এক্সপ্লোর

Bigg Boss OTT: আসছে 'বিগ বস OTT'-র তৃতীয় সিজন, সঞ্চালনায় অনিল কপূর, কবে কোথায় দেখবেন?

Bigg Boss OTT Season 3: এবার নতুন ভূমিকায়। অনিল কপূরকে দেখা যাবে এবার সঞ্চালক হিসেবে। 'বিগ বস ওটিটি' সিজন ৩-এর দায়িত্ব সামলাবেন মিস্টার ইন্ডিয়া।

নয়াদিল্লি: জল্পনায় পড়ল সিলমোহর! ভারতের অন্যতম জনপ্রিয় ও সমালোচিত শো 'বিগ বস ওটিটি' (Bigg Boss OTT) ফিরছে তার তৃতীয় সিজন (Season 3) নিয়ে। শুরু থেকেই জল্পনা শুরু হয়েছিল সঞ্চালকের নাম নিয়ে। তবে এবার নিশ্চিত খবর, সঞ্চালকের ভূমিকায় সলমন খান নন (Salman Khan), দেখা যাবে অনিল কপূরকেই (Anil Kapoor)। যাঁকে দেখে সিনেপ্রেমীরা প্রায়ই বলে থাকেন, তাঁর বয়স বাড়ে না, কমে। এবার তিনিই সঞ্চালনার দায়িত্ব সামলাবেন 'বিগ বস ওটিটি ৩'-র। 

'বিগ বস ওটিটি' সিজন ৩-এর সঞ্চালনায় অনিল কপূর

এবার নতুন ভূমিকায়। অনিল কপূরকে দেখা যাবে এবার সঞ্চালক হিসেবে। 'বিগ বস ওটিটি' সিজন ৩-এর দায়িত্ব সামলাবেন মিস্টার ইন্ডিয়া। এই বিষয়ে তিনি বলেন, 'বিগ বস ওটিটি ও আমি এক স্বপ্নের টিম! আমরা দু'জনেই হৃদয়ের দিক থেকে যুবক, লোকজন প্রায়ই মজা করে বলেন - যে আমার নাকি বয়স কমছে, কিন্তু বিগ বস - সত্যিই - নিরন্তর। ঠিক যেন স্কুলে ফেরৎ যাওয়ার মতো ব্যাপারটা, নতুন এবং আকর্ষণীয় কিছু চেষ্টা করে দেখা।'

তাঁর দুর্দান্ত এনার্জিতে ভরপুর পারফর্ম্যান্সের জন্য বিখ্যাত অনিল কপূর, নিশ্চিতভাবেই সেই উত্তেজনা সঞ্চালনাতেও নিয়ে আসবেন বলে আশা সকলের। তিনি বলেন, 'আমি আমার সমস্ত কাজই খুব নিষ্ঠার সঙ্গে এবং কঠোর পরিশ্রমের প্রতিশ্রুতি নিয়ে শুরু করি এবং বিগ বসেও আমি একই এনার্জি (দশ গুণ) নিয়ে আসব! চিত্রনাট্যের বাইরের সত্যতা সকলের জন্যই কিছু না কিছু আনবে - হাসি, নাটকীয়তা, চাঞ্চল্যকর ট্যুইস্টস এবং তাতে আমার নিজের স্বাদ যোগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আমি।'

কখন কোথায় দেখবেন 'বিগ বস ওটিটি ৩'?

'বিগ বস ওটিটি'র তৃতীয় সিজন শুরু হতে চসেছে আগামী ২১ জুন থেকে। ইনস্টাগ্রামে নির্মাতাদের তরফে ঘোষণা করা হয়। একটি পোস্ট করা হয় যেখানে খোলসা করা হয় যে অনিল কপূরই এবারের নয়া সঞ্চালক। এই সিজন দেখতে পাওয়া যাবে জিও সিনেমা প্রিমিয়ামে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by JioCinema (@officialjiocinema)

আরও পড়ুন: Kangana Ranaut: কঙ্গনাকে চড় মারার অভিযোগ, সাসপেন্ড করা হল CISF জওয়ানকে

শোনা যাচ্ছে, এই সিজনের জন্য কৃতী শ্যাননের বোন নুপূর শ্যাননের কাছে প্রস্তাব গিয়েছে। এছাড়াও ভি জে অনুষা দাণ্ডেকর, জেসন শাহ প্রমুখকের কাছে প্রস্তাব গিয়েছে বলেও খবর। তবে এখন অপেক্ষা নির্মাতাদের ঘোষণার। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget