এক্সপ্লোর

'Shehzada' Shoot Wrap Up: কার্তিক-কৃতীর 'শেহজাদা' ছবির শ্যুটিং শেষ, কেক কেটে হল সেলিব্রেশন

'Shehzada': 'শেহজাদা' ছবির পরিচালক বলিউড অভিনেতা বরুণ ধবনের ভাই রোহিত ধবন। এটি কৃতী শ্যানন ও কার্তিক আরিয়ানের একসঙ্গে দ্বিতীয় ছবি। এর আগে তাঁদের একসঙ্গে ২০০৯ সালে 'লুকাছুপি' ছবিতে দেখা গিয়েছিল।

নয়াদিল্লি: নববর্ষ উপলক্ষ্যে ইউরোপ থেকে লম্বা ছুটি কাটিয়ে ফিরলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। আর ফিরে এসেই ‘শেহজাদা’ (‘Shehzada’) ছবির শেষাংশের শ্যুটিংয়ে লেগে পড়েন। মঙ্গলবার ছবির গোটা টিমের তরফে ঘোষণা করা হল যে অবশেষে শেষ হয়েছে শ্যুটিং (Shoot Wrap Up)।

শেষ হল 'শেহজাদা' শ্যুটিং

'শেহজাদা' ছবির শ্যুটিংয়ের র‍্যাপ আপ ঘোষণা হল। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ান ও কৃতী শ্যাননকে (Kriti Sanon)। এছাড়া ছবিতে রয়েছেন রণিত রায়, মণিষা কৈরালা। তাঁরা দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই খবর শেয়ার করেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে 'র‍্যাপ আপ পার্টি'র ছবি ও ভিডিও পোস্ট করেন মণিষা। ভিডিওয় কার্তিক, কৃতীকে দেখা গেল ছবির পরিচালক রোহিত ধবনের সঙ্গে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manisha Koirala (@m_koirala)

রণিত রায়ও তাঁর স্টোরিতে একটি ছবি পোস্ট করেছে। ধন্যবাদ জানিয়ে লেখেন, 'মণিষা তোমার সঙ্গে এই ছবিতে সহ-অভিনেতা হিসেবে কাজ করে খুব আনন্দিত। আবার একসঙ্গে কাজ করতে পারব আশা করি। এই উষ্ণ অভিবাদনের জন্য ধন্যবাদ।'

কৃতী শ্যাননও ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করেছেন। ইতিমধ্যেই অনলাইনে 'শেহজাদা'র শ্যুটিং শেষের একাধিক ছবি ঘুরে বেড়াচ্ছে। একটি ভিডিওয় তো দেখা যাচ্ছে কৃতী শ্যানন ও মণিষা কৈরালা জোর করে কার্তিক আরিয়ানকে কেকের টুকরো খাওয়াতে যাচ্ছে, যা অবশ্যই অভিনেতা এড়িয়ে যাওয়ার চেষ্টায় রয়েছেন। 

আরও পড়ুন: 'Lakadbaggha': নতুন মোড়কে 'পুরানো সেই দিনের কথা', শহরে মুক্তি পেল 'লকড়বগ্গা' ছবিতে ব্যবহৃত রবি ঠাকুরের গান

'শেহজাদা' ছবির পরিচালক বলিউড অভিনেতা বরুণ ধবনের ভাই রোহিত ধবন। এটি কৃতী শ্যানন ও কার্তিক আরিয়ানের একসঙ্গে দ্বিতীয় ছবি। এর আগে তাঁদের একসঙ্গে ২০০৯ সালে 'লুকাছুপি' ছবিতে দেখা গিয়েছিল। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি এই ছবির মুক্তি পাওয়ার কথা। দক্ষিণী তারকা অল্লু অর্জুনের জনপ্রিয় তেলুগু ছবি 'আলা বৈকুণ্ঠপুরমুলু'র হিন্দি সংস্করণ এই ছবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget