এক্সপ্লোর

Bell Bottom Box Office: রাখি বন্ধনে কত টাকার ব্যবসা করল অক্ষয় কুমারের 'বেল বটম'?

'বেল বটম'-র মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে দুর্দান্ত বক্স অফিস কালেকশন হয়।

মুম্বই: অতিমারি পরিস্থিতিতে (Corona) যেখানে ছবি নির্মাতারা ছবি মুক্তির জন্য ওটিটি (OTT) প্ল্যাটফর্মকেই বেছে নিচ্ছে, সেখানে সাহসী পদক্ষেপ নিয়ে সিনেমাহলেই মুক্তির সিদ্ধান্ত নিয়েছে টিম 'বেল বটম' (Bell Bottom)। সরকার ৫০ শতাংশ দর্শক নিয়ে সিনেমাহল খোলার অনুমতি দিয়েছে। সেখানে সংক্রমণের চিন্তা থেকে দর্শকরা কতটা টিকিট কেটে সিনেমা দেখতে আসবেন, তারও একটা সংশয় থেকে গিয়েছিল। গত ১৯ অগাস্ট সিনেমাহলে মুক্তি পায় অক্ষয় কুমারের (Akshay Kumar) 'বেল বটম'। ছবিতে অক্ষয় কুমার ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন লারা দত্ত, হুমা কুরেশি, বাণী কপূররা। ছবিতে ইন্দিরা গাঁধীর (Indira Gandhi) লুকে লারা দত্তকে দেখে প্রথমে চমকেও গিয়েছিল নেটদুনিয়া। একেবারে হুবহু প্রাক্তন প্রধানমন্ত্রীর লুকে লারা দত্তকে যেন চেনাই যাচ্ছিল না। 

বহু প্রতীক্ষিত 'বেল বটম'-র মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে দুর্দান্ত বক্স অফিস কালেকশন হয়। সেখানে সদ্যই গিয়েছে রাখি বন্ধন উৎসব। একদিকে উৎসবের আমেজ। অন্যদিকে উইকেন্ড। সব মিলিয়ে শনিবার রবিবার মিলিয়ে কেমন বক্স অফিস কালেকশন হল ছবির?

উইকেন্ডে ৪.২০ কোটি এবং ৪.৪০ কোটি টাকার ব্যবসা করার পাশপাাশি ছবি মুক্তি পাওয়ার পর থেকে এখনও পর্যন্ত মোট ১২.৬৫ কোটি টাকার ব্যবসা করেছে অক্ষয় কুমারের 'বেল বটম'। ছবি নির্মাতারা তাই রাখি বন্ধন উৎসবকেই বক্স অফিস কালেকশনের পাখির চোখ করে রেখেছিলেন। 

প্রসঙ্গত, 'বেল বটম' মুক্তির আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে প্রায় ৬০ থেকে ৬৫ লক্ষ টাকার বক্স অফিস কালেকশন ছিল। রাখি উৎসবে যে এর প্রভাব পড়বে বক্স অফিস কালেকশনে তা আশাই করা যাচ্ছিল। অতিমারির পরিস্থিতিতে এখন অন্যান্য দিনগুলোয় কেমন ব্যবসা করে অক্ষয়ের এই ছবি তাই দেখার। 'বেল বটম' পরিচালনা করেছেন রঞ্জিত তিওয়ারি এবং প্রযোজনা করেছে বাসু ভগনানি, জ্যাকি ভগনানি, দীপশিখা দেশমুখ, মণীষা আডবানি, মধু ভোজওয়ানি এবং নিখিল আডবানি।

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget