এক্সপ্লোর

Shah Rukh Khan: নিজের 'অপক্ক, অনিয়ন্ত্রিত' সত্ত্বাকে মনে করে নস্ট্যালজিক কিং খান

Shah Rukh Khan Post: শাহরুখ খানের শেষ ছবি 'পাঠান' ইতিমধ্যেই ১০০৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এর মধ্যে প্রায় ৩৮৪ কোটি টাকার আয় দেশের বাইরেই হয়েছে।

নয়াদিল্লি: এখন দেশের বক্স অফিস দাপাচ্ছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। একে তিনি বলিউডের বাদশাহ তার ওপর চার বছর পর তাঁর ছবি বড়পর্দায় মুক্তি পেয়েছে। ফলে অনুরাগীদের উচ্ছ্বাস ও ভালবাসা তাঁকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলেছে। বক্স অফিসে দুরন্ত ব্যবসা করছে 'পাঠান' (Pathaan)। এই আবহেই বেশ কিছুদিন পর ইনস্টাগ্রামে (Instagram) একটি বিশেষ পোস্ট করলেন কিং খান। পুরনো একটি ছবি পোস্ট করেন তিনি। কী লিখলেন সঙ্গে?

সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের পোস্ট

'পাঠান' ঝড় তুলেছে বক্স অফিসে, এখন শাহরুখের নতুন পোস্ট ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। রবিবার ইনস্টাগ্রামে একটি সাদা কালো ছবি পোস্ট করেন তিনি। ছবিটি 'কভি হাঁ কভি না' (kabhi haan kabhi naa) সিনেমার। সম্প্রতি এই ছবি ২৯ বছর পূর্ণ করল। 

ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল সুনীল। সেই ছবি পোস্ট করে তিনি লেখেন, 'ওই সময়ে দাঁড়িয়ে... সেই বয়সে... অপক্ক... অনিয়ন্ত্রিত... নৈপুণ্য তখনও অনির্ধারিত... ভারতের সেরা কাস্ট এবং কলাকুশলীদের দ্বারা পরিবেষ্টিত এবং একজন পরিচালক যাঁকে আমি প্রতিদিন মিস করি! শিখেছিলাম যে কখনও কখনও তুমি মুহূর্তটা মিস করে ফেলতে পার... কিন্তু বাকি সবকিছু জিতে যাও... আমি নিশ্চিত কোথাও, কোনও এক পৃথিবীতে সুনীলও জয় করেছে!!'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

'কভি হাঁ কভি না' ছবিতে শাহরুখ খান একজন সঙ্গীতশিল্পীর ভূমিকায় অভিনয় করেছিলেন। নাম সুনীল। সে এক মেয়ের ভালবাসা অর্জনের জন্য যা খুশি করতে পারে এবং শেষ পর্যন্ত সেই মেয়ের সঙ্গে তাঁর প্রেমিকের বিয়ে হয়ে যেতে দেখে। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। সেই সঙ্গে ছিলেন সুচিত্রা কৃষ্ণমূর্তি, দীপক তিজোরি, নাসিরউদ্দিন শাহ, সতীশ শাহের মতো দুর্দান্ত শিল্পীরা ছিলেন। বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল জুহি চাওলাকেও। ১৯৯৪ সালে মুক্তি পায় এই ছবি। পরিচালনা করেছিলেন কুন্দন শাহ্।  

আরও পড়ুন: Ranbir Kapoor: 'রাহার জন্মের মতোই আনন্দ দিয়েছিল মেসির বিশ্বকাপ জয়', কলকাতায় এসে বললেন রণবীর

প্রসঙ্গত, শাহরুখ খানের শেষ ছবি 'পাঠান' ইতিমধ্যেই ১০০৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এর মধ্যে প্রায় ৩৮৪ কোটি টাকার আয় দেশের বাইরেই হয়েছে। মুক্তির ২৭তম দিনের মাথায় বিশ্ব বাজারে এই ছবির ব্যবসা ১০০০ কোটির গণ্ডি পার করে যায়। 'দঙ্গল' (১৯৬৮.০৩ কোটি), 'বাহুবলী ২: দ্য কনক্লুশন' (১৭৪৭ কোটি), 'কেজিএফ: চ্যাপ্টার ২' (১১৮৮ কোটি), 'আর আর আর' (১১৭৪ কোটি)-র পর এই তালিকায় পঞ্চম স্থান অধিকার করে নিয়েছে 'পাঠান'। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget