এক্সপ্লোর

'Kacher Manush': ডায়েট ভুলে পুজোয় ভোগেই মন দেন প্রসেনজিৎ, খোলসা হল দেবের 'বিহাইন্ড দ্য সিন' ভিডিওয়

Dev-Prosenjit: এবার পুজোর শুরুতেই প্রেক্ষাগৃহে বাঙালি দর্শকদের মন জয় করতে হাজির হচ্ছেন দুই মহা তারকা। দেব ও প্রসেনজিৎ জুটির সঙ্গে এই ছবিতে দেখা যাবে ইশা সাহাকেও।

কলকাতা: মাত্র দিন তিনেকের অপেক্ষা। তারপরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'কাছের মানুষ' (Kacher Manush)। একপর্দায় দুই মহারথী, দেব (Dev) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। দিন যত এগিয়ে আসছে, প্রচারের নতুন নতুন পন্থাও তত দেখছেন দর্শক। এদিন সোশ্যাল মিডিয়ায় ছবির শ্যুটিংয়ের ফাঁকে রেকর্ড করা একটি ভিডিও পোস্ট করলেন দেব। জানা গেল বুম্বাদার ডায়েট চার্ট (Diet Chart)। 

'বিটিএস'-এ 'কাছের মানুষ'

মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেন দেব। থ্রোব্যাক সেই ভিডিওয় দেখা যায় তাঁরা শ্যুটিং করতে এসেছেন একটি বাজারে। সাধারণ মানুষের ভিড়ে সাধারণ মানুষদের সঙ্গেই শ্যুটিং সেরেছেন তা বেশ স্পষ্ট ভিডিও দেখে।

কথায় কথায় উঠে এল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ডায়েট চার্ট। প্রচুর স্যালাড খান নাকি অভিনেতা। দেব জিজ্ঞেস করেন, 'কোন সবজি তোমার সবচেয়ে বেশি পছন্দ?' সঙ্গে সঙ্গে প্রসেনজিতের উত্তর, 'টমেটো, গাজর'। এরপরেই দেবের প্রশ্ন, 'শুনেছি তুমি নাকি সারাক্ষণ স্যালাড খাও'। বুম্বাদার উত্তরে জানা গেল, শশা, গাজর, টমেটো, লেটুস, ব্রকলিই তিনি স্যালাডে বেশি ভালবাসেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

তবে হ্যাঁ, কাজের জন্য যতই খাবারে লাগাম দেওয়া থাক না কেন, পুজোর সময়ে সেসব একেবারেই মানেন না অভিনেতা। পুজোর সময় 'মায়ের ভোগ। বছর দুয়েক সব ঘেঁটে গিয়েছিল ঠিকই। তবে পুজোয় চেষ্টা করি নো ডায়েট, বরং মায়ের ভোগ খেতে। নবমীতে মাংস।' এটাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পুজোর ডায়েট। 

আরও পড়ুন: Sonakshi Sinha: সোনাক্ষীর 'নিকিতা রায় অ্যান্ড দ্য বুক অফ ডার্কনেস' ছবির শ্যুটিং শেষ, পরিচালনায় ভাই

এবার পুজোর শুরুতেই প্রেক্ষাগৃহে বাঙালি দর্শকদের মন জয় করতে হাজির হচ্ছেন দুই মহা তারকা। দেব ও প্রসেনজিৎ জুটির সঙ্গে এই ছবিতে দেখা যাবে ইশা সাহাকেও। আগামী ৩০ সেপ্টেম্বর, অর্থাৎ পঞ্চমীর দিন মুক্তি পাবে 'কাছের মানুষ'। 

সেরা শিরোনাম

Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Jeetu Kamal: রাগে রান্না করা চিকেন ওয়াশ বেসিনে উল্টে ফেলে দিলেন জিতু! ফের সৌরভের প্রশ্নের মুখে অভিনেতা
রাগে রান্না করা চিকেন ওয়াশ বেসিনে উল্টে ফেলে দিলেন জিতু! ফের সৌরভের প্রশ্নের মুখে অভিনেতা
Anupam Kher: রবি-সকালে কালীঘাটে অনুপম খের, পুজো দিলেন, কথা বললেন মহিলা সংরক্ষণ বিল নিয়েও
রবি-সকালে কালীঘাটে অনুপম খের, পুজো দিলেন, কথা বললেন মহিলা সংরক্ষণ বিল নিয়েও

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget