এক্সপ্লোর

PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?

PM Kisan Yojana 22nd installment : অসমের গুয়াহাটি থেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ২২তম কিস্তি আজ কৃষক অ্যাকাউন্টে ঢুকবে।
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ১৮,৬৪০ কোটি টাকা সরাসরি পাঠাবেন।
  • প্রতি কৃষক পাবেন কিস্তিতে ২,০০০ টাকা, সঙ্গে পেমেন্ট স্ট্যাটাস চেক।
  • eKYC, আধার-ব্যাঙ্ক লিঙ্ক, তথ্যের নির্ভুলতা নিশ্চিত করুন।

PM Kisan Yojana 22nd installment : সন্ধ্যের মধ্যে আজ আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা। শুক্রবার সারা দেশের কোটি কোটি কৃষকের জন্য খুশির খবর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ পিএম কিষান সম্মান নিধি যোজনার (PM22nd installment Kisan) ২২তম কিস্তির টাকা রিলিজ করতে চলেছেন। অসমের গুয়াহাটি থেকে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই অর্থ সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

২২তম কিস্তির টাকা কবে এবং কখন পাওয়া যাবে ?
তারিখ: ১৩ মার্চ, ২০২৬ (আজ)।
সময়: আজ বিকেল ৫টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ক্লিকেই ৯.৩২ কোটিরও বেশি কৃষক পরিবারের অ্যাকাউন্টে ১৮,৬৪০ কোটি টাকা সরাসরি পাঠিয়ে দেবেন।

টাকার পরিমাণ: প্রতি কিস্তিতে ২,০০০ টাকা করে দেওয়া হয়। আজকের এই কিস্তিতেও যোগ্য কৃষকরা তাঁদের অ্যাকাউন্টে ২,০০০ টাকা পাবেন।

কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
টাকা আপনার অ্যাকাউন্টে জমা পড়েছে কি না, তা জানতে নীচের পদ্ধতি অনুসরণ করুন:

প্রথমে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in-এ যান।

হোমপেজে থাকা 'Know Your Status' অপশনে ক্লিক করুন।

আপনার রেজিস্ট্রেশন নম্বর অথবা আধার নম্বর এবং ক্যাপচা কোডটি দিয়ে 'Get Data' বাটনে ক্লিক করুন।

আপনার মোবাইলে একটি OTP আসবে, সেটি দিয়ে ভেরিফাই করলেই আপনার কিস্তির বর্তমান অবস্থা দেখতে পাবেন।

টাকা না পেলে আপনার কী করা উচিত ?
যদি আপনার অ্যাকাউন্টে টাকা না পৌঁছয়, তবে নিচের বিষয়গুলি একবার মিলিয়ে নিন:

eKYC আপডেট: সরকার eKYC বাধ্যতামূলক করেছে। আপনার KYC আপডেট না থাকলে টাকা ঢুকতে সমস্যা হতে পারে।

আধার ও ব্যাঙ্ক লিঙ্ক: আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা এবং DBT (Direct Benefit Transfer) সক্রিয় আছে কি না দেখে নিন।

ভুল তথ্য: জমির তথ্য বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও ভুল থাকলে তা অবিলম্বে পোর্টালের মাধ্যমে সংশোধন করুন। এই ধরনের সমস্যার জন্য অনেক সময় যোগ্য লোকের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা পৌঁছয় না। সেই ক্ষেত্রে আপনি প্রথমে আপনার লিঙ্ক করা আধার নম্বরের বিষয়ে সচেতন হোন।

সাহায্যের জন্য কী করবেন 
টাকা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে আপনি পিএম কিষাণ হেল্পলাইন নম্বর ১৫৫২৬১ / ০১১-২৪৩০০৬০৬-এ যোগাযোগ করতে পারেন অথবা স্থানীয় কৃষি দফতের কথা বলতে পারেন।

Frequently Asked Questions

পিএম কিষাণ যোজনার ২২তম কিস্তির টাকা কবে এবং কখন পাওয়া যাবে?

১৩ মার্চ, ২০২৬ সালে বিকেল ৫টার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টাকা পাঠাবেন। এই কিস্তিতে ৯.৩২ কোটির বেশি কৃষক পরিবার অর্থ পাবে।

পিএম কিষাণ যোজনার ২২তম কিস্তিতে টাকার পরিমাণ কত?

প্রতি কিস্তিতে ২,০০০ টাকা করে দেওয়া হয়। আজকের এই কিস্তিতেও যোগ্য কৃষকরা তাঁদের অ্যাকাউন্টে ২,০০০ টাকা পাবেন।

নিজের পেমেন্ট স্ট্যাটাস কীভাবে চেক করব?

pmkisan.gov.in ওয়েবসাইটে গিয়ে 'Know Your Status' অপশনে ক্লিক করুন। রেজিস্ট্রেশন বা আধার নম্বর এবং ক্যাপচা দিয়ে 'Get Data' বাটনে ক্লিক করুন। OTP ভেরিফাই করলে স্ট্যাটাস দেখতে পাবেন।

পিএম কিষাণ যোজনার টাকা না পেলে কী করা উচিত?

eKYC আপডেট করা হয়েছে কিনা, আধার ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে কিনা এবং DBT সক্রিয় আছে কিনা, তা নিশ্চিত করুন। জমির তথ্য বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো ভুল থাকলে তা সংশোধন করুন।

টাকা সংক্রান্ত অভিযোগের জন্য কার সাথে যোগাযোগ করব?

পিএম কিষাণ হেল্পলাইন নম্বর ১৫৫২৬১ বা ০১১-২৪৩০০৬০৬-এ যোগাযোগ করতে পারেন। এছাড়াও স্থানীয় কৃষি দফতরের সাথেও কথা বলতে পারেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Small Savings Schemes: কোন সরকারি স্কিমে সবথেকে বেশি সুদ ? ১.৫ লাখ টাকা রাখলে বছরে কত পাবেন ?
কোন সরকারি স্কিমে সবথেকে বেশি সুদ ? ১.৫ লাখ টাকা রাখলে বছরে কত পাবেন ?
8th Pay Commission: শিক্ষকদের অবসরের বয়স হবে ৬৫ বছর ? অষ্টম বেতন কমিশনে কী নতুন আপডেট
শিক্ষকদের অবসরের বয়স হবে ৬৫ বছর ? অষ্টম বেতন কমিশনে কী নতুন আপডেট
SBI Clerk Recruitment : স্টেট ব্যাঙ্কে হচ্ছে প্রচুর পদে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের শেষ তারিখ কবে ?
স্টেট ব্যাঙ্কে হচ্ছে প্রচুর পদে নিয়োগ, কী যোগ্যতা, আবেদনের শেষ তারিখ কবে ?
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget