এক্সপ্লোর

Katrina Kaif: হৃত্বিকের এই জিনিসটা ভিকির মধ্যে চাইছেন ক্যাটরিনা

Bollywood Celebrities Updates: এবার হৃত্বিকের একটি জিনিস ভিকির মধ্যে চাইলেন ক্যাটরিনা। আর তাতেই চোখ কপালে উঠছে অনুরাগীদের।

মুম্বই: একাধিক সময়ে স্ক্রিন শেয়ার করেছেন হৃত্বিক রোশন (Hrithik Roshan) এবং ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। 'জিন্দেগি না মিলেগি দোবারা', 'ব্যাং ব্যাং', ছবি হোক কিংবা 'চিকনি চামেলি' গান, পর্দায় যখনই একসঙ্গে এসেছেন হৃত্বিক - ক্যাটরিনা, অনুরাগীদের অত্যন্ত পছন্দের জুটি হয়ে উঠেছেন। তবে, এবার হৃত্বিকের একটি জিনিস ভিকির (Vicky Kaushal) মধ্যে চাইলেন ক্যাটরিনা। আর তাতেই চোখ কপালে উঠছে অনুরাগীদের।

হৃত্বিকের কোন জিনিসে মুগ্ধ ক্যাটরিনা? কোন জিনিসই বা চাইলেন ভিকির মধ্যে?

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে হার্টথ্রব হৃত্বিক রোশনের বন্ধুত্বের কথা অজানা নয় কারও। বিভিন্ন সময়ে তাঁরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একে অপরের প্রশংসা করে থাকেন। আর এবার হৃত্বিকের দাড়ির প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী। আর হৃত্বিকের দাড়ির মতো দাড়ি নিজের স্বামী ভিকি কৌশলের মধ্যেও চাইলেন তিনি। সৌজন্য তাঁর সাম্প্রতিক পোস্ট। সম্প্রতি ক্যাটরিনা কাইফ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টটি হৃত্বিক রোশনের একটি ব্র্যান্ড এনডোর্সমেন্টের। 'ব্যাং ব্যাং' তারকার পোস্টটি ভিকি কৌশলকে ট্যাগ করে ক্যাটরিনা লিখেছেন, 'এমনই দাড়ি পছন্দ'। অভিনেত্রীর এই চাহিদার উত্তরও দিয়েছেন ভিকি কৌশল। পোস্টটি তিনি উক্ত ব্যান্ডকে ট্যাগ করে লিখেছেন, 'আমাদের কথা বলা দরকার'।

আরও পড়ুন - Mumbai Drugs Case: ফের আদালতের দ্বারস্থ শাহরুখ-পুত্র আরিয়ান, কেন?

প্রসঙ্গত, গত বছর ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ। রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বসেছিল তাঁদের বিয়ের আসর। হাতে গোনা কয়েকজন উপস্থিত ছিলেন দুই তারকার বিয়েতে। ক্যাটরিনা কাইফকে শীঘ্রই দেখা যাবে একাধিক ছবিতে। 'টাইগার থ্রি', 'ফোন ভূত', 'মেরি ক্রিসমাস' এবং আরও বেশ কিছু ছবিতে তাঁকে দেখা যাবে। ভিকি কৌশলের হাতেও রয়েছে একাধিক ছবির কাজ। 

অন্যদিকে, বিগ বাজেট ছবি নিয়ে আসছেন হৃত্বিক রোশন। তাঁকে শীঘ্রই দেখা যাবে 'বিক্রম বেদা' ছবিতে। এছড়াও 'ফাইটার' ছবিতে প্রথমবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: প্রযোজকের বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার মামলা, বিপাকে জনপ্রিয় নায়িকা, গ্রেফতারির দাবি উঠছে
প্রযোজকের বিরুদ্ধে মিথ্যে যৌন হেনস্থার মামলা, বিপাকে জনপ্রিয় নায়িকা, গ্রেফতারির দাবি উঠছে
Swarup Biswas : 'কম্প্রোমাইজ করো, মেয়ে সাপ্লাই দাও...', স্বরূপ বিশ্বাসের 'স্বরূপ' ফাঁস করলেন অভিযোগকারিণী
'কম্প্রোমাইজ করো, মেয়ে সাপ্লাই দাও...', স্বরূপ বিশ্বাসের 'স্বরূপ' ফাঁস করলেন অভিযোগকারিণী
Swarup Biswas Arrest: 'অনৈতিক কাজকর্মের সঙ্গে যাঁরা জড়িত, শাস্তি হোক', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই মুখ খুললেন অনির্বাণ, সপ্তর্ষিরা!
'অনৈতিক কাজকর্মের সঙ্গে যাঁরা জড়িত, শাস্তি হোক', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই মুখ খুললেন অনির্বাণ, সপ্তর্ষিরা!
Ritwick Chakraborty on Swarup Arrest: 'ওঁরা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই..', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই কটাক্ষ ঋত্বিক চক্রবর্তীর
'ওঁরা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই..', স্বরূপ বিশ্বাস গ্রেফতার হতেই কটাক্ষ ঋত্বিক চক্রবর্তীর

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget