এক্সপ্লোর

বলিউডে বহিরাগত হয়ে সুবিধে হয়েছে আমার: অনুষ্কা

মুম্বই: ‘রব নে বনা দি জোড়ি’-তে শাহরুখ খানের বিপরীতে স্বপ্নের অভিষেক হয়েছিল তাঁর। কিন্তু বলিউডে তাঁর ৮ বছরের সফরে চড়াইয়ের পাশাপাশি রয়ে গেছে অনেক উতরাইও। তবে অনুষ্কা শর্মা আত্মবিশ্বাসের সঙ্গে জানাচ্ছেন, ফিল্মি পরিবার থেকে না আসা শাপে বর হয়েছে তাঁর ক্ষেত্রে। ফলে তাঁর ওপর এমন কোনও ব্যাগেজ ছিল না, যে অমুকের মত কাজ করতে হবে। মন ফাঁকা রেখে, খোলামেলাভাবে কাজ করতে পেরেছেন তিনি। anushka-sharma1 ‘রব নে বনা দি জোড়ি’ হিট করলেও ‘বদমাশ কোম্পানি’, ‘পাতিয়ালা হাউস’, ‘বম্বে ভেলভেট’-একের পর এক ফ্লপ। ‘মাতরু কি বিজলি কা মনডোলা’-ও চলেনি। কিন্তু অন্যদিকে ‘জব তক হ্যায় জান’, ‘পিকে’ ও ‘এনএইচ টেন’-এ সাফল্যের স্বাদ পেয়েছেন তিনি। ‘এনএইচ টেন’ প্রযোজক হিসেবেও সুদৃঢ় করেছে তাঁর পায়ের তলার মাটি। তারপর ‘সুলতান’ আর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর সাফল্যে বলিউডে প্রথম সারির নায়িকাদের মধ্যে নিজের জায়গা পাকা করেছেন অনুষ্কা। Anushka_Sharma_Range_Rover_Vogue অনুষ্কা মনে করেন, সব কিছুর আগে এটা বোঝা জরুরি, সাফল্যের পাশাপাশি ব্যর্থতাও আছে। দুয়ের মাঝের রাস্তা ধরে হাঁটাটাই শ্রেয়। তবে তাঁর ধারণা, মহিলা শিল্পীদের পক্ষে ঝুঁকি নেওয়ার এটাই আদর্শ সময়। ‘এনএইচ টেন’ তিনি প্রযোজনা করেছেন, কারণ তাঁর মনে হয়েছিল, এমন একটা গল্প বলা দরকার। শিল্পী হিসেবে এমন ছবিতে কাজ না করার ইচ্ছে হওয়া স্বাভাবিক, টাকা ঢালা তো দূরের কথা। কিন্তু প্রাপ্তবয়স্কদের ছবি হওয়া সত্ত্বেও ছবিটি ভাল চলেছে। আর একটা ছবি কেমন চলছে তা নির্ভর করছে ছবির বিষয়বস্তুর ওপর। anushka তারকারা সব সময় তাঁদের সৌন্দর্য আর ফ্যাশন সেন্সের জন্য মিডিয়ার নজরে থাকেন। কিন্তু অনুষ্কার কাছে সৌন্দর্য মানে স্বচ্ছন্দ হতে পারা। তিনি মনে করেন, একজনকে তখনই সুন্দর লাগে, যখন তিনি তাঁর পোশাকে স্বচ্ছন্দ। প্রত্যেকের নিজস্ব একটি স্টাইল আছে, যা তাঁকে বিশেষ করে তোলে। নিজের সেই অভ্যন্তরীণ ক্ষমতা বুঝতে পারাটাই আসল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget