এক্সপ্লোর

Saif On NTR 30: 'এই চরিত্রের জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করছি', 'এনটিআর ৩০' ছবি সম্পর্কে বললেন সেফ আলি খান

Saif Ali Khan: গত মাসে হায়দরাবাদে বিশাল মুহুরত পুজোর পর শ্যুটিং শুরু হয় 'এনটিআর ৩০' ছবির। যুবাসুধা আর্টস প্রযোজিত, এনটিআর আর্টসের ব্যানারের অধীনে এই ছবি মুক্তি পাবে দেশজুড়ে, ২০২৪ সালের ৫ এপ্রিল। 

নয়াদিল্লি: তেলুগু ছবিতে ডেবিউ (Telugu Debut) করতে চলেছেন বলিউড অভিনেতা সেফ আলি খান (Saif Ali Khan)। ইতিমধ্যেই গত মঙ্গলবার তিনি শুরু করেছেন 'এনটিআর ৩০'-এর (NTR 30) শ্যুটিং। দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর ও জাহ্নবী কপূরের (Janhvi Kapoor) সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। অ্যাকশন ড্রামা (Action Drama) ঘরানার এই ছবিতে শোনা যাচ্ছে সেফকে খলনায়কের চরিত্রে দেখা যাবে। নিজের চরিত্র প্রসঙ্গে কী বললেন ছোট নবাব?

'এনটিআর ৩০' প্রসঙ্গে সেফ আলি খান

বহু প্রতীক্ষিত তেলুগু ছবি 'এনটিআর ৩০'। কোরাতালা শিবা পরিচালিত এই ছবির হাত ধরে তেলুগু ইন্ডাস্ট্রিতে পা রাখছেন দুই বলিউড তারকা, জাহ্নবী কপূর ও সেফ আলি খান। জুনিয়র এনটিআরের সঙ্গে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রেই দেখা যাবে সেফকে। 

সম্প্রতি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সেফ জানান, ছবির পরিচালক কোরাতালা শিবা তাঁকে তিন ঘণ্টা ধরে চিত্রনাট্য শোনান। ছবিতে তাঁকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। 

 

সেফ আলি খান বলেন, 'বেশ দুর্দান্ত চরিত্র এটা এবং আমি এর জন্য কঠিন পরিশ্রম করছি যাতে আমার থেকে যতটা আশা করা হচ্ছে তার থেকে বেশি দিতে পারি। আমার পরিচালক কোরাতালা শিবা একজন আবেগপ্রবণ শিল্পী যাঁর শক্তিটা খুব সংক্রামক এবং দুর্দান্ত দৃষ্টিভঙ্গি। উনি আমাকে তিন ঘণ্টা ধরে গল্প শোনান এবং আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম, তখনই মানসিকভাবে জড়িয়ে পড়েছিলাম।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

সহ-অভিনেতা ও দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর কেমন? সেফের কথায়, 'উনি খুবই বন্ধুর মতো, চার্মিং এবং কাজের ব্যাপারে খুবই আবেগপ্রবণ।' প্যান-ইন্ডিয়া এই ছবি তৈরির নেপথ্যের আগ্রহ চেষ্টাকে কুর্ণিশ জানিয়ে সেফের বক্তব্য 'আমরা অঞ্চল ও ভাষার নিরিখে চিন্তা ও কাজ করতে অভ্যস্ত।' 

আরও পড়ুন: Bengali Cinema: বড়পর্দায় 'অথৈ', 'কাবুলিওয়ালা', সৃজিত-রাজের পরিচালনায় বছরভর একগুচ্ছ নতুন ছবি

গত মাসে হায়দরাবাদে বিশাল মুহুরত পুজোর পর শ্যুটিং শুরু হয় 'এনটিআর ৩০' ছবির। যুবাসুধা আর্টস প্রযোজিত, এনটিআর আর্টসের ব্যানারের অধীনে নন্দকুমারী কল্যাণ রাম নিবেদিত এই ছবি মুক্তি পাবে দেশজুড়ে, ২০২৪ সালের ৫ এপ্রিল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget