এক্সপ্লোর

Madhavan vs Akshay Kumar: মাধবনের সঙ্গে সরাসরি বচসায় জড়ালেন অক্ষয় কুমার?

Akshay Kumar: চলতি বছর অক্ষয় কুমারের পর পর দুটো ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। 'বচ্চন পাণ্ডে'র পর একেবারেই ব্যবসা করতে পারেনি 'সম্রাট পৃথ্বীরাজ'।

মুম্বই: কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে আর মাধবনের (R Madhavan) ছবি 'রকেট্রি- দ্য নাম্বি প্রোজেক্ট'। ছবিটি যেমন বক্স অফিসে সাফল্য পাচ্ছে, তেমনই এই ছবির জন্য মাধবন প্রশংসিত হচ্ছেন বিভিন্ন মহলে। ছবির সাফল্যে সূত্র ধরে কথা বলতে গিয়েই 'পুষ্পা দ্য রাইজ', 'আরআরআর' ছবির নাম নেন তিনি। তাঁর মতে, ভালো ছবি তৈরি করতে বেশি সময় লাগে। চটজলদি তৈরি হয়ে যাওয়া ছবির তুলনায় সেই সমস্ত ছবি দর্শক বেশি পছন্দ করে। মাধবনের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই নিজের প্রতিক্রিয়া দিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। আর যা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক।

আর মাধবনের 'ভালো ছবি' প্রসঙ্গে কী প্রতিক্রিয়া অক্ষয় কুমারের?

সম্প্রতি এক সাক্ষাৎকারে দক্ষিণ ও বলিউডে চুটিয়ে অভিনয় করা তারকা মাধবন তাঁর ছবি 'রকেট্রি'র সাফল্যের সঙ্গে আল্লু অর্জুনের 'পুষ্পা দ্য রাইজ' এবং রাজামৌলির 'আরআরআর' ছবির প্রসঙ্গ টানেন। তাঁর বক্তব্য ছিল, এই ছবিগুলি তৈরি করতে এক বছরেরও বেশি সময় লেগেছে। দর্শকও এই ধরনের ছবি দেখতে বেশি পছন্দ করেন, ২ থেকে ৩ মাসে যে ছবি তৈরি হয়ে যায় তার তুলনায়। প্রসঙ্গত, কিছুদিন আগেই অক্ষয় কুমারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন আদিত্য চোপড়া। যশরাজ ফিল্মসের ছবি 'সম্রাট পৃথ্বীরাজ' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায়, তার পুরো দায় অভিনেতার উপর চাপান প্রযোজক আদিত্য চোপড়া। তাঁর মতে, অক্ষয় কুমার এই ছবিটার জন্য যথেষ্ট দায়িত্ববান ছিলেন না। এই ছবির সঙ্গে সঙ্গে অন্যান্য ছবির কাজও একসঙ্গে চালিয়ে গিয়েছেন তিনি। যদিও ছবির পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী অবশ্য এই বক্তব্য মানতে নারাজ ছিলেন। তাঁর মতে, তাঁরা দর্শকের মন বুঝতে পারেননি, তাই ছবিটি সফল হয়নি।

আরও পড়ুন - Kapil Sharma: গুরুতর অভিযোগ, কমেডিয়ান কপিল শর্মার বিরুদ্ধে মামলা দায়ের

'ভালো ছবি তৈরি করতে সময় লাগে'। মাধবনের এই বক্তব্যের পরই বেজায় চটেছেন অক্ষয় কুমার। সম্প্রতি তাঁর আগামী ছবি 'রক্ষা বন্ধন'-এর গানের মুক্তির অনুষ্ঠানে এসে এই প্রসঙ্গে নিজের মতামত দিলেন। মাধবনের বক্তব্যের সূত্র ধরে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'কী বলতে চাইব? ভাই আমার ছবি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এতে আমি কী করতে পারি? এতে আমি খুব অল্প কিছুই করতে পারি। আমার ছবির কাজ শেষ হয়ে যায়। পরিচালক আসেন, আমাকে বলেন, ভাই আপনার কাজ শেষ আপনি বাড়ি যান। এবার পরিচালকের এই কথায় কি আমি তার সঙ্গে লড়াই করব?'

প্রসঙ্গত, চলতি বছর অক্ষয় কুমারের পর পর দুটো ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। 'বচ্চন পাণ্ডে'র পর একেবারেই ব্যবসা করতে পারেনি 'সম্রাট পৃথ্বীরাজ'। সামনে তাঁর আরও বেশ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায়। 'রাম সেতু', 'রক্ষা বন্ধন' এবং আরও বেশ কয়েকটি ছবি তাঁর মুক্তি পাবে চলতি বছর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hrithik Roshan: ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
ঋত্বিক রোশনের সঙ্গে বিচ্ছেদ সাবা আজাদের? নতুন ভিডিও প্রকাশ্যে আসতেই...
Antara Banerjee: ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
ফোনের পর ফোন, তিনি নাকি ট্রেনে উঠে আক্রমণ করেছেন পুলিশকে? নাম বিভ্রাটে বিপাকে অভিনেত্রী
Anupam Roy: বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
বৃষ্টি ভেজা দিনে অনুপম-প্রশ্মিতার সুখবর, বাবা-মা হল সঙ্গীতশিল্পী জুটি
Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget