এক্সপ্লোর

Achena Uttam Trailer: প্রকাশ্যে 'অচেনা উত্তম' ছবির ট্রেলার, কোন চরিত্রে কে? দেখুন কাকে কতটা মানালো

Achena Uttam: বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই অগণিত অনুরাগীদের মধ্যে ছবিকে কেন্দ্র করে উন্মাদনা তৈরি হয়েছে।

কলকাতা: চলতি বছরের শুরুর দিকেই শোনা গিয়েছিল শ্যুটিং শুরু হয়েছে মহানায়ক উত্তম কুমারের বায়োপিক 'অচেনা উত্তম' ছবির। টলিউডের একঝাঁক তারকাকে দেখা যেতে চলেছে এই ছবিতে। এই ছবিতে মহানায়কের চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। এছাড়াও আগেই জানা গিয়েছিল যে, সুচিত্রা সেনের ভূমিকায় থাকতে চলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অবশেষে সেই ছবির ট্রেলার মুক্তি পেল। আর বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার প্রকাশ্যে আসতেই অগণিত অনুরাগীদের মধ্যে ছবিকে কেন্দ্র করে উন্মাদনা তৈরি হয়েছে।

'অচেনা উত্তম' ছবির ট্রেলার-

এদিন নেট দুনিয়ায় 'অচেনা উত্তম' ছবির ট্রেলার মুক্তি পায়। পরিচালক অতনু বোসের এই ছবিকে কেন্দ্র করে উচ্ছ্বাস ছবির ঘোষণার সময়ই দেখা গিয়েছিল। ট্রেলার মুক্তি পেতে তার প্রভাব পড়ল সোশ্যাল মিডিয়ায়। মহানায়কের অগণিত অনুরাগীরা বড় পর্দায় প্রিয় তারকার বায়োপিক দেখার জন্য যে মুখিয়ে রয়েছেন, তা টের পাওয়া গেল কমেন্টে। আগামী ২২ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'অচেনা উত্তম'।

'অচেনা উত্তম' ছবিতে উত্তমকুমারের ভূমিকায় দেখা যাবে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কে (Saswata Chatterjee)। মহরতেও উত্তমকুমারের বেশেই হাজির ছিলেন তিনি। সুচিত্রা সেনের ভূমিকায় ছবিতে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta)। ছবিতে সাবিত্রী চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করছেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। গৌরী দেবীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (SrabantiChatterjee)। সুমিত্রা মুখোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে সম্পূর্ণা লাহিড়ীকে (Sampurna Lahiri)। সুপ্রিয়া দেবীর ভূমিকায় দেখা যাবে সায়ন্তনী রায়চৌধুরীকে। তরুণ কুমারের ভূমিকায় দেখা যাবে নবাগত তীর্থরাজ বসুকে। এছড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে বিশ্বনাথ বসু, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, অনিন্দ্য সরকার, উপালি চট্টোপাধ্যায়কে।

আরও পড়ুন - Katrina Kaif: হৃত্বিকের এই জিনিসটা ভিকির মধ্যে চাইছেন ক্যাটরিনা

'অচেনা উত্তম' ছবির ট্রেলার মুক্তি পেতেই কোনও নেট নাগরিক লিখেছেন, 'অসাধারণ। খুবই উত্তেজিত দেখার জন্য।' আবার কেউ লিখেছেন, 'অনেক অনেক শুভকামনা।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Kapoor: কোটি কোটি টাকা খরচ করে একাধিক ফ্ল্যাট কিনছেন সোনম কপূর, কিন্তু তাতে বিরক্ত প্রতিবেশীরা!
কোটি কোটি টাকা খরচ করে একাধিক ফ্ল্যাট কিনছেন সোনম কপূর, কিন্তু তাতে বিরক্ত প্রতিবেশীরা!
Darshana Banik: একাধিক সমস্যা নিয়ে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে, এখন কেমন আছেন দর্শনা বণিক?
একাধিক সমস্যা নিয়ে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে, এখন কেমন আছেন দর্শনা বণিক?
Kolkata News: পরমব্রতর ‘রগড়ানি’ মন্তব্যকে সমর্থন! অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ, দিলীপ ঘোষ বললেন…
পরমব্রতর ‘রগড়ানি’ মন্তব্যকে সমর্থন! অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ, দিলীপ ঘোষ বললেন…
Sonu Sood: 'এদিকে মনুষ্যত্বের কথা বলি, আর ভুলে যাই...', পথকুকুরদের বাঁচানোর অধিকার নিয়ে সরব সোনু সুদ
'এদিকে মনুষ্যত্বের কথা বলি, আর ভুলে যাই...', পথকুকুরদের বাঁচানোর অধিকার নিয়ে সরব সোনু সুদ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget