এক্সপ্লোর

Subhashree Ganguly Instagram Post: রুপোলি পোশাকে আত্মবিশ্বাসী শুভশ্রী বললেন, 'ম্যায় হিরোইন হুঁ'

রুপোলি পোশাক থেকে যেন ঠিকরে পড়ছে আলো। নীল স্পটলাইটে নজর কাড়ছেন টলিউডের প্রথম সারির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছোট্ট সেই ইনস্টাগ্রাম রিলের ব্যাকগ্রাউন্ডে বাজছে, 'ম্যায় হিরোইন হুঁ'

কলকাতা: রুপোলি পোশাক থেকে যেন ঠিকরে পড়ছে আলো। নীল স্পটলাইটে নজর কাড়ছেন টলিউডের প্রথম সারির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছোট্ট সেই ইনস্টাগ্রাম রিলের ব্যাকগ্রাউন্ডে বাজছে, 'ম্যায় হিরোইন হুঁ'। যে গানের বাংলা তর্জমা করলে দাঁড়ায়, আমিই নায়িকা।

জি বাংলার নাচের প্রতিযোগীতামূলক শো ডান্স বাংলা ডান্স জুনিয়ারের বিচারকের দায়িত্ব পালন করছেন শুভশ্রী। সেট থেকেই ছোট্ট রিল ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশানে লিখেছেন, 'কিছুর জন্য কেবল স্বপ্ন দেখো না, তার জন্য নিজেকে তৈরি করো।' ছোট্ট রিলে শুভশ্রীর চোখে মুখে আত্মবিশ্বাসের ছাপ। পাশ্চাত্য পোশাকে অনায়াস স্বচ্ছন্দ। আবহের বলিউডি গানের তালে শুভশ্রী যেন আরও একবার প্রমাণ করলেন, বাস্তব জীবনে একজন মা হলেও, ক্যামেরার সামনে তিনি নজরকাড়া নায়িকাই। 

একদিকে শ্যুটিং অন্যদিকে ছোট্ট ইউভান। দুইই সামলাচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইউভানের প্রথম ছবি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের নয়নের মণি সে। কিন্তু সেসময় অনেকেই কটাক্ষ করেছিলেন শুভশ্রীর চেহারার পরিবর্তন নিয়ে। রূপোলি পর্দার তন্বী সুন্দরী নায়িকার ওজন বৃদ্ধি নিয়ে অনেকেই বিভিন্ন মন্তব্য করেছিলেন। সেই সময় একজন নায়িকা হিসাবে খারাপ লাগত? শুভশ্রী বলছেন, 'আমার জীবনের সবথেকে বড় চাহিদা ছিল মা হওয়া। ভগবানের আশীর্বাদে এত সুন্দর মিষ্টি সন্তান পেয়েছি। এটাই তো সবচেয়ে বড় প্রাপ্তি। নিজের মধ্যে তিলে তিলে একটা মানুষকে সৃষ্টি করেছি। তার জন্য শারীরিক পরিবর্তন হওয়াটা আমার কাছে খুব স্বাভাবিক। তাই কিছু মানুষের কথায় আমার খারাপ অনুভূতি হয় না। কারণ তার থেকে সৃষ্টির আনন্দ অনেক বেশি। সেটা তাঁরা বুঝবেন না। তাদের মানসিকতায় হাসি পায় কেবল.. এটুকুই।'

অন্যদিকে হামেশাই সোশ্যাল মিডিয়ায় ইউভান আর স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত ভাগ করে নেন শুভশ্রী। তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে চোখ রাখলেই বোঝা যায়, স্পটলাইট নিভলেই তিনি ঘরের মেয়ে। আর ক্যামেরার সামনে? 'ম্যায় হিরোইন হুঁ'। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk: সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
সোনম ওয়াংচুকের মেডিক্যাল রিপোর্ট আদৌ সত্যি? প্রশ্ন তুললেন স্ত্রী, বললেন, 'হাসপাতাল নাকি জেলখানা?'
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
National Film Awards: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত বাংলার, ঝুলিতে জোড়া অ্যাওয়ার্ড, কোন ছবি? হিন্দিতে সেরা কারা?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বাজিমাত বাংলার, ঝুলিতে জোড়া অ্যাওয়ার্ড, কোন ছবি? হিন্দিতে সেরা কারা?
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget