এক্সপ্লোর

Kangana Ranaut: কঙ্গনাকে চড় মারার অভিযোগ, সাসপেন্ড করা হল CISF জওয়ানকে

Kangana Ranaut Slap Case: চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনা রানাউতকে সপাটে চড় মারার অভিযোগ ওঠে এক মহিলা CISF কর্মীর বিরুদ্ধে। তড়িঘড়ি নেওয়া হল ব্যবস্থা। সাসপেন্ড করা হল ওই কনস্টেবলকে।

নয়াদিল্লি: বৃহস্পতিবার হঠাৎই অভিযোগ ওঠে চণ্ডীগড় বিমানবন্দরে (Chandigarh Airport) চড় মারা হয়েছে কঙ্গনা রানাউতকে (Kangana Ranaut)। অভিযোগ ওঠে এক সিআইএসএফ জওয়ানের (CISF Jawan) বিরুদ্ধে। এবার সেই ঘটনায় অভিযুক্ত জওয়ানকে সাসপেন্ড করল CISF। স্থানীয় পুলিশ স্টেশনে তাঁর বিরুদ্ধে দায়ের করা হল FIR-ও। 

কঙ্গনা রানাউতকে চড় মারার অভিযোগ, সাসপেন্ড করা হল জওয়ানকে

বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে যে ঘটনা ঘটে, তাতে অভিযুক্ত মহিলা সিআইএসএফ জওয়ানের নাম কুলবিন্দর কৌর। অভিনেত্রী-সাংসদ দিল্লি থেকে চণ্ডীগড় যাচ্ছিলেন।  ভাইরাল হওয়া এক ভিডিওয় শোনা যায়, কৃষকদের নিয়ে কঙ্গনার মন্তব্যে যারপরনাই ক্ষুব্ধ ছিলেন কুলবিন্দর। তারপরই আজকের ঘটনা। এই ঘটনার পর তড়িঘড়ি পদক্ষেপ নেওয়া হয় এবং সাসপেন্ড করা হয় অভিযুক্ত মহিলা জওয়ানকে। এক উচ্চপদস্থ সিআইএসএফ জওয়ান জানান যে তাঁর বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। 

 

আরও পড়ুন: Kangana Ranaut:কৃষক আন্দোলনের বিরুদ্ধে 'কথা', কঙ্গনাকে সপাটে চড় CISF জওয়ানের

এই ঘটনার সঙ্গে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ওই অভিযুক্ত জওয়ানকে বলতে শোনা যায়, 'উনি বলেছেন মহিলারা ১০০-১০০ টাকা নিয়ে বসেছিলেন কৃষক আন্দোলনে। আমার মা-ও বসেছিলেন ওই আন্দোলনে।' এই ভিডিও ট্যুইট করা হলে মুহূর্তে ভাইরাল হয়। এই প্রসঙ্গে কঙ্গনা নিজেও একটি ভিডিও পোস্ট করেন। তাঁকে সেখানে বলতে শোনা যায়, 'নমস্কার বন্ধুরা। আমার কাছে প্রচুর ফোন আসছে, মিডিয়ারও, আমার শুভাকাঙ্ক্ষীদেরও। প্রথমেই বলি যে আমি সুরক্ষিত আছি। আজ চণ্ডীগড় বিমানবন্দরে যে দুর্ঘটনা ঘটেছে সেটা সিকিউরিটি চেকিংয়ের সময় হয়েছে। যেই আমি চেকিং করে বেরোই, পাশের কেবিনে যে মহিলা সুরক্ষাকর্মী ছিলেন সিআইএসএফের, তাঁকে পেরিয়ে আসার অপেক্ষা করছিলেন। আর পাশ থেকে এসে আমার মুখে মারেন। গালিগালাজ করতে থাকেন। আমি যখন জিজ্ঞেস করি যে ওঁকে যে কেন এমন করলেন, তখন তিনি বলেন যে তিনি কৃষক আন্দোলনকে সমর্থন করেন। আমি সুরক্ষিত, কিন্তু আমার চিন্তা হচ্ছে যে পাঞ্জাবে যে আতঙ্কবাদ ও উগ্রবাদ বাড়ছে, সেটা কীভাবে সামলানো যাবে? ধন্যবাদ।' এই ভিডিও পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, 'পাঞ্জাবে সন্ত্রাস ও হিংসার সাংঘাতিক বৃদ্ধি।'

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget