এক্সপ্লোর

Bigg Boss 16: রহস্য, উত্তেজনার মিশেল, শুরু হচ্ছে ‘বিগ বস’, তিন প্রতিযোগীকে নিয়ে জোর জল্পনা

'Bigg Boss 16' Contestants: ১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ‘বিগ বস’-এর ১৬তম সিজন। প্রতিযোগী হিসেবে এ বার সৌন্দর্য শর্মা, টিনা দত্ত, সৃজিতা দে-কেও দেখা যেতে পারে বলে জোর গুঞ্জন।

মুম্বই: মুখে অপছন্দের কথা বললেও রিয়্যালিটি শো ‘বিগ বস’ (Bigg Boss 16) ঘিরে আগ্রহ কম নয়। একে ‘ভাইজান’ সলমন খানের (Salman Khan) সঞ্চালনা, তার উপর টেলিভিশনের পর্দায় তথআকথিত তারকাদের কোন্দল, বিনোদনের যাবতীয় মাল-মশলাই মজুত থাকে। এ বারও নতুন রূপে ফিরছে ‘বিগ বস’। তবে এ বার প্রতিযোগীদের নিয়ে বাড়তি রহস্য জিইয়ে রাখছেন কর্তৃপক্ষ। একে তারকা প্রতিযোগীদের নাম সামনে আনা হচ্ছে। 

‘বিগ বস’-এর প্রথম তিন প্রতিযোগী

প্রতিযোগীদের নিয়ে এখনও পর্যন্ত দু’টি পৃথক ঝলক প্রকাশ করা হয়েছে। তা থেকে তিন জনের নাম ঘুরেফিরে উঠে আসছে। সোমবার প্রকাশিত প্রথম ঝলকে এক প্রতিযোগীকে দেখানো হয়েছে। তাঁর মুখ যদিও দেখা যায়নি। তবে শোনা গিয়েছে কণ্ঠস্বর। তাতে নিজের পরিচয় দিতে গিয়ে তাঁকে বলতে শোনা যায়, “দেশের প্রিয় বউমা হওয়ার পাশাপাশি আমি আইনজীবীও। এই সংমিশ্রণে আমি কি হারতে পারি বিগ বস?”

ওই প্রতিযোগীর কণ্ঠস্বর এবং নিজের সম্পর্কে যে তথ্য দিয়েছেন তিনি, তা থেকে তিনি টেলিভিশন অভিনেত্রী নিমরত কউর আহলুওয়ালিয়া (Nimrit Kaur Ahluwalia) বলেই নিশ্চিত অনুরাগীরা। শেষ বার জনপ্রিয় সিরিয়াল ‘ছোটি সর্দারনি’-তে দেখা গিয়েছিল তাঁকে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ColorsTV (@colorstv)

মঙ্গলবার দ্বিতীয় ঝলকটি প্রকাশ করা হয়। তাতে নিজের পরিচয় দিতে গিয়ে এক প্রতিযোগীকে বলতে শোনা যায়, “ইমলি কা বুটা বেরি কা পের, ইস সিজন মেঁ হম দো শের।” প্রোমোর ক্যাপশনে লেখা হয়, ‘শেরো কে শের, বিগ বস উতরেঙ্গে ইস ময়দান মেঁ খেলনে ইয়ে খেল।’ ওই নারীকণ্ঠ আর কারও নয়, ‘ইমলি’ সিরিয়াল খ্যাত সুম্বুল তৌকিরের (Sumbul Touqeer) বলে নিশ্চিত অনুরাগীরা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ColorsTV (@colorstv)

এর আগে, আরও এক তারকা গৌতম ভিগ-এর (Gautam Vig) নামও প্রতিযোগী হিসেবে উঠে আসে স্বল্পদৈর্ঘ্যের একটি ভিডিওয় মুখোশে মুখ ঢেকে আবির্ভূত হন এক ব্যক্তি। ওই ব্যক্তি আর কেউ নন, ‘তন্ত্র’, ‘নামকরণ’ এবং ‘পিঞ্জরা খুবসুরতি’ খ্যাত গৌতমের বলে বিশ্বাস তাঁর অনুরাগীদের।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ColorsTV (@colorstv)

আরও পড়ুন: 'Kacher Manush': ডায়েট ভুলে পুজোয় ভোগেই মন দেন প্রসেনজিৎ, খোলসা হল দেবের 'বিহাইন্ড দ্য সিন' ভিডিওয়

১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ‘বিগ বস’-এর ১৬তম সিজন। প্রতিযোগী হিসেবে এ বার সৌন্দর্য শর্মা, টিনা দত্ত, সৃজিতা দে-কেও দেখা যেতে পারে বলে জোর গুঞ্জন। টেলিভিশন অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠীকেও মোটা টাকার প্রস্তাব দেওয়া হয় বলে শোনা যায়। তবে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। 

আরশাদ ওয়ার্সি, শিল্পা শেট্টি এবং অমিতাভ বচ্চনের পর সলমন খানই বহু বছর ধরে ‘বিগ বস’-এর সঞ্চালক। সম্প্রতি মোগাম্বোর বেশেও এ বারের থিম বর্ণনা করতে দেখা যায় তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget