এক্সপ্লোর

Dino Morea: নদী পরিষ্কারেও 'আর্থিক দুর্নীতি' ! সেই মামলায় দিনো মোরিয়াকে জিজ্ঞাসাবাদ মুম্বই পুলিশের

Bollywood Actor Dino Morea: মুম্বইয়ের মিঠি নদী পরিষ্কার করা নিয়ে ব্যাপক আর্থিক দুর্নীতি হয়েছে। সেই মামলাতেই বলিউড অভিনেতা দিনো মোরিয়াকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ।

Dino Morea: দুর্নীতি মামলায় বলিউড অভিনেতা ডিনো মোরিয়াকে জিজ্ঞসাবাদ করেছে মুম্বই পুলিশ। আজই হাজিরা দিয়েছেন এই অভিনেতা-মডেল। জানা যাচ্ছে, মুম্বইয়ের মিঠি নদী পরিষ্কার করার বরাত সংক্রান্ত দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে ডিনো মোরিয়াকে। মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা সূত্রে খবর, এই মামলায় চলতি মাসের শুরুর দিকে কেতন কদম নামের এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল। এই ব্যক্তির সঙ্গে অভিনেতা দিনো মোরিয়া এবং তাঁর ভাইয়ের যোগাযোগ রয়েছে বলে খবর পুলিশ সূত্রে। আর সেই কারণেই ৪৯ বছরের অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ। সূত্রের খবর, কেতন কদম এবং তাঁর আরেক সহযোগী জয় যোশীর ফোনের কল রেকর্ড খতিয়ে দেখার পর তদন্তকারীদের হাতে আসে ডিনো মোরিয়ার নাম। কেতনের সঙ্গে একাধিক বার কথা হয়েছে অভিনেতা এবং তাঁর ভাইয়ের। কল রেকর্ডে তেমনটাই দেখা গিয়েছে বলে খবর পুলিশ সূত্রে। অভিযুক্তর সঙ্গে দিনো মোরিয়ার যোগাযোগ কীভাবে হয়েছিল, তিনি কেতনের ব্যবসার ব্যাপারে কতটা কী জানেন, এইসব তহ্য জানতেই অভিনেতাকে জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ। 

মুম্বইয়ের মিঠি নদী থেকে বর্জ্য অপসারণকে কেন্দ্র করেই ঘটেছে আর্থিক দুর্নীতি 

মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্স উইং সূত্রে খবর, প্রায় ৬৫ কোটি টাকার গড়বড় পাওয়া গিয়েছে। বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের কিছু আধিকারিক, কেরলের একটি ফার্ম, কেতন কদম এবং জয় যোশীর বিরুদ্ধে তদন্ত করতে গিয়েই এই বিপুল পরিমাণ আর্থিক কেলেঙ্কারির কথা মুম্বই পুলিশের আর্থিক অপরাধ শাখার সামনে আসে। কেতন কদম এবং জয় যোশী নদী থেকে পলি পরিষ্কার করার মেশিন ভাড়া দেওয়ার ব্যবসা করতেন। উল্লিখিত ব্যক্তিরা একযোগে বরাত নিয়েছিলেন মিঠি নদী পরিষ্কার করার। 

অভিযোগ উঠেছে, বিএমসি- র একটি দল কেরলের ম্যাটপ্রপ সংস্থার প্ল্যান্ট পরিদর্শনে গিয়েছিল। কেরলের এই ফার্ম নদী থেকে পলি অপসারণ এবং ড্রেজিং মেশিনের জন্য বিশেষজ্ঞ একটি সংস্থা। পরবর্তীতে বিএমসি একটি টেন্ডার প্রকাশ করে যেখানে ম্যাটপ্রপ কোম্পানির মেশিনের সঙ্গে হুবহু মিলে যাওয়া স্পেসিফিকেশনের কথা বলা হয়েছে। এর অর্থ কোনও কন্ট্রাক্টর টেন্ডারের জন্য আবেদন করলে তাঁকে কেরকে ওই ফার্ম থেকেই মেশিন কিনতে কিংবা ভাড়া নিতে হবে। 

তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এক বিএমসি কর্তা কেরলের ওই ফার্মে মেশিন কিনতে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গেই তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হয় কেতন কদম এবং জয় যোশীর সঙ্গে, যাঁরা আদতে 'মিডলম্যান'। পলি তোলার মেশিন এবং আরও কিছু মেশিন ভাড়া দেওয়ার ২ বছরের চুক্তির জন্য ৮ কোটি টাকা দাবি করেন কেতন ও জয়। অবশেষে ৪ কোটি টাকায় একটি চুক্তি হয়েছিল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget