এক্সপ্লোর

অমিতাভের 'পিঙ্ক'-এ উচ্ছ্বসিত বলিউডের মহিলা তারকারা

মুম্বই: ‘পিঙ্ক’-এ মুগ্ধ বলিউডের অর্ধেক আকাশ। হিন্দি সিনেমার অভিনেত্রী ও গায়িকারা উচ্ছ্বসিত সুজিত সরকারের পরিচালিত সিনেমা নিয়ে। ইয়ামি গৌতম, দিয়া মির্জা, নেহা ধূপিয়া, সুনিধি চৌহানে এবং শাল্মলী খোলাগের মতো বলিউডের মহিলা তারকারা পিঙ্ক-এর স্পেশ্যাল স্ক্রিনিংয়ের পর সিনেমা সম্পর্কে তাঁর ভালোলাগা উজাড় করে দিয়েছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। যৌন নিগ্রহের শিকার তিন মহিলার কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে ‘পিঙ্ক’। সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, তাপসী পান্নু ও কীর্তি মুলহারি। সিনেমার পরিচালক সহ সব অভিনেতা-অভিনেত্রীর প্রশংসা করেছেন সুনিধি। তঁর ট্যুইট, ‘পিঙ্ক’ আমার মন ভরিয়ে দিয়েছে। শাল্মলীর ট্যুইট, হিন্দিতে এ ধরনের সিনেমা আরও হওয়া উচিত। দুর্দান্ত অভিনয় আর পরিচালনা। পুরো পিঙ্ক-টিমকে অভিবাদন। এই সিনেমা অবশ্যই দেখা উচিত। ইয়ামি লিখেছেন, এটা অবশ্যই দেখার মতো সিনেমা। সুজিত সরকার, অমিতাভ বচ্চনকে ধন্যবাদ জানিয়ে তাঁর প্রতিক্রিয়া, ভালো লাগা প্রকাশের ভাষা জানা নেই। ৩৬ বছরের অভিনেত্রী নেহা ধূপিয়াও বলেছেন, ভাষা হারিয়ে ফেলেছি। তিনি লিখেছেন, খুব কম সিনেমাই এভাবে হৃদয় ছুঁয়ে যেতে পারে। দিয়া মির্জার ট্যুইট, সামাজিকভাবে প্রাসঙ্গিক, বিনোদনমূলক এবং আমাদের সময়ের জন্য প্রয়োজনীয় সিনেমা ‘পিঙ্ক’। জন্নত-এর অভিনেত্রী সোনাল চৌহান এই সোশ্যাল থ্রিলারের প্রশংসায় পঞ্চমুখ। তিনি লিখেছেন, ঘোর কাটিয়ে উঠতে পারছি না। উল্লেখ্য, আগামী ১৬ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে। রিয়েলিটি টিভি ব্যক্তিত্ব তথা অভিনেত্রী গৌহর খানের ট্যুইট, বচ্চন স্যার, ‘পিঙ্ক’-এ আপনার যাদু দেখার সুযোগ পেয়ে আমি ধন্য। এ ধরনের চিন্তাধারা নিয়ে সিনেমা তৈরির জন্য অভিনেত্রী সুরভীন চাওলা ধন্যবাদ জানিয়েছেন পরিচালককে।

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: 'ও টোপ দিয়ে ডাকে', Bigg Boss-এ 'বন্ধু' দুর্নিবারকে নিয়ে বিস্ফোরক দাবি নিরঞ্জনের, চোখে জল গায়কের
'ও টোপ দিয়ে ডাকে', Bigg Boss-এ 'বন্ধু' দুর্নিবারকে নিয়ে বিস্ফোরক দাবি নিরঞ্জনের, চোখে জল গায়কের
SRFTI Chaos: 'সচেতন না হলে দেশের কাছে আমাদের ভাবমূর্তি খারাপ হবে', ফেসবুকে ক্ষোভ পরিচালক কৌশিকের
'সচেতন না হলে দেশের কাছে আমাদের ভাবমূর্তি খারাপ হবে', ফেসবুকে ক্ষোভ পরিচালক কৌশিকের
Rakul Preet Singh: রকুল প্রীত সিং, অভিনেত্রীর প্রযোজক শ্বশুরের সঙ্গে যোগ, মুম্বইয়ের ১২ জায়গা হানা আয়কর বিভাগের
রকুল প্রীত সিং, অভিনেত্রীর প্রযোজক শ্বশুরের সঙ্গে যোগ, মুম্বইয়ের ১২ জায়গা হানা আয়কর বিভাগের
SRFTI Chaos: 'অশিক্ষিত, গুন্ডা', ক্ষোভে ফেটে পড়লেন অভিনেতা ঋত্বিক, ইন্ডাস্ট্রি নীরব কেন, প্রশ্ন ঊষসীর
'অশিক্ষিত, গুন্ডা', ক্ষোভে ফেটে পড়লেন অভিনেতা ঋত্বিক, ইন্ডাস্ট্রি নীরব কেন, প্রশ্ন ঊষসীর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget