এক্সপ্লোর

Sahil Khan Arrested: ১৫০০০ কোটির দুর্নীতির মামলা, গ্রেফতার অভিনেতা সাহিল খান, গা ঢাকা দিয়েছিলেন ছত্তীসগঢ়ে

Mahadev Betting App Case: বম্বে হাইকোর্টে আগেই সাহিলের অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি খারিজ হয়েছিল।

মুম্বই: অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল আগেই। তার পর থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন বলে অভিযোগ। এবার গ্রেফতার হলেন অভিনেতা সাহিল খান। মহাদেব বেটিং অ্যাপ মামলায় গ্রেফতার হলেন অভিনেতা। তবে তাঁকে গ্রেফতার করতে কার্যতই কালঘাম ছুটে যায় মুম্বই পুলিশের সাইবার বিভাগের স্পেশ্যাল ইনভেস্টিগেটিং টিমের (SIT)। প্রায় ৪০ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানের পর অভিনেতাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে খবর। (Sahil Khan Arrested)

বম্বে হাইকোর্টে আগেই সাহিলের অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি খারিজ হয়েছিল। এবার ছত্তীসগঢ় থেকে তাঁকে গ্রেফতার করল মুম্বই পুলিশের SIT. সূত্রের খবর, আগেই মুম্বই ছেড়েছিলেন সাহিল। বম্বে হাইকোর্টে জামিনের আর্জি খারিজ হওয়ার পর থেকে পালিয়ে বেড়াচ্ছেলিন তিনি। তাঁর নাগাল পেতে ছত্তীসগঢ় পুলিশের সাহায্য় প্রার্থনা করে মুম্বই পুলিশের SIT, তাতেই দীর্ঘ ৪০ ঘণ্টার অভিযানের পর সাহিলের নাগাল মেলে। (Mahadev Betting App Case)

ছত্তীসগঢ় থেকে সাহিলকে মুম্বই আনা হচ্ছে বলে জানা গিয়েছে। মুম্বইয়ের আদালতে তোলা হবে তাঁকে। ৪৭ বছর বয়সি সাহিলের পাশাপাশি মহাদেব বেটিং অ্যাপ মামলায় আরও ৩১ জনের বিরুদ্ধে তদন্ত চলছে। সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্যাব্য গ্যাজেটস খতিয়ে দেখছে পুলিশ। 

আরও পড়ুন: Miss Universe Buenos Aires: বয়স কেবল সংখ্যা মাত্র! 'মিস ইউনিভার্স' তকমা জয় ষাটের 'তরুণী' আলেজ়ান্দ্রার

'স্টাইল', 'এক্সকিউজ মি'-র মতো ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পান সাহিল। তবে বেশ কয়েক বছর সিলভার স্ক্রিনে দেখা যায়নি তাঁকে। বর্তমানে ফিটনেস এক্সপার্ট হিসেবে কাজ করেন। নিজস্ব ইউটিউব চ্যানেলও চালান সাহিল। ইউটিউবে তাঁর চ্যানেলের ২৮ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। তবে মহাদেব বেটিং অ্যাপ মামলায় নাম জড়ানোর পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন সাহিল। 

এর আগে, সাহিলকে জিজ্ঞাসাবাদও করেছেন তদন্তকারীরা। মহাদেব বেটিং অ্যাপ মামলা মূলত অনলাইন জুয়ার একটি মামলা। ওই অ্যাপের মাধ্যমে তাস, কার্ড, ব্যাডমিন্টন, টেনিস, ফুটবল এবং ক্রিকেট ম্যাচ নির্ভর জুয়া খেলা হতো বলে অভিযোগ। দেশের বেশ কিছু বড় অর্থনৈতিক এবং রিয়েল এস্টেট সংস্থাও এর সঙ্গে যুক্ত ছিল বলে দাবি তদন্তকারীদের। সবমিলিয়ে প্রায় ১৫০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ, অন্তত পুলিশের এফআইআর-এ তেমনটাই দাবি করা হয়েছে। বেআইনি ভাবে মহাদেব অ্যাপের মাধ্যমে IPL ম্যাচ সম্প্রচারের অভিযোগও রয়েছে, তার বিজ্ঞাপনে কাজ করার জন্য সম্প্রতি অভিনেত্রী তমন্না ভাটিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য় তলব করেছে মহারাষ্ট্র পুলিশের সাইবার শাখা। গত বছর এই মামলায় অভিনেতা রণবীর কপূর এবং শ্রদ্ধা কপূরকেও জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁরাও বিজ্ঞাপনে কাজ করেছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget