এক্সপ্লোর

Bollywood News: এবার প্রাণনাশের হুমকি রণবীর সিংহকে, চাওয়া হল কোটি কোটি টাকা, অভিনেতার বাড়িতে কড়া নিরাপত্তা

Ranveer Singh Gets Threat: হোয়াটসঅ্যাপে ভয়েস নোট পাঠিয়ে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে খবর। 

মুম্বই: এবার প্রাণনাশের হুমকি পেলেন বলিউড অভিনেতা রণবীর সিংহ। হোয়াটসঅ্যাপে ভয়েস নোট পাঠিয়ে তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে খবর। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। মুম্বই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে অভিনেতার বাড়ির। শুরু হয়েছে তল্লাশি অভিযান। (Ranveer Singh Gets Threat)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপে ভয়েস নোট পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে রণবীরকে। বেশ কয়েক কোটি না দিলে প্রাণে মেরে ফেলা হতে পারে বলে হুমকি পেয়েছেন অভিনেতা। হুমকি পেয়ে মুম্বই পুলিশের দ্বারস্থ হন রণবীর। এর পরই তাঁর বাড়িতে পৌঁছয় পুলিশের একটি গল। রণবীরের বাড়ি এবং আশপাশের নিরাপত্তা বাড়ানো হয়েছে। (Bollywood News)

রণবীরকে কে হুমকি দিল, তা এখনও স্পষ্ট নয়। তবে গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের গ্যাং থেকেই হুমকি দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ভয়েস নোট কে পাঠাল, কোথা থেকে পাঠানো হল, তা জানার চেষ্টা চলছে এই মুহূর্তে। এ নিয়ে বিশদে কিছু জানানো হয়নি এখনও পর্যন্ত।

রণবীর এবং তাঁর স্ত্রী দীপিকা ও তাঁদের কন্যা দুয়া যে হাউজ়িং সোসাইটিতে থাকেন, সেখান থেকে চিঠি লেখা হয় পুলিশকে। বিল্ডিংয়ে কেন এত পুলিশ মোতায়েন করা হয়েছে, ব্যক্তিগত দেহরক্ষী নামানো হয়েছে কেন, জানতে চাওয়া হয়। ওই হাউজ়িং সোসাইটির ম্যানেজমেন্টের দাবি, এত পুলিশ, নিরাপত্তারক্ষী নামানোয়, তাঁরা অস্ত্রশস্ত্র নিয়ে ঘুরে বেড়ানোয় অন্য বাসিন্দাদের অসুবিধা হচ্ছে। 

বলিউডে হুমকি-হুঁশিয়ারি পাওয়া তারকাদের মধ্যে নয়া সংযোজন রণবীর। কয়েক দিন আগেই পরিচালক রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। রোহিতের বাড়িতে গুলি চালানোর দায় স্বীকার করে বিশ্নোই গ্যাংই। সেই ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। সেই আবহেই প্রাণনাশের হুমকি পেলেন রণবীর। 

এর আগে সলমন খান, শাহরুখ খান-সহ আরও বেশ কয়েক জন তারকা প্রাণনাশের হুমকি পান। সেই থেকে বাড়তি নিরাপত্তা পান তাঁরা। মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা শীর্ষস্তরের রাজনীতিক বাবা সিদ্দিকিকে গুলি করে খুনও করা হয়। বাবা সিদ্দিকি সলমন এবং শাহরুখ, দু'জনেরই ঘনিষ্ঠ ছিলেন। এমনকি দু'জনের মধ্যে মতবিরোধ ঘোচানোতেও বড় ভূমিকা ছিল তাঁর। শুধু তাই নয়, অভিনেতা সেফ আলি খানির বাড়িতে ঢুকে পড়ে এক দুষ্কৃতী। অভিনেতার ছেলের দিকে ছুরি তাক করে সে। চাওয়া হয় এক কোটি টাকা। বাধা দিতে গেলে ধস্তাধস্তি শুরু হয়, সেফের পিঠে ছুরি ঢুকিয়ে দেয় ওই দুষ্কৃতী। সেই ঘটনাতে একজনকে গ্রেফতারও করে পুলিশ। পরে জানা যায়, হামলাকারী ব্যক্তি এবং ধৃত ব্যক্তি আলাদা। সেফের উপর হামলার ঘটনায় আজও রহস্য কাটেনি।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget