এক্সপ্লোর

ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, ধর্মশালায় বলিউড অভিনেতা আসিফ বসরার রহস্যমৃত্যু

এর আগে কাই পো চে ছবির অন্যতম অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত আত্মহত্যা করেন,... আর এখন সেই ছবির আরেক অভিনেতারও অনুরূপ মর্মান্তিক পরিণতি

সিমলা: বলিউডের বিশিষ্ট চরিত্রাভিনেতা আসিফ বসরার রহস্যময় মৃত্যু। আজ হিমাচল প্রদেশের কাংরা জেলায় ধর্মশালার ম্যাকলিয়ডগঞ্জের একটি বেসরকারি গেস্টহাউস থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাঁর বয়স হয়েছিল ৫৩।

এদিন ঘর থেকে ঝুলন্ত অবস্থায় অভিনেতার দেহ উদ্ধার করা হয়। ফরেন্সিক ও পুলিশের বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন তিনি। তদন্ত চলছে। পুলিশের অনুমান, অবসাদে ভুগছিলেন এই অভিনেতা।

দীর্ঘদিন ধরেই অভিনয়ের সঙ্গে যুক্ত আসিফ। বড় পর্দায় বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন আসিফ। তবে ছোট পর্দায় দাপুটে অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। পাশাপাশি, মঞ্চাভিনেতা হিসেবেও তাঁর নামডাক ছিল।

তাঁর অভিনীত ছবির মধ্যে উল্লেখযোগ্য -- সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে 'কাই পো চে', রানি মুখোপাধ্যায়ের 'হিচকি', হৃতিক রোশনের 'কৃষ ৩', শাহিদ ও করিনা কপূরের 'জব উই মেট', অনুরাগ কাশ্যপের 'ব্ল্যাক ফ্রাইডে' ও সেফ আলি খানের 'কালাকান্ডি' অন্যতম।

পাশাপাশি, সাম্প্রতিককালে ওটিটি প্ল্যাটফর্মেও সমান জনপ্রিয় হয়েছিলেন। একাধিক ওয়েব সিরিজেও তাঁকে দেখা গিয়েছিল। উল্লেখযোগ্য হটস্টার স্পেশাল সিরিজ 'হোস্টেজ'-এর আসঘর নবি নামক চরিত্রে অভিনয় করেন তিনি।

এছাড়া, আরেকটি জনপ্রিয় ওয়েব সিরিজ 'পাতাললোক'-এও তাঁকে দেখা গিয়েছিল। আমেরিকার জনপ্রিয় কমেডি ছবি 'আউটসোর্সড'-এ তাঁর অভিনয় দক্ষতা অনেকের নজর কাড়ে।

জানা গিয়েছে, গত ৫ বছর ধরে ম্যাকলিয়ডগঞ্জের ওই বাড়িতে ভাড়া থাকতেন আসিফ। সঙ্গে থাকতেন তাঁর এক বিদেশি বান্ধবীও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Kapoor: কোটি কোটি টাকা খরচ করে একাধিক ফ্ল্যাট কিনছেন সোনম কপূর, কিন্তু তাতে বিরক্ত প্রতিবেশীরা!
কোটি কোটি টাকা খরচ করে একাধিক ফ্ল্যাট কিনছেন সোনম কপূর, কিন্তু তাতে বিরক্ত প্রতিবেশীরা!
Darshana Banik: একাধিক সমস্যা নিয়ে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে, এখন কেমন আছেন দর্শনা বণিক?
একাধিক সমস্যা নিয়ে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে, এখন কেমন আছেন দর্শনা বণিক?
Kolkata News: পরমব্রতর ‘রগড়ানি’ মন্তব্যকে সমর্থন! অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ, দিলীপ ঘোষ বললেন…
পরমব্রতর ‘রগড়ানি’ মন্তব্যকে সমর্থন! অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদ, দিলীপ ঘোষ বললেন…
Sonu Sood: 'এদিকে মনুষ্যত্বের কথা বলি, আর ভুলে যাই...', পথকুকুরদের বাঁচানোর অধিকার নিয়ে সরব সোনু সুদ
'এদিকে মনুষ্যত্বের কথা বলি, আর ভুলে যাই...', পথকুকুরদের বাঁচানোর অধিকার নিয়ে সরব সোনু সুদ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget