এক্সপ্লোর

মুম্বইয়ে এক উঠতি অভিনেতার রহস্যমৃত্যু, পুলিশের বিরুদ্ধে তদন্ত না করার অভিযোগ পরিবারের

ময়নাতদন্তের পর পুলিশ উৎকর্ষের দেহ তাঁর পরিবারের হাতে তুলে দিয়েছে। পরিবারের সদস্যরা উৎকর্ষের দেহ বিহারে নিয়ে গিয়েছেন।

মুম্বই: মুম্বইয়ের আন্ধেরি এলাকায় ২৬ বছরের এক উঠতি অভিনেতার রহস্যজনক মৃত্যু। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে অনুমান ।অক্ষত উৎকর্ষ চৌধুরী নামে ওই উঠতি অভিনেতা রবিবার রাতে আন্ধেরিতে নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তিনি আদতে বিহারের বাসিন্দা বলে জানা গেছে। ময়নাতদন্তের পর পুলিশ উৎকর্ষের দেহ তাঁর পরিবারের হাতে তুলে দিয়েছে। পরিবারের সদস্যরা উৎকর্ষের দেহ বিহারে নিয়ে গিয়েছেন। এরইমধ্যে তাঁরা উৎকর্ষের মৃত্যু সন্দেহজনক বলে অভিযোগ করেছেন। পরিবার মুম্বই পুলিশের বিরুদ্ধে উপযুক্ত তদন্ত না করারও অভিযোগ তুলেছেন। লখনউয়ে এমবিএ পড়তে এসেছিলেন উৎকর্ষ। সেখান থেকে ভোজপুরী সিনেমায় অভিনয়ের জন্য তিনি মুম্বইতে এসেছিলেন। মুজফফপুরের সিকন্দরপুর এলাকায় বাসিন্দা এই উঠতি অভিনেতার বাবার নাম রাজু চৌধুরী। গত দুই বছর ধরে মুম্বইয়ে ছিলেন উৎকর্ষ সেখানে আন্ধেরি ওয়েস্টে সুরেশ নগরে ভাড়ার ফ্ল্যাটে থাকতেন। উৎকর্ষের কাকা পুলিশের কাছে দেওয়া বয়ানে জানিয়েছেন, উৎকর্ষ অন্য এক উঠতি অভিনেত্রী স্নেহা চৌহানের সঙ্গে থাকতেন। তাঁরা একে অপরের বেশ ঘনিষ্ঠ ছিলেন। আকাঙ্খা দুবে নামে দ্বিতীয় এক তরুণী সম্পর্কেও জানিয়েছেন উৎকর্ষের কাকা। আকাঙ্খা উৎকর্ষের এমবিএ-র সহপাঠিনী ছিলেন। উৎকর্ষের মৃত্যুর কথা তাঁর গার্লফ্রেন্ডই পুলিশকে জানিয়েছিলেন। উৎকর্ষ মুম্বইয়ের একটি বেসরকারি সংস্থায় কাজের পাশাপাশি অভিনয় করতেন। আসন্ন একটি সিনেমা লিট্টি চোখা-তেও তিনি কাজ করেছিলেন। মুম্বই পুলিশ জানিয়েছে, উৎকর্ষের আর্থিক পরিস্থিতি ভালো ছিল না।

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget