News
News
টিভিabp shortsABP শর্টসভিডিও পডকাস্ট
X

প্রয়াত নীরজ ভোরা, কম্পানি, রঙ্গিলা, সত্য, বাদশায় অভিনয় করেছিলেন, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

FOLLOW US: 
Share:
মুম্বই:  বলিউড অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা, পরিচালক, প্রযোজক নীরজ ভোরা প্রয়াত। মাত্র ৫৪ বছর বয়সে বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। গত একবছর ধরে তিনি কোমায় ছিলেন। প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালার বাড়িতে ছিলেন নীরজ। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর প্রয়ানে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ গোটা বলিউড। চলচ্চিত্রকার অশোক পণ্ডিত টুইট করে জানান, গত চারদিন ধরে ভেন্টিলেশনে ছিলেন অভিনেতা। অবশেষে মাল্টি অর্গ্যান ফেলিওর হওয়ায় মৃত্যু হয় নীরজের। আজ বিকেল তিনটেয় শেষকৃত্য সম্পন্ন হবে সান্তাক্রজ পশ্চিমে। কয়েক বছর আগে মারা যান নীরজের স্ত্রী, তাঁদের কোনও সন্তান নেই। বৃহস্পতিবার ভোর চারটের সময় মৃত্যু হয় নীরজের। নীরজকে নিজের ভাই এবং বন্ধু বলে সম্বোধন করে ফিরোজ বলেন, তাঁর শরীর ভালই হচ্ছিল। কিন্তু আচমকা গত শুক্রবার শরীর খারাপ হয়ে যায়। হাসপাতালে সঙ্গে সঙ্গে ভর্তি করা হলেও, অবস্থার কোনও উন্নতি আর হল না। বহু ছবিতে অভিনয় করেছেন নীরজ। তাঁর প্রথম ছবি কেতন মেহতার হোলি। সেখানে তিনি আমির খানের সঙ্গে অভিনয় করেছিলেন। শাহরুখ খানের সঙ্গে টিভি শো সার্কাসেও অভিনয় করেছেন নীরজ। আমিরের ছবি রঙ্গিলার সংলাপ লিখেছিলেন নীরজ। তাঁর নির্দেশনায় একাধিক হিট ছবি বক্স অফিসকে উপহার দিয়েছেন অক্ষয় কুমার। তারমধ্যে রয়েছে খিলাড়ি ৪২০, হেরা ফেরির সিকুয়েল ফির হেরা ফেরি। অভিনয় করেছেন দৌড়, ওয়েলকাম ব্যাক, কম্পানি, পুকার, রঙ্গিলা, সত্য, বাদশা, মন। চিত্রনাট্য লিখেছেন অকেলে হাম অকেলে তুম, চোরি চোরি চুপকে চুপকের মতো ছবিতে। নীরজের মৃত্যুতে শোকপ্রকাশ বলিউডের।      
Published at : 14 Dec 2017 01:24 PM (IST) Tags: condolence passes away Twitter Modi

সম্পর্কিত ঘটনা

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

বড় খবর

Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র

Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র

Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা