এক্সপ্লোর

Belashuru Update: 'বেলাশুরু'-তে জৌনপুরী রাগে 'কী মায়ায়' বাঁধলেন অনুপম, শ্রেয়া

এই গান শ্রেয়া ঘোষালের সঙ্গে উইন্ডোজের চতুর্থ গান। প্রথম গান প্রাক্তনের 'কলকাতা কলকাতা', দ্বিতীয় 'গোত্র'-র 'নীল দিগন্তে' ও 'বৈষ্ণব যে জন'। চতুর্থ গান এই 'কী মায়ায়'

কলকাতা: ইতিমধ্যেই মুক্তি পাওয়া এক একটি গান সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। আর আজ মুক্তি পেল 'বেলাশুরু'-র নতুন গান 'কী মায়ায়'। অনুপম রায়ের সুর ও কথায় এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে 'কী মায়ায়' গানের সুরে মিশে রয়েছে কোমলতা আর মায়া। এই গানের চিত্রায়ণে দেখানো হয়েছে গোটা পরিবারের মধ্যে মধুর সম্পর্কের গল্প। আর গোটা গানটাতেই ঘিরে রয়েছে পুজোর আমেজ। আরতি থেকে আলপনা, সবই রয়েছে গানের চিত্রায়ণে। 

'কী মায়ায়' গানটা জৌনপুরী রাগের ওপর। ছবির পরিচালক শিবপ্রসাদ বলছেন, 'অনুপম রায় সাধারণত এমন রাগাশ্রয়ী গান তৈরি করেন না। অনেকদিন পরে জৌনপুরী রাগের ওপর একটা কাজ হল। এই গান শ্রেয়া ঘোষালের সঙ্গে উইন্ডোজের চতুর্থ গান। প্রথম গান প্রাক্তনের 'কলকাতা কলকাতা', দ্বিতীয় 'গোত্র'-র 'নীল দিগন্তে' ও 'বৈষ্ণব যে জন'। চতুর্থ গান এই 'কী মায়ায়'। আগের সবকটা গানই দর্শকদের মন কেড়েছে। আশা করি 'কী মায়ায়'-এর সময়েও তার অন্যথা হবে না।'

আরও পড়ুন: Belashuru Exclusive: গান গেয়ে বাংলাদেশে ডিঙি চালায় কিশোর মইনুদ্দিন, 'বেলাশুরু'-র জন্য সেই সুর খুঁজে আনলেন শিবপ্রসাদরা

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে 'বেলাশুরু'-র প্রথম গান 'সোহাগে আদরে'। এরপর মুক্তি পেয়েছে 'টাপা টিনি'। এই গানের ছন্দকে উপেক্ষা করতে পারেনি প্রায় গোটা বাংলা। সোশ্যাল মিডিয়া পা মিলিয়ে 'টাপা টিনি'-র তালে। তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রত্যেকেই মেতেছেন ছন্দে। গানের সাফল্য শ্যুটিংয়ের দিনের কথা মনে করিয়ে যেন পরিচালক শিবপ্রসাদকে। বলছেন, 'সোনাঝুরি বনের ভিতরে টাপা টিনি-র শ্যুটিংয়ের দিনটা এখনও মনে আছে। আমরা বলেছিলাম, কোনও স্টেপ থাকবে না নাচের। শ্যুটিংয়ের দিন দেখছি গোটা ইউনিট কার্যত নাচছে। যে যার সঙ্গে খুশি.. কোনও নিয়ম নেই। যা মনে আসছে সেভাবেই নাচ করছে সবাই। সেই সময়েই মনে হয়েছিল, এই গানটার মধ্যে কিছু একটা ম্যাজিক আছে যাতে চুপ করে বসে থাকা যায় না। আর এখন সেই 'টাপা টিনি'-র তালে তো গোটা বাংলা নাচ করছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jaan Kumar Sanu: নতুন করে মাথা তুলছে কোভিড? অন্ধ্রপ্রদেশে মৃত্যু ২ জনের, আক্রান্ত কুমার শানুর ছেলেও
নতুন করে মাথা তুলছে কোভিড? অন্ধ্রপ্রদেশে মৃত্যু ২ জনের, আক্রান্ত কুমার শানুর ছেলেও
Omi Vaidya on Sonam Wangchuk: ১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
১৭ দিন ধরে অনশন, সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতি, এবার মুখ খুললেন ‘থ্রি ইডিয়টসে’র চতুর, আমির খান এখনও নিশ্চুপ
CJI Surya Kant: ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
ফের বিপাকে কমেডিয়ান সময় রায়না, জরিমানা করল সুপ্রিম কোর্ট, CJI সূর্যকান্ত বললেন…
Supreme Court on Mannat Expansion: ‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..
‘মন্নত’ নিয়ে স্বস্তি শাহরুখ খানের, বাংলো আরও উঁচু করতে পারবেন ‘বাদশা’, আপত্তি খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলল..

ভিডিও

Congress on Mamata Banerjee :
Saokat Molla : সওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল BJP
Cyber Crime News | রাতভর তল্লাশি, নিউটাউনের ফ্ল্যাটে থরে থরে টাকা! এ কী কাণ্ড?
Nirmal Ghosh News |
Nirmal Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget