এক্সপ্লোর

Bidipta Chakraborty: জন্মস্থানেই পঞ্চাশের জন্মদিন পালন, কাকতালীয়? সেলিব্রেশনের ছবির সঙ্গে মজার গল্প ভাগ বিদীপ্তার

Bidipta Chakraborty Birthday: সম্প্রতি শেষ হয়েছে পরিচালক বিরসা দাশগুপ্তর 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'-এর শ্যুটিং। 'Wrap Up Party'র আয়োজন করা হয়েছিল। সেখানে একইসঙ্গে উদযাপন করা হল বিদীপ্তার জন্মদিনও।

কলকাতা: পঞ্চাশ পূর্ণ করলেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী (Bidipta Chakraborty)। সারাদিনের ব্যস্ততা সত্ত্বেও মেয়ে ও স্বামীর 'কড়া নির্দেশ'-এ হল জন্মদিন পালন (Birthday Celebration)। তবে এক দফায় নয়। শেয়ার করেন ছবি। পরে দ্বিতীয় দফার জন্মদিন পালনের ছবিও শেয়ার করলেন অভিনেত্রী।

পঞ্চাশে পা বিদীপ্তার

খাতায় কলমে তাঁর বয়স পঞ্চাশ ছুঁয়েছে। কিন্তু তাঁকে দেখলে চট করে বয়স আন্দাজ করার উপায় নেই। তাঁর সাজগোজ, তাঁর মুখের হাসি, তাঁর সাবলীল অভিনয়, তাঁর বয়স যেন থামিয়ে রেখেছে। তিনি জনপ্রিয় অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী। সোমবার শেয়ার করলেন তাঁর জন্মদিন উদযাপনের প্রথম দফার ছবি।

সম্প্রতি শেষ হয়েছে পরিচালক বিরসা দাশগুপ্তর 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'-এর শ্যুটিং। 'Wrap Up Party'র আয়োজন করা হয়েছিল। সেখানে একইসঙ্গে উদযাপন করা হল বিদীপ্তার জন্মদিনও।

পার্টির একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে বিদীপ্তা লেখেন, 'আনন্দে বিষাদে হৈ হৈ করে জীবনের পঞ্চাশটা বছর কাটালাম। ঘটা করে জন্মদিন পালনে বরাবরই আমার একটু সঙ্কোচ হয়। এবারে আমার খুব কাজের চাপ থাকা সত্ত্বেও মেয়েদের ও বরের কড়া নির্দেশ ছিল রাতে অন্তত কিছুটা সময় ওদের জন্য রাখতেই হবে। অগত্যা সারাদিনের তুমুল খাটনির পরও ক্ষেপে ক্ষেপে হল আমার পঞ্চাশের জন্মদিন পালন। তাই ছবিও দেব ক্ষেপে ক্ষেপেই।' এরপরেই লেখেন, 'প্রথম দফা, 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ছবির wrap up party-তে গোটা টিমের কাছ থেকে যা ভালবাসা পেলাম মনে রাখব আজীবন। ধন্যবাদ দেব, শ্যামসুন্দর, বিরসা আর গোটা ইউনিটকে।' ছবিতে মেয়েদের সঙ্গে পোজ দিতে দেখা গেল তাঁকে। পোজ দিলেন দেব, রুক্মিণীর সঙ্গেও। কেক কেটে, হুল্লোড়ে পালন হল জন্মদিন। 

 

আরও পড়ুন: Vastu Tips : নতুন বাড়ি তৈরির সময় এই বিষয়গুলি মাথায় রাখুন, অন্যথা হতে পারে ক্ষতি !

এরপর দ্বিতীয় দফায় উদযাপন। মঙ্গলবার বিকেলে দুটি ছবি পোস্ট করেন অভিনেত্রী, 'আমার ৫০তম জন্মদিন উদযাপন, দ্বিতীয় দফা। সারাদিন নতুন নাটকের জোর কদমে মহড়ার মাঝে আমার থিয়েটারের সহকর্মী বন্ধুদের উদ্যোগে দুপুরে বিরিয়ানি খেয়ে বিকেলে কেক কেটে আরও এক প্রস্থ জন্মদিন পালন হল কাল। কী বলে এত্ত গুণী বন্ধুদের ধন্যবাদ দেব জানি না। চাই এমন জন্মদিন বার বার ফিরে আসুক।' একইসঙ্গে তিনি আরও লেখেন, 'আরও একটা অবাক করা ঘটনার কথা না বললেই নয়। যে জায়গাটায় নিচের ছবিগুলো তোলা, ঠিক এখানেই জন্মেছিলাম আমি, মা বললেন। এখন যেখানে পদাতিক (যেখানে আমাদের মহড়া চলছিল গতকাল) আগে সেখানে ছিল 'Auckland Nursing Home', আমার জন্মস্থান। ঠিক পঞ্চাশ বছর আগের ১২ জুনও ছিল সোমবার এবং ২৮ জৈষ্ঠ্য, হুবহু গতকালের মতই। কী বলা যায় একে? নেহাতই কাকতালীয়?'

 

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget