এক্সপ্লোর

Amitabh Bachchans Prateeksha Bunglow : রাস্তা চওড়া করতে ভাঙা হবে অমিতাভের প্রতীক্ষা বাংলোর একাংশ, উদ্যোগ বিএমসি-র

রাস্তা চওড়া করা হবে। তাই অমিতাভ বচ্চনের প্রতীক্ষা বাংলোর একাংশ ভেঙে ফেলা হবে।

মুম্বই : রাস্তা চওড়া করা হবে। তাই অমিতাভ বচ্চনের প্রতীক্ষা বাংলোর একাংশ ভেঙে ফেলা হবে। ২০১৭ সালের এই বিজ্ঞপ্তি অনুযায়ী কাজ করতে চলেছে বৃহন্মুম্বই পুরনিগম। এই মর্মে বচ্চন পরিবারকে নোটিস পাঠিয়েছে বিএমসি। তাতে বলা হয়েছে, সন্ত নয়নেশ্বর মার্গ রোডের সম্প্রসারণের জন্য তাঁদের প্রতীক্ষা বাংলোর একটা অংশ নেওয়া হবে।

বিএমসি-র তরফে মুম্বই সাবআর্বান কালেক্টর সিটি সার্ভের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের বলা হয়েছে, রাস্তা চওড়া করতে বাংলোর অংশ মাপজোখ করতে। প্রসঙ্গত, সন্ত নয়নেশ্বর মার্গ চন্দন সিনেমা এরিয়াকে ইস্কন মন্দিরগামী লিঙ্ক রোড পর্যন্ত সংযুক্ত করেছে।

আইনজীবী তথা পুর কাউন্সিলর টিউলিপ ব্রায়েন মিরান্ডা সংবাদ সংস্থা ANI-কে বলেন, বলিউডের অভিনেতা বাদে কেন অন্য সব বাড়ির ক্ষেত্রে কাজ শেষ করে ফেলেছে বিএমসি ? মূল প্রকল্পটিই থেমে আছে।

তিনি বলেন, রাস্তা সম্প্রসারণ নীতি অনুযায়ী ২০১৭ সালে অভিনেতা অমিতাভ বচ্চনকে নোটিস পাঠিয়েছিল বিএমসি। বচ্চনের বাংলো সংলগ্ন দেওয়ালের জায়গা নেওয়া হয়েছে। নিকাশির ব্যবস্থা করা হয়েছে। কিন্তু, বচ্চনের বাড়িকে স্পর্শ করা হয়নি। নোটিস ইস্যু হওয়া সত্ত্বেও, কেন জায়গা নেওয়া হয়নি ? এটা সাধারণ মানুষের জায়গা। পুর আইনের ২৯৯ ধারায় এখনই তা গ্রহণ করা উচিত। নোটিস অনুযায়ী, এক সেকেন্ডও অপেক্ষা করার দরকার নেই।

তাঁর সংযোজন, আমি ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বিএমসি-কে লিখেছিলাম। কিন্তু, কোনও উত্তর পাইনি। তাই ওয়ার্ড অফিসারের সঙ্গে ফোনে কথা বলি। কমিশনারকেও চিঠি লিখেছিলাম। কিন্তু, একটাও উত্তর পাইনি। এটা খুব প্রয়োজনীয় একটা প্রকল্প। কারণ, ওখানে দুটি স্কুল, একটি হাসপাতাল, ইস্কন মন্দির এবং স্মৃতিসৌধ আছে। শুধুমাত্র অমিতাভ বচ্চনের বাংলো আছে বলে রাস্তা সম্প্রসারণের কাজ হঠাৎ করে থেমে গেল। ফেব্রুয়ারিতে আমি বিক্ষোভ দেখাতে শুরু করি। আমি খুশি যে, নির্দেশ না মানলে যখন আমি লোকাযুক্তয় যাওয়ার কথা বললাম, তার পর থেকেই পুনরায় কাজ শুরু করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget