এক্সপ্লোর

Dalip Tahil: ৫ বছর পুরনো মামলায় জেল বলিউড অভিনেতা দলীপ তাহিলের

Dalip Tahil Update: দলীপ তাহিলের মত্ত অবস্থায় গাড়ি চালানোর ঘটনাটি ২০১৮ সালের। সেই সময়ে, মুম্বই পুলিশ তাহিলকে গ্রেফতার করেছিল।

নয়াদিল্লি: ৫ বছর পুরনো মামলায় জেল হল বলিউড অভিনেতার (Bollywood Actor)। ২ মাস জেল খাটতে হবে বলিউডের জনপ্রিয় ও প্রবীণ অভিনেতা দলীপ তাহিলকে (Dalip Tahil)। ৫ বছর আগের একটি মামলায় হাজতবাসের নির্দেশ দিল আদালত।

পাঁচ বছর পুরনো মামলায় ২ মাসের জেল অভিনেতার

২ মাস জেল খাটতে হবে ৬৫ বছর বয়সী অভিনেতা দলীপ তাহিলকে। ২০১৮ সালে তাঁর গাড়ি একটি অটোরিক্সায় এসে ধাক্কা মারে, এবং তার ফলে এক মহিলা গুরুতর আহতও হন। পাঁচ বছর পুরনো মত্ত অবস্থায় গাড়ি চালানোর এই মামলায় ২ মাসের জেলের সাজা শোনাল আদালত। 

ডাক্তারের প্রমাণের উপর নির্ভর করে যিনি মতামত দিয়েছিলেন যে অ্যালকোহলের গন্ধ পাওয়া গিয়েছে, ম্যাজিস্ট্রেটের আদালত অভিনেতাকে দোষী সাব্যস্ত করে এবং তাঁকে দুই মাসের কারাদণ্ড শোনায়।

দলীপ তাহিলের মত্ত অবস্থায় গাড়ি চালানোর ঘটনাটি ২০১৮ সালের। সেই সময়ে, মুম্বই পুলিশ তাহিলকে গ্রেফতার করেছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তাঁর গাড়ি একটি অটোরিক্সাকে ধাক্কা দিয়েছে। ওই দুর্ঘটনায় ওই অটোতে থাকা এক মহিলা যাত্রী আহত হন। তাহিলকে জামিন দেওয়া হলেও মামলা চলতে থাকে। রবিবার আদালত রায় ঘোষণা করে তাঁকে দুই মাসের কারাদণ্ড দেন।

এক জাতীয় সংবাদপত্রের একটি প্রতিবেদন অনুযায়ী, তাহিল সেই সময় মুম্বই পুলিশকে রক্তের নমুনা দিতে অস্বীকার করেছিলেন। তবে ওই দুর্ঘটনায় আহত ব্যক্তির ডাক্তারি পরীক্ষার নির্দেশ দেয় পুলিশ। 'বাজিগর', 'কহো না পেয়ার হ্যায়', 'সোলজার'-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে কাজ করেছেন তাহিল। 

অপর এক জাতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই দুর্ঘটনায় ২১ বছর বয়সী, খারের বাসিন্দা জেনিতা গাঁধী এবং ২২ বছরের গৌরব চুগ আহত হন। রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। দুর্ঘটনার ফলে ওই মহিলার পিঠে এবং ঘাড়ে প্রচণ্ড ঝাঁকুনি লাগে। তাঁরা নাকি অটোরিক্সা থেকে নেমে দেখেন যে গাড়িটি সান্তাক্রুজের দিকে পালানোর চেষ্টা করছে,  জানান এক পুলিশ আধিকারিক।

আরও পড়ুন: Indian Police Force: প্রকাশ্যে 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' সিরিজের নতুন পোস্টার, কবে মুক্তি?

অভিযোগ, তাহিল পরিস্থিতি থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু যানজট এবং গণেশ মূর্তি বিসর্জনের কারণে ব্যর্থ হয়েছিল। তাহিলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে অবহেলা করে গাড়ি চালানোর কারণে আঘাত এবং মোটর যান আইনের অধীনে অ্যালকোহল পান করে গাড়ি চালানোর মামলা করা হয়েছিল। এবার সেই মামলার সাজা শোনানো হল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget