এক্সপ্লোর

Bigg Boss OTT: 'বিগ বস ওটিটি'র বাড়িতে হাজির প্রতিযোগীদের পরিবার, রইল আবেগঘন পর্বের ঝলক

Bigg Boss OTT 2: অবিনাশ সচদেবের মা আসেন 'বিগ বস'-এর বাড়িতে। এলেন মণীষা রানির বাবা, অভিষেক মলহানের মাও।

নয়াদিল্লি: প্রায় শেষের পর্যায়ে এসে পৌঁছেছে 'বিগ বস ওটিটি ২' (Bigg Boss OTT 2)। গ্র্যান্ড ফিনালের (Grand Finale) তোড়জোড় শুরু হয়েছে, আরও গভীর হচ্ছে অনুষ্ঠানের টাস্ক (task)। আর সেই আবহেই প্রতিযোগীদের জন্য বিশেষ উদ্যোগ নিল 'বিগ বস'। বিগ বসের বাড়িতে হঠাৎ হাজির হলেন প্রতিযোগীদের পরিবারের সদস্যরা। জিও সিনেমার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে তারই কিছু ঝলক মিলল। আজকের পর্বে প্রত্যেক পরিবারের মানুষকে অ্যাসাইনমেন্টে অংশ নিতে হবে। 

অবিনাশ সচদেবের মা এলেন 'বিগ বস'-এর বাড়িতে

'বিগ বস ওটিটি'র বাড়িতে মা পা রাখতেই আবেগ ধরে রাখতে পারলেন না অবিনাশ সচদেব। এতদিন পর মাকে দেখে আনন্দে আত্মহারা ছেলের চোখে তখন জল। তাঁদের পুনর্মিলন সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো। অবিনাশের মা এসে পূজা ভট্টকে জড়িয়ে ধরেন, তাঁর সঙ্গে দেখা করতে পেরে নিজের উত্তেজনাও প্রকাশ করেন। এই আচরণে আবেগঘন হয়ে কেঁদে ফেলেন পূজাও। অবিনাশের মা 'বিগ বস'-এর বাড়িতে আসায় তাঁর আনন্দের কথাও জানান পূজা। দুই নারীর মধ্যে সম্পর্ক গাঢ় হয়। 

মণীষা রানির বাবা এলেন 'বিগ বস ওটিটি'র বাড়িতে

বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মণীষা রানি। আবেগঘন হয়ে পড়লেও নিজের স্বভাবসিদ্ধ মজার মাধ্যমে গোটা বাড়ি মাতিয়ে রাখলেন তিনি। বাবার সঙ্গে গল্পে মাতেন। কথোপকথনের মধ্যেই মণীষার বাবা জানান যে তিনিও পূজা ভট্টের বড় ফ্যান। তাঁর প্রশংসাও করেন। ফের মন ভরে পূজার, হাসি ঠাট্টায় জমে ওঠে আড্ডা। কৃতজ্ঞতা প্রকাশ করে মণীষার বাবা মনোজ কুমার চান্দি, অভিষেক ও এলভিসকে ধন্যবাদ জানান তাঁদের সহযোগিতার জন্য, তাঁদের জড়িয়েও ধরেন। 

আরও পড়ুন: Film Update: বিহারের অভিনেত্রীর 'চম্পারণ মটন' স্থান পেল অস্কারের 'স্টুডেন্ট অ্যাকাডেমি অ্যাওয়ার্ড'-এর সেমিফাইনালে

বেবিকা ধুর্ভে ভবিষ্যদ্বাণী করেন যে মণীষার বাবা নাকি দ্বিতীয় বিয়ে করতে চলেছেন?

মণীষার বাবা যেই মুহূর্ত থেকে 'বিগ বস'-এর বাড়িতে পা রেখেছেন তখন থেকেই বারবার মণীষাকে জিজ্ঞেস করতে শোনা যায় যে তাঁকে মহিলারা পাত্তা দিচ্ছেন কি না। বেবিকার সঙ্গে মজার ছলে আলোচনায় তিনি বলেন যে মণীষার বাবার দ্বিতীয় বিয়ের সুযোগ রয়েছে। 

অভিষেক মলহানের মায়ের প্রবেশ

অভিষেক মলহান যিনি 'ফুকরা ইনসান' নামে পরিচিত, তিনিও বহুদিন পর মাকে দেখে আবেগঘন হয়ে পড়েন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget