলানের ছবি এই বছরের 'বাফটা'য় ৭টি পুরস্কার পায়। এমা স্টোনের 'পুওর থিংস' ৫টি পুরস্কার পেয়ে তালিকায় দ্বিতীয় স্থানে। সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা সহ অভিনেতার মতো প্রধান সারির পুরস্কার সমস্তই যায় 'অপেনহাইমার'-এর থলিতে। 

ডার্ক কমেডি ঘরানার 'পুওর থিংস' ছবিতে এমা স্টোন অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন। ১৯৭০-এর প্রেক্ষাপটে তৈরি কমেডি ঘরানার 'দ্য হোল্ডওভার্স'-এর জন্য সেরা সহ অভিনেত্রীর পুরস্কার পান ডা'ভাইন জয় রানডল্ফ। যদিও গ্রেটা গেরউইগের 'বার্বি' বা মার্টিন স্করসেসের 'কিলার্স অফ দ্য ফ্লাওয়ার মুন', কোনওটাই একটিও 'বাফটা' জিততে পারেনি এই বছরে। 

'বাফটা ২০২৪' সালের সম্পূর্ণ তালিকা

বেস্ট ফিল্ম - অপেনহাইমার
লিডিং অ্যাকট্রেস - এমা স্টোন, পুওর থিংস
লিডিং অ্যাক্টর - কিলিয়ান মারফি, অপেনহাইমার
ডিরেক্টর - ক্রিস্টোফার নোলান, অপেনহাইমার
বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস - ডা'ভাইন জয় রানডলফ, দ্য হোল্ডওভার্স
বেস্ট সাপোর্টিং অ্যাক্টর - রবার্ট ডাউনি জুনিয়র, অপেনহাইমার
মেকআপ অ্যান্ড হেয়ার - পুওর থিংস
কস্টিউম ডিজাইন - পুওর থিংস
আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম - দ্য জোন অফ ইন্টারেস্ট
ব্রিটিশ শর্ট অ্যানিমেশন - ক্র্যাব ডে
ব্রিটিশ শর্ট ফিল্ম - জেলিফিশ অ্যান্ড লবস্টার
প্রোডাকশন ডিজাইন - পুওর থিংস
সাউন্ড - দ্য জোন অফ ইন্টারেস্ট
অরিজিন্যাল স্কোর - অপেনহাইমার
ডকুমেন্টারি - ২০ ডেজ ইন মারুইপোল
অ্যাডপ্টেড স্ক্রিনপ্লে - আমেরিকান ফিকশন
সিনেম্যাটোগ্রাফি - অপেনহাইমার
এডিটিং - অপেনহাইমার
কাস্টিং - দ্য হোল্ডওভার্স
ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ - দ্য জোন অফ ইন্টারেস্ট
আউটস্ট্যান্ডিং ডেবিউ বাই এ ব্রিটিশ রাইটার, ডিরেক্টর অর প্রোডিউসার - আর্থ মামা, সাভানা লিফ, শার্লি ও'কোনর, মেড রিওর্ডান
ইই রাইজিং স্টার অ্যাওয়ার্ড - মিয়া ম্যাককেনা - ব্রুস
অ্যানিমেটেড ফিল্ম - দ্য বয় অ্যান্ড দ্য হেরন
স্পেশাল ভিস্যুয়াল এফেক্টস - পুওর থিংস 
অরিজিন্যাল স্ক্রিনপ্লে - অ্যানাটমি অফ এ ফল

আরও পড়ুন: Kanchan Sreemoyee Wedding: ৬ মার্চ রিসেপশন, সাজবেন মুম্বইয়ের ডিজাইনারের পোশাকে, এবিপি লাইভকে প্ল্যানিং জানালেন শ্রীময়ী

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget