এক্সপ্লোর

'Jawan': মন্নতের সামনে 'জওয়ান' ওয়ালআর্ট শাহরুখ অনুরাগীর, ভাইরাল ভিডিও

Shah Rukh Khan: চারিদিকে এখন 'জওয়ান' জ্বর। এই আবহে শাহরুখ খানের এক অনুরাগী, নাম কনক নন্দ, মন্নতের সামনে তৈরি করে ফেললেন 'জওয়ান' ওয়াল আর্ট। ভাইরাল হল সেই শিল্পের ছবি। 

মুম্বই: মুক্তির অপেক্ষায় 'জওয়ান' (Jawan)। শাহরুখ খানের (Shah Rukh Khan) অনুরাগীদের তর সইছে না। তাঁদের মধ্যে উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী। আগামী ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অ্যাকশন থ্রিলার (action thriller) 'জওয়ান'। তার আগে অভিনেতার এক অনুরাগী 'মন্নত'-এর (Mannat) সামনে তৈরি করে ফেললেন 'ওয়াল আর্ট' (wall art)। ভাইরাল হল সেই ভিডিও। 

মন্নতের সামনে শাহরুখ অনুরাগীর 'জওয়ান' আর্ট

চারিদিকে এখন 'জওয়ান' জ্বর। এই আবহে শাহরুখ খানের এক অনুরাগী, নাম কনক নন্দ, মন্নতের সামনে তৈরি করে ফেললেন 'জওয়ান' ওয়াল আর্ট। ভাইরাল হল সেই শিল্পের ছবি। 

সম্প্রতি শাহরুখ খানের এক ফ্যানক্লাবের পক্ষ থেকে তাদের অফিসিয়াল 'এক্স' হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয় যেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষ তাঁর সেই শিল্প দেখছেন প্রাণভরে। 

মন্নতের সামনের দেওয়ালে যে শিল্পকলা ওই ব্যক্তি ফুটিয়ে তুলেছেন তা দেখলে যে কেউ মুগ্ধ হতে বাধ্য। ওয়াল আর্টে দেখা যাচ্ছে 'জওয়ান' ছবির বিভিন্ন দৃশ্য ও চরিত্রকে। এখনও পর্যন্ত সিনেমার যা যা ঝলক দেখানো হয়েছে নির্মাতাদের তরফে, তাই ফুটে উঠেছে ওয়াল আর্টে। 

 

ছবি মুক্তি পেতে এখনও ২১ দিনের অপেক্ষা। ইতিমধ্যেই খুলে গিয়েছে দ্বার। 'জওয়ান' ছবির টিকিটের অগ্রিম বুকিং শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরশাহীতে। শাহরুখ খানের একটি ফ্যান অ্যাকাউন্ট থেকেই সেই খবর ভাগ করে নেওয়া হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে 'ভক্স', 'নোভো', 'রিল' ও 'রক্সি'র মতো সিনেমা হলের চেনগুলিতে বুকিং শুরু হয়ে গিয়েছে। ওই সিনেমা হলগুলির সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকেও টিকিট পাওয়া যাচ্ছে সেই খবর দেওয়া হয়েছে। 

কেবল সংযুক্ত আরব আমিরশাহীই নয়, অপর একটি হ্যান্ডল থেকে জানানো হয়েছে যে অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে মার্কিন মুলুকেও। সেই হ্যান্ডলে দাবি করা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই ৪৭.৩ হাজার ডলারের টিকিট বিক্রি হয়েছে। এছাড়াও জার্মানি ও অস্ট্রেলিয়াতেও শুরু হয়েছে 'জওয়ান' ছবির টিকিটের অগ্রিম বুকিং। 

আরও পড়ুন: Box Office Collection: বক্স অফিসে ২৫০ কোটি পার 'গদর ২' ছবির, ব্যবসা তুঙ্গে 'ওএমজি ২' ও 'জেলার' ছবিরও

প্রসঙ্গত, এখনও 'জওয়ান' ছবির ট্রেলার মুক্তি পায়নি। শুধুমাত্র একটি 'প্রিভিউ' প্রকাশ পেয়েছে যা ঝড় তুলেছে সর্বত্র। প্রথম দুটি গান 'জিন্দা বন্দা' ও 'চলেয়া' মুক্তি পেয়েছে, মানুষের মন জয় করেছে। 'চলেয়া' গানে প্রথমবার শাহরুখ খান ও নয়নতারাকে রোম্যান্স করতে দেখা গেছে। এই নতুন জুটিকে দর্শকও বেশ পছন্দ করেছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget