এক্সপ্লোর

Belashuru: অনুপমের গলায় সোহাগে-আদরে, পর্দায় সৌমিত্র-স্বাতীলেখা

গানের সুরে যেন ভালোবাসা আর শান্তির সুর। শান্তিনিকেতনের প্রেক্ষাপটে, অনুপম রায়ের কন্ঠে, 'সোহাগে আদরে আমি ভালোবেসে যাই'। আর পর্দায় সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্তের সেই রসায়ন।

কলকাতা: গানের সুরে যেন ভালোবাসা আর শান্তির সুর। শান্তিনিকেতনের প্রেক্ষাপটে, অনুপম রায়ের কন্ঠে, 'সোহাগে আদরে আমি ভালোবেসে যাই'। আর পর্দায় সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা সেনগুপ্তের সেই রসায়ন। মুক্তি পেল নতুন ছবি 'বেলাশুরু'-র প্রথম গানের টিজার। 

শেষবার সৌমিত্র স্বাতীলেখা 

এর আগে, ফেব্রুয়ারি মাসে মুক্তি পেয়েছিল 'বেলাশুরু'-র (Belashuru) অভিনব মোশন পোস্টার। সেখানে দেখা গিয়েছিল, ধূসর চিত্রপটে পেনসিলের রেখায় ফুটে উঠছে একটার পর একটা চরিত্র। মাঝখানে টেবিল আর তার দুইদিকে বসে দুজন। একজন নারী, একজন পুরুষ। দুজনেই প্রবীণ, মাঝে জ্বলছে একটা লম্ফ। চারিদিকে জোনাকি ওড়া জঙ্গলের প্রেক্ষাপটে সেই হলুদ আলো যেন রুপকথার মতোই সুন্দর। 

আগামী ৪ মে মুক্তি পাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি 'বেলাশুরু'। ছবির মুখ্যভূমিকায় শেষবারের মতো পর্দায় জুটি হিসেবে দেখা যাবে সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee) আর স্বাতীলেখা সেনগুপ্তকে (Swatilekha Sengupta)। 'ভ্যালেন্টাইন্স ডে'(Happy Valentine's Day) -র দিনে মুক্তি পেয়েছিল 'বেলাশুরু'-র মোশন পোস্টার। সেখানে হাতের রেখায় ফুটে উঠলেন সৌমিত্র-স্বাতীলেখা। সঙ্গে আলতো মিউজিকে কেমন যেন মনখারাপ।

এর আগেই 'উইন্ডোজ'-এর তরফ থেকে প্রকাশ করা হয়েছিল 'বেলাশুরু'-র প্রথম ঝলক। সেই পরিচিত দৃশ্য। বসে রয়েছেন স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta)। আর তাঁর চুলে চিরুনি চালিয়ে সযত্নে আঁচড়ে দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। 'বেলাশেষে' ধারাবাহিকের এই দৃশ্য গেঁথে রয়েছে সবার মনে। বয়সকালের সেই অমলিন সম্পর্কের রসায়নে মজেছিলেন আট থেকে আশি। সদ্য মুক্তি পাওয়া সেই ৫৭ সেকেন্ডের ছোট্ট ভিডিও জুড়ে গমগম করছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সেই কিংবদন্তি কন্ঠস্বর। সংলাপে তিনি বলছেন, 'বিয়ে সম্পর্কে তোমার ধারনাটা কী? ওটা একটা দমবন্ধ করা ফাঁস? একটা বন্ধন যা থেকে তুমি বেরোতে পারছো না? আর তখনই রবীন্দ্রনাথের গানের সেই কথাগুলো তোমার কানে মঙ্গলমন্ত্র হয়ে বাজবে..কত দুঃখ আছে.. কত অশ্রুজল..'

আজকের মুক্তি পাওয়া টিজারে প্রথমবারে জন্য দেখা গেল 'বেলাশুরু'-র সব চরিত্রদের। সব জুটির ঝলকেই চোখে পড়ল প্রেমের রসায়ন। তবে সব কিছুকে ছাপিয়ে গেল সৌমিত্র স্বাতীলেখার সাবলীল অভিনয়ের মায়া। সৌমিত্রের হাতে স্বাতীলেখার হাত, মন ছুঁয়ে গেল টিজারের শেষ দৃশ্যও।

[yt]

[/yt]

সেরা শিরোনাম

Ayushmann Khurrana: কোটি কোটি টাকা চেয়ে আয়ুষ্মান খুরানাকে হুমকি অডিও! পিছনে রয়েছে বড় নাম?
কোটি কোটি টাকা চেয়ে আয়ুষ্মান খুরানাকে হুমকি অডিও! পিছনে রয়েছে বড় নাম?
Salman Khan: দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে
দেশাত্মবোধক সিনেমায় আপত্তিকর গানের ভাষা! ঝলক প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ সলমন খানকে
News Update: সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
সম্পর্ক-বিবাহ নিয়ে চূড়ান্ত কটাক্ষের মুখে তারকা জুটি! তার মধ্যেই স্ত্রীকে দেখে স্বামী বললেন..
Jeetu-Srijla: সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ
সৃজলার সঙ্গে বিদেশ সফরের আবদার জিতুর, সবসময় পাশাপাশি ২জন.. বিগ বসের বাড়িতে নতুন সমীকরণ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (০৪.১১.২০২৬) । তোলাবাজির প্রতিবাদ, ডেবরায় দলীয় বিধায়ককে মারধরে অভিযুক্ত বিজেপি কর্মীরাই
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (০৪.১১.২০২৬) । অভিষেকের কেন্দ্রে TMC পার্টি অফিসে টাকার পাহাড়!
BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget