এক্সপ্লোর

Karan Deol: শীঘ্রই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সানি দেওল পুত্র কর্ণ, খবর সূত্রের

Sunny Deol's Son: বিয়ের প্রস্তুতি সম্পর্কে এক ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, 'হবু কনে সম্পর্কে যদিও বিশেষ কোনও তথ্য কারও কাছেই নেই, তবে বেশ অনেকটা সময় ধরেই কর্ণ তাঁর সঙ্গে সম্পর্কে রয়েছেন।

নয়াদিল্লি: জীবনের নতুন অধ্যায়ে পদার্পণ করতে চলেছেন সানি দেওলের (Sunny Deol) ছেলে কর্ণ দেওল (Karan Deol)। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি। এক বিনোদন সংবাদ সংস্থা সূত্রে খবর, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু মহলের উপস্থিতিতে হবে বিয়ে। 

গাঁটছড়া বাঁধতে চলেছেন সানি-পুত্র কর্ণ

খুব শীঘ্রই চার হাত এক হতে চলেছে। সাত পাকে বাঁধা পড়তে চলেছেন বলিউড তারকা সানি দেওলের ছেলে অভিনেতা কর্ণ দেওল। ২০১৯ সালে অভিনয় জগতে পা রাখেন তিনি। কর্ণের প্রথম ছবি সানি দেওলের পরিচালনায় 'পল পল দিল কে পাস'। সূত্রের খবর, কর্ণের হবু স্ত্রী ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। প্রসঙ্গত, কয়েক মাস আগেই বাগদান সারেন কর্ণ। শোনা যাচ্ছে তিনি বিয়ে সারবেন জুন মাসে। 

বিয়ের প্রস্তুতি সম্পর্কে এক ঘনিষ্ঠ সূত্র মারফত খবর, 'হবু কনে সম্পর্কে যদিও বিশেষ কোনও তথ্য কারও কাছেই নেই, তবে বেশ অনেকটা সময় ধরেই কর্ণ তাঁর সঙ্গে সম্পর্কে রয়েছেন। এখন তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি ধর্মেন্দ্র ও প্রকাশ কৌরের বিবাহবার্ষিকীর দিন, তাঁদের বাগদান সম্পন্ন হয়। দুই পরিবারই বিয়ে নিয়ে অত্যন্ত উত্তেজিত। খুবই ঘনিষ্ঠ অনুষ্ঠান হবে এটি, উপস্থিত থাকবেন কাছের বন্ধুরা ও পরিবারের লোকজন। প্রস্তুতি নেওয়াও শুরু হয়ে গিয়েছে।'

বিনোদন দুনিয়ার খবর যাঁরা রাখেন, তাঁরা প্রায় সকলেই জানেন যে কর্ণ ও সানির সম্পর্ক অত্যন্ত নিবিড়। গত বছর, ছেলের জন্মদিনে, সানি দেওল এক আবেগঘন পোস্ট লেখেন। নোটে লেখা ছিল, 'একজন পরিচালক হিসেবে তোমার সীমার বাইরে তোমাকে ঠেলেছি, এবং তোমাকে দিয়ে সবকিছু করিয়েছি। তুমি হিমালয়ের উচ্চ শৃঙ্গ থেকে লাফিয়ে নেমেছ, বরফ হ্রদে ঝাঁপ দিয়েছ, গ্রেড 6 খরস্রোতা জলের স্রোতে সাঁতার কেটেছ, পাথরের মধ্যে আটকে পড়েছ, আঘাত পেয়েছ, কিন্তু দ্বিতীয় কোনও চিন্তা ছাড়াই যা বলেছি তা করে গেছ... শুধুমাত্র তুমি আমাকে বিশ্বাস করো, তাই।'

আরও পড়ুন: Mobile Phone: বিছানায় ফোন রেখে ঘুম মৃত্যু ডেকে আনার সমান! আশঙ্কা প্রকাশ গবেষকদের

তিনি আরও লেখেন, 'যখন তোমাকে দিয়ে এসব করাচ্ছিলাম, বাবা হিসেবে আমার হৃদয় হাতে করে রেখেছিলাম, কিন্তু পরিচালক হিসেবে তোমার প্রতি আমার শ্রদ্ধা পর্বতচূড়ায় পৌঁছেছিল! তুমি শর্টকাট নাও না আর সেই কারণেই তুমি জীবনে সাফল্য পাবে। আমি জানি অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে, চালিয়ে যাও, গুরুজনেদের শ্রদ্ধা করো, সদয় থাকো এবং যা সঠিক তার পক্ষে দাঁড়াও! শুভ জন্মদিন।'

কাজের ক্ষেত্রে, কর্ণ দেওলকে এরপর দেখা যাবে 'অপনে ২' ছবিতে, সঙ্গে অবশ্যই থাকেবন ধর্মেন্দ্র, সানি দেওল ও ববি দেওল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget